এক ঝলক (০৭ ডিসেম্বর ২০১৬)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২৩
আকাশে আবির ছড়িয়ে ডুব দিচ্ছে রক্তিম সূর্য। ছবিটি গতকাল মঙ্গলবার মেহেরপুরের গাংনী উপজেলার ভারতীয় সীমান্তবর্তী রাধাগোবিন্দপুর এলাকা থেকে তোলা। ছবি: তৌহিদী হাসান

২ / ২৩
বৈদ্যুতিক তারে একলা পাখি। ছবিটি গতকাল মঙ্গলবার পাবনা সদরের নাজিরপুর এলাকা থেকে তোলা। ছবি: হাসান মাহমুদ

৩ / ২৩
আহ্, শৈশব! কী মজা দুরন্তপনায়! ছবিটি গতকাল মঙ্গলবার ফরিদপুর সদর উপজেলার বালিয়া ঘাট এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান

৪ / ২৩
সরিষা খেতের ওপর দিয়ে উড়ে যাচ্ছে এক ফিঙে। ছবিটি মঙ্গলবার বিকেলে মানিকগঞ্জ সদর উপজেলার পিতলাই গ্রাম থেকে তোলা। ছবি: আবদুল মোমিন

৫ / ২৩
পড়ন্ত বিকেলের সূর্য। ছবিটি মঙ্গলবার বিকেলে মানিকগঞ্জ সদর উপজেলার পিতলাই গ্রাম থেকে তোলা। ছবি: আবদুল মোমিন

৬ / ২৩
পাখির খাবার শিকারের ছবিটি বুধবার খুলনার বয়রার শ্মশানঘাট এলাকা থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন

৭ / ২৩
ঘেরে গলদা চিংড়ি ধরা হচ্ছে। এরপর এগুলো আড়তে নেওয়া হবে বিক্রির জন্য। ছবিটি বুধবার খুলনার রায়েরমহল এলাকা থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন

৮ / ২৩
বাহারি বুনোফুলের ছবিটি বুধবার খুলনার রায়েরমহল থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন

৯ / ২৩
বিজয়ের মাস ডিসেম্বর। এ মাসে জাতীয় পতাকা বিক্রি বেড়ে যায়। বিভিন্ন আকারের পতাকা ফেরি করে বিক্রি করছেন এই যুবক। ছবিটি মঙ্গলবার দুপুরে ফরিদপুর শহরের চকবাজার থানা রোড এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান

১০ / ২৩
খেতের ধান কেটে নিয়ে গেছে কৃষক। খেতে পড়ে আছে দুই-একটা ধানের শিষ। তা-ই কুড়িয়ে নিচ্ছেন এক দরিদ্র নারী। ছবিটি বুধবার সকালে ফরিদপুর সদর উপজেলার দক্ষিণ গোয়ালচামট এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান

১১ / ২৩
সামনেই বড়দিন। মা-ছেলে মিলে মেরিকে সাজাচ্ছে। ছবিটি নিকারাগুয়া থেকে মঙ্গলবার তোলা। ছবি: রয়টার্স

১২ / ২৩
জাফরান ফুল থেকে মধু সংগ্রহ করছে মৌমাছি। ছবিটি স্পেনের মিনায়া থেকে তোলা। ছবি: এএফপি

১৩ / ২৩
কুয়াশাঢাকা সকালে সাইকেলে করে সন্তানদের বিদ্যালয়ে নিয়ে যাচ্ছেন এক বাবা। ছবিটি ভারতের নয়াদিল্লি থেকে তোলা। ছবি: এএফপি

১৪ / ২৩
এই বয়সে শুয়ে-বসে আরাম-আয়েশে সময় কাটানোর কথা। কিন্তু জীবিকার সন্ধানে ছুটে চলেছেন তিনি। ছবিটি আজ বুধবার সকালে দিনাজপুরের বিরামপুর পাইলট উচ্চবিদ্যালয়ের মাঠ থেকে তোলা। ছবি: এ এস এম আলমগীর

১৫ / ২৩
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের বিভিন্ন স্থানে ভাসমান মানুষের বসবাস। দিন দিন সৌন্দর্য হারাচ্ছে ঐতিহাসিক এই বিনোদন কেন্দ্রটি। ছবিটি বুধবার সকালে তোলা। ছবি: আবদুস সালাম

১৬ / ২৩
আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। দিনটিকে সামনে রেখে রায়েরবাজার বুদ্ধিজীবী স্মৃতিসৌধ প্রাঙ্গণ পরিষ্কার করা হচ্ছে। ছবিটি বুধবার দুপুরে তোলা। ছবি: আবদুস সালাম

১৭ / ২৩
পল্লী সঞ্চয় ব্যাংকের ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পের সব কর্মকর্তা-কর্মচারীকে স্থায়ী নিয়োগ দেওয়ার দাবিতে বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছেন প্রকল্পের কর্মীরা। ছবি: আবদুস সালাম

১৮ / ২৩
‘রঙিন পৃথিবীর রঙিন আলো, সকল নারী থাকুক ভালো’ স্লোগান নিয়ে বুধবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, ইউএনডিপি, ব্র্যাক ও কৈকার সহযোগিতায় নারী নির্যাতন বিরোধী সাইকেল শোভাযাত্রা বের হয়। ছবি: আবদুস সালাম

১৯ / ২৩
আগে পুলিশের তল্লাশি চৌকি ছিল। এখন নেই। সড়কের একপাশে ভেঙে পড়ে আছে পুলিশের ব্যারিকেড। ছবিটি বুধবার বিকেলে মিরপুর রোডের কল্যাণপুর এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালাম

২০ / ২৩
এই সেগুন কাঠগুলো চিটাগং সেগুন নামে পরিচিত। দামি কাঠের মধ্যে চিটাগং সেগুন অন্যতম। ছবিটি রাজধানীর মোহাম্মদপুরের বেড়িবাঁধ থেকে তোলা। ছবি: আবদুস সালাম

২১ / ২৩
বাংলাদেশ আওয়ামী লীগের সম্মেলন শেষ হয়েছে দেড় মাস আগে। রাজধানীর বিভিন্ন সড়কে এখনো পড়ে আছে সম্মেলনের তোরণ। অনেকগুলোকে ঝুঁকিপূর্ণ অবস্থায় দাঁড় করিয়ে রাখা হয়েছে। ছবিটি বুধবার দুপুরে মিরপুর রোডের কল্যাণপুর খাল এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালাম

২২ / ২৩
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে বুধবার সকালে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিলের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মরদেহ ময়মনসিংহে নিয়ে যাওয়া হয়। ছবিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণ থেকে তোলা। ছবি: আবদুস সালাম

২৩ / ২৩
অবসরপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা গণ কর্মচারীদের ৬০ বছর চাকরি সুবিধা প্রদান সংক্রান্ত সুপ্রিম কোর্টের রায় বাস্তবায়ন পরিষদ আজ বুধবার সকালে রায় বাস্তবায়নের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে। ছবি: সাইফুল ইসলাম