ওয়াশিংটনে কেনেডি সেন্টারে গতকাল রোববার এক অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা (ডানে) ও ফার্স্টলেডি মিশেল ওবামা। ছবি: রয়টার্স
২ / ২১
ইংল্যান্ডের কারলাইল শহরের রাস্তায় বন্যার পানিতে ডুবে গেছে গাড়ি। ত্রাণকর্মীরা যাচ্ছে উদ্ধার কাজে। কয়েক দিনের টানা ভারী বর্ষণে এই বন্যা দেখা দিয়েছে। ছবিটি গতকাল রোববার তোলা। ছবি: রয়টার্স
৩ / ২১
কুয়াশা ঢাকা ঢাকার রাজপথে যানজট। ছবিটি আজ সকাল সাড়ে ১০টার দিকে কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ থেকে তোলা। ছবি: জাহিদুল করিম
৪ / ২১
ফ্রান্সের আঞ্চলিক নির্বাচনে প্রথম দফা ভোট শেষে কট্টর ডানপন্থী ন্যাশনাল ফ্রন্ট ১৩টি রাজ্যের মধ্যে ছয়টিতে এগিয়ে। সেই ন্যাশনাল ফ্রন্টের নেতা মেরিন লি পেন গতকাল রোববার সমর্থকদের উদ্দেশে বক্তব্য দিচ্ছেন। ছবি: রয়টার্স
৫ / ২১
ফার্নিচারের দোকান থেকে চেয়ার কেনার পর মোটরসাইকেলের পেছনে উল্টো করে বসিয়ে নেওয়া হচ্ছে। ঝুঁকির বিষয়ে থোড়াই কেয়ার। ছবিটি আজ সোমবার সকালে গুলশান ২ নম্বর সার্কেল থেকে তোলা। ছবি: নাসির উদ্দিন নাসিম
৬ / ২১
শহীদ বুদ্ধিজীবী দিবসকে সামনে রেখে রাজধানীর রায়ের বাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ধোয়ামোছার কাজ চলছে। ছবিটি গতকাল রোববার তোলা। ছবি: সাজিদ হোসেন
৭ / ২১
শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে চলছে সংস্কার ও রং করার কাজ। ছবিটি গত শুক্রবার তোলা। ছবি: আশরাফুল আলম
৮ / ২১
দেখতে গোল গোল। খেতেও মিষ্টি কেশুর আলু। কৃষক বুলু সরকার ১৮ শতাংশ জমিতে এই কেশুর আলু আবাদ করেছেন। ফলনও হয়েছে বেশ ভালো। বগুড়া জেলায় এবার প্রায় ৮০ হেক্টর জমিতে এই আলুর আবাদ হয়েছে। ছবিটি আজ সোমবার বগুড়ার গাবতলী উপজেলার চকসদু গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া
৯ / ২১
শীতের সকালের নরম রোদে মেঠোপথ ধরে গরু নিয়ে খেতে যাচ্ছেন কৃষক। ছবিটি আজ সোমবার যশোরের লেবুতলা ইউনিয়নের কোদালিয়া গ্রাম থেকে তোলা। ছবি: এহসান-উদ-দৌলা, যশোর
১০ / ২১
লক্ষ্মীপুরে এবার আমন ধানের ফলন বেশ ভালো হয়েছে। সেই খুশিতে মাঠের ধান নিয়ে ঘরে ফিরছেন কৃষকেরা। ছবিটি আজ সোমবার লক্ষ্মীপুর সদর উপজেলার টুমচর এলাকা থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা
১১ / ২১
বিজয় দিবসকে ঘিরে জাতীয় পতাকার চাহিদা বেড়ে যায়। বিভিন্ন ভবন, গাড়িতে, ব্যবসা প্রতিষ্ঠানে টাঙানো হবে লাল-সবুজের পতাকা। পতাকা বিক্রি করার ছবিটি আজ সোমবার চট্টগ্রাম নগরের ফিশারিঘাট এলাকা থেকে তোলা। ছবি: সৌরভ দাশ, চট্টগ্রাম
১২ / ২১
শেরপুর-ঢাকা মহাসড়কের পাশে গৃদানারায়ণপুর এলাকায় আমনকুড়া বিলটি শেরপুর পৌরসভার ময়লা আবর্জনা ও স্তূপে ভরে গেছে। ছবিটি গত শনিবার (৫ নভেম্বর ২০১৫) তোলা। ছবি: দেবাশীষ সাহা রায়, শেরপুর
১৩ / ২১
ব্রহ্মপুত্র নদে পাল্লা দিয়ে চলছে ইঞ্জিনচালিত দুটি নৌকা। ছবিটি ময়মনসিংহের কাটাখালী এলাকা থেকে তোলা। ছবি: জগলুল পাশা, ময়মনসিংহ
পৌর নির্বাচনের প্রার্থীরা প্রচার শুরু করতে পারবেন ১৩ ডিসেম্বরের পর। এর আগে সব পোস্টার ও বিলবোর্ড সরিয়ে নিতে বলেছে নির্বাচন কমিশন। কিন্তু নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী হাসিনা গাজীর প্রচারণামূলক ব্যানার সরানো হয়নি এখনো। ছবিটি সোমবার সকালে রূপগঞ্জের যাত্রামুড়া এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালাম
১৬ / ২১
কাগজের তৈরি কোণ রোদে শুকানো হচ্ছে। এগুলোতে সুতো প্যাঁচানো হবে। ডেমরার কোণ তৈরির কারখানায় একেকটি কোণের পাইকারি দাম ২ থেকে আড়াই টাকা। ছবিটি সোমবার দুপুরে ঢাকার ডেমরার বাঁশের পুল এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালাম
১৭ / ২১
নগরে একটু একটু শীত অনুভূত হচ্ছে। শুরু হয়েছে সূর্যের লুকোচুরি। ছবিটি আজ সোমবার বেলা দেড়টার দিকে পুরান ঢাকার পাতলা খান লেন থেকে তোলা। ছবি: মনিরুল আলম
১৮ / ২১
বাজারে বিক্রির জন্য খেত থেকে বাঁধাকপি তুলছেন কৃষকেরা। ছবিটি যশোরের কোদালিয়া গ্রাম থেকে তোলা। ছবি: এহসান-উদ-দৌলা, যশোর
১৯ / ২১
আমন ধানের মৌসুম চলছে। বাড়ির উঠানে ধান শুকানোর কাজে ব্যস্ত এক কৃষাণী। ছবিটি যশোর সদর উপজেলার হালসা গ্রাম থেকে তোলা। ছবি: এহসান-উদ-দৌলা, যশোর
২০ / ২১
শীত উপলক্ষে লেপ বানানোর ধুম পড়েছে। ব্যস্ত সময় কাটাচ্ছেন কারিগরেরা। ছবিটি আজ সোমবার নারায়ণগঞ্জ শহরের রেলস্টেশন এলাকা থেকে তোলা। ছবি: পাপ্পু ভট্টাচার্য্য, নারায়ণগঞ্জ
২১ / ২১
সিলেটের চা-বাগানের শ্রমিকেরা প্রতিদিন মাইলের পর মাইল হেঁটে শহরে যান। যানবাহন কম চলাচল করায় এ ছাড়া আর কোনো উপায় থাকে না তাঁদের। ছবিটি সিলেট শহরতলির তেলিহাটি রাবার বাগান থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ, সিলেট