এক ঝলক (০৭ জুন, ২০২০)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২২
সীমিত আকারে গণপরিবহন চালু হওয়ার পরও মানা হচ্ছে না সড়ক আইন। ফিটনেসবিহীন বাস চলছে হরহামেশাই। এতে বায়ুদূষণের পাশাপাশি সড়ক দুর্ঘটনার হারও বাড়ছে। রাজধানীর শনির আখরা এলাকায় বেলা দুইটার চিত্র। ঢাকা, ৭ জুন। ছবি: দীপু মালাকার

২ / ২২
রোমের উদ্দেশে বিশেষ চার্টার্ড ফ্লাইট চালু করেছে বাংলাদেশ বিমান কর্তৃপক্ষ। কর্মস্থলে ফেরার জন্য প্রবাসী শ্রমিকেরা টিকেট সংগ্রহের জন্য সকাল থেকেই লাইনে দাঁড়িয়েছেন। নেই সামাজিক দূরত্ব। মতিঝিল, ৭ জুন। ছবি: দীপু মালাকার

৩ / ২২
কাজী নজরুল ইসলাম এভিনিউ এলাকায় যানজট। দুপুরের চিত্র। বাংলামোটর, ঢাকা, ৭ জুন। ছবি: আবদুস সালাম

৪ / ২২
পন্টুনে বা লঞ্চের ডেকে  ভ্রাম্যমাণ দোকান চালাতে নিষেধ করা হয়েছে। নিষেধ অমান্য করায় হকারের পানির বোতল নদীতে ফেলে দিয়েছেন সদরঘাট লঞ্চ টার্মিনালের নিরাপত্তাকর্মীরা । এক শিশু  নদীতে নেমে সেই বোতল উদ্ধার করছে। ঢাকা, ৬ জুন। ছবি: দীপু মালাকার

৫ / ২২
লঞ্চের আসন সংখ্যার অর্ধেক যাত্রী নেওয়ার নির্দেশ থাকলেও তা মানা হচ্ছে  না। ডেকে গাদাগাদি করে আসন গ্রহণ করছে যাত্রীরা। সদরঘাট, ঢাকা, ৬ জুন। ছবি:  দীপু মালাকার

৬ / ২২
ঐতিহাসিক ছয় দফা দিবস উপলক্ষে ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাচ্ছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ধানমণ্ডি, ঢাকা, ৭ জুন। ছবি: আবদুস সালাম

৭ / ২২
মানুষ ও যানবাহনের এই জট দেখে বোঝার উপায় নেই যে দেশে করোনার সংক্রমণ চলছে। বন্দর বাজার, সিলেট, ৭ জুন। ছবি: আনিস মাহমুদ

৮ / ২২
সিলেট অঞ্চলের বিভিন্ন পাহাড়-টিলায় প্রতিবছরই কাঁঠালের ভালো ফলন হয়। এসব কাঁঠাল বিক্রির জন্য ট্রাকে করে আনা হচ্ছে সিলেট নগরের কদমতলি পাইকারি ফলের আড়তে। ট্রাক থেকে নামানো হচ্ছে কাঁঠাল। কদমতলি, সিলেট, ৭ জুন। ছবি: আনিস

৯ / ২২
করোনার সংক্রমণের ঝুঁকির মধ্যে এক মোটরসাইকেলে চেপেছেন তিনজন। তার ওপর কারও মাথায় নেই হেলমেট। সুরমা পয়েন্ট, সিলেট, ৭ জুন। ছবি: আনিস মাহমুদ

১০ / ২২
সিলেটের বিভিন্ন এলাকায় আনারসের ভালো ফলন হয়। এসব আনারস বিক্রি হয় সিলেটের বিভিন্ন এলাকায়। ঠেলায় করে বিক্রি করা হচ্ছে ছোট আকারের আনারস। প্রতি হালি আনারস বিক্রি করা হচ্ছে ৩০ টাকায়। কোর্ট পয়েন্ট, সিলেট ৭ জুন। ছবি: আনিস মাহমুদ

১১ / ২২
স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চলাচলের নিয়ম থাকলেও সিলেটে নগরভিত্তিক যানবাহনগুলো তা মানছে না। সিএনজি ও লেগুনাতে অতিরিক্ত যাত্রী বহন করা হচ্ছে। এতে করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি রয়েছে। কোর্ট পয়েন্ট, সিলেট ৭ জুন। ছবি: আনিস মাহমুদ

১২ / ২২
সিলেটে হঠাৎ বেড়েছে মানুষের উপস্থিতি। করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে আবার ‘লকডাউন’ হতে পারে, এমন খবরে বেড়েছে যানবাহন ও মানুষের চাপ। নগরের বিভিন্ন এলাকায় ছিল অসহনীয় যানজট। বন্দরবাজার, সিলেট, ৭ জুন। ছবি: আনিস মাহমুদ

১৩ / ২২
বাজারে এখন পুরোদমে বিক্রি হচ্ছে নানা জাতের লিচু। করোনার প্রভাবে আবার লকডাউন হতে পারে, সেই আশঙ্কায় দ্রুত শেষ করা হচ্ছে লিচুর বিপণন। ফলে এবার মৌসুমি এই ফলের দাম ওঠানামা করছে প্রতিদিন। আওতাপাড়া, ঈশ্বরদী, পাবনা, ৭ জুন। ছবি: হাসান মাহমুদ

১৪ / ২২
পাবনায় একই পরিবারের তিনজনকে নৃশংসভাবে হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটন, আসামি গ্রেপ্তার ও মালামাল উদ্ধার করেছে জেলা পুলিশ। তাদের তথ্যমতে, নিহত আবদুল জব্বারের পালিত পুত্র তানভীর হোসেনের হাতেই খুন হন পরিবারের তিন সদস্য। অভিযুক্ত তানভীর হোসেন ফায়ার সার্ভিস মসজিদে ইমামতি করতেন। পুলিশ লাইনস মিলনায়তন, পাবনা, ৭ জুন। ছবি: হাসান মাহমুদ

১৫ / ২২
সারা রাত নদীতে মাছ ধরেছেন তাঁরা। ভোরের আলো ফুটতেই হাটের পথে রওনা হয়েছেন মাছ বিক্রি করতে। করোনাকালেও থেমে নেই জেলেদের কর্মকাণ্ড। পদ্মার চর, পাবনা, ৭ জুন। ছবি: হাসান মাহমুদ

১৬ / ২২
ঘরবন্দী করোনকালে হোম অফিস, পড়াশোনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা, এমনকি খেলাও চলছে অনলাইন ইন্টারনেটে। তাই বেড়ে গেছে ইন্টারনেট সংযোগকারী রাউটারের চাহিদা। সুরক্ষায় মুড়ে রাউটার কিনতে দোকানে এসেছেন এক ক্রেতা। এ আর প্লাজা, পাবনা, ৭ জুন। ছবি: হাসান মাহমুদ

১৭ / ২২
করোনাকালে সবচেয়ে ভাটা পড়েছে ফুল ব্যবসায়। চাহিদা না থাকায় একদিকে যেমন নষ্ট হচ্ছে ফুলচাষিদের উৎপাদন, অন্যদিকে বিক্রি না থাকায় প্রায় বন্ধ ব্যবসায়ীদের দোকান। কিন্তু জীবন থেমে থাকে না। তাই ফুলের বদলে নতুন করে ফলের ব্যবসা শুরু করেছেন পাবনার সবচেয়ে বড় ফুল ব্যবসায়ী মোহাম্মদ রফিক। সময়ের সঙ্গে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন তিনি। শ্যামঠাকুর সড়ক, পাবনা, ৭ জুন। ছবি: হাসান মাহমুদ

১৮ / ২২
মাস্ক ও গ্লাভস ব্যবহার করার মতো ন্যূনতম স্বাস্থ্যবিধি না মেনেই সড়কের পাশে উন্মুক্ত স্থানে তৈরি করা হচ্ছে খাবার। রাজধানীর শনির আখরা এলাকায় বেলা তিনটার চিত্র। ঢাকা, ৭ জুন। ছবি: দীপু মালাকার

১৯ / ২২
দূরপাল্লার কিছু কিছু গণপরিবহনে নেওয়া হয়েছে সতর্কতা। কাউন্টারর বাইরে কিংবা বাসে ওঠার আগে জীবাণুনাশক স্প্রে করা হয় যাত্রীদের। গাবতলী টার্মিনাল, ঢাকা, ৭ জুন। ছবি: আশরাফুল আলম

২০ / ২২
করোনাভাইরাসে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন বয়স্ক ব্যক্তিরা। তাই স্বাস্থ্যবিধি মেনে সতর্কতার সঙ্গে ঢাকা ছাড়ছেন এঁরা দুজন। কমলাপুর রেলস্টেশনে, ঢাকা, ৭ জুন। ছবি: আশরাফুল আলম

২১ / ২২
ট্রেন আসার অনেকটা সময় বাকি। ইতিমধ্যে স্টেশনের প্ল্যাটফর্মে ঘুমিয়ে পড়েছেন দুজন। কমলাপুর রেলস্টেশনে, ঢাকা, ৭ জুন। ছবি: আশরাফুল আলম

২২ / ২২
ট্রেনের দূরপাল্লার যাত্রীরা সামাজিক দূরত্ব রেখেই সিটে বসেছেন। স্বাস্থ্যবিধি মেনেই তবে যাত্রা করছেন তাঁরা। কমলাপুর, ঢাকা, ৭ জুন। ছবি: আশরাফুল আলম