এক ঝলক (০৭ ডিসেম্বর ২০১৭)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১৫
ফেলনা টায়ার নিয়ে খেলায় মেতেছে তিন শিশু। খেতের আইল দিয়ে টায়ার নিয়ে ছুটছে তারা। কাটাবাড়িয়া, কিশোরগঞ্জ সদর, সাম্প্রতিক ছবি। ছবি: তাফসিলুল আজিজ

২ / ১৫
বাড়ির পাশে পদ্মা নদীর পাড়ে কাদামাটি দিয়ে রান্নার জন্য মাটির চুলা তৈরি করছেন নাছিমা বেগম। সাদিপুর এলাকা, সদর উপজেলা, ফরিদপুর, ৭ ডিসেম্বর। ছবি: আলীমুজ্জামান

৩ / ১৫
শাটল ট্রেনে প্রায়ই এভাবে ঝুঁকি নিয়ে দুই বগির সংযোগ স্থানে বসে শহরে যাত্রা করেন অনেকে। ষোলশহর স্টেশনে আসার পর জাহানারা বেগম নামের এই নারী জানান, টাকা বাঁচাতে এভাবে মাঝেমধ্যে শহরে আসি। ভেতরে বসলে কেউ কিছু বলে না। তারপরও কেমন সংকোচ লাগে। বালুচরা এলাকা, বায়েজিদ বোস্তামী থানা, চট্টগ্রাম, ৭ ডিসেম্বর। ছবি: সৌরভ দাশ

৪ / ১৫
পাকা আমন ধান কাটা ও মাড়াইয়ের কাজ শেষ। জমিতেই ধান ঝাড়ার কাজ করছেন এক গৃহিণী। মুজগুন্নী, খুলনা, ৭ ডিসেম্বর। ছবি: সাদ্দাম হোসেন

৫ / ১৫
রসুন রোপণের মৌসুম চলছে। মাঠে ব্যস্ত কৃষকেরা আর বাড়িতে বীজ রসুন প্রস্তুত করছেন পরিবারের সদস্যরা। গোপাল মোল্লার ডাঙ্গী এলাকা, সদর উপজেলা, ফরিদপুর, ৭ ডিসেম্বর। ছবি: আলীমুজ্জামান

৬ / ১৫
রোদের আলোয় ঝলমল করছে লাল গোলাপ। সাদুল্লাহপুর, বিরুলিয়া, সাভার, ঢাকা, সাম্প্রতিক ছবি। ছবি: জামিউল ইসলাম

৭ / ১৫
ঘাসে জমেছে শিশির বিন্দু। সেই সঙ্গে খেলছে রোদের আলো। সাদুল্লাহপুর, বিরুলিয়া, সাভার, ঢাকা, সাম্প্রতিক ছবি। ছবি: জামিউল ইসলাম

৮ / ১৫
প্রকৃতিতে এখন বইছে হিমেল হাওয়া। শুরু হয়েছে শীতের কাপড় বিক্রি। থানা রোড, চকবাজার, ফরিদপুর, ৭ ডিসেম্বর। ছবি: আলীমুজ্জামান

৯ / ১৫
সড়কজুড়ে তীব্র যানজট। পার হতে পারছিলেন না শিক্ষার্থীরা। পরে ট্রাফিক পুলিশের এক সদস্য যানবাহন থামিয়ে শিক্ষার্থীদের রাস্তা পার করিয়ে দিচ্ছেন। ভাঙ্গা রাস্তার মোড়, গোয়ালচামট, ফরিদপুর, ৭ ডিসেম্বর। ছবি: আলীমুজ্জামান

১০ / ১৫
প্রথম আলো আয়োজিত ‘প্রান্তিক কৃষকের ব্যাংক কৃষিঋণ’ সম্প্রসারণ শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তারা। প্রথম আলো কার্যালয়, কারওয়ান বাজার, ঢাকা, ৭ ডিসেম্বর। ছবি: সাবিনা ইয়াসমিন

১১ / ১৫
ইউএনডিপি-ঢাকা বিশ্ববিদ্যালয় টেলিভিশন ও চলচ্চিত্র অধ্যয়ন বিভাগ আয়োজিত আলোকচিত্র প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছেন ফটোসাংবাদিক কে কে নয়ন। তাঁর হাতে পুরস্কার তুলে দিচ্ছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। সিনেট ভবন, ঢাকা বিশ্ববিদ্যালয়, ৭ ডিসেম্বর। ছবি: সাইফুল ইসলাম

১২ / ১৫
নেতা হত্যার প্রতিবাদে রাঙামাটিতে হরতালের ডাক দেয় যুবলীগ। হরকাল চলাকালে সড়কে টায়ারে আগুন দেয় হরতাল সমর্থকেরা। হ্যাপির মোড় এলাকা, রাঙামাটি, ৭ ডিসেম্বর। ছবি: সুপ্রিয় চাকমা

১৩ / ১৫
পাইকারি দরে শাক কিনে সেগুলো সুরমা নদীতে পরিষ্কার করেছেন এক ফেরিওয়ালা। পরিষ্কারের পর বিভিন্ন এলাকায় শাক ফেরি করে বেচবেন তিনি। কিনব্রিজ এলাকা, সিলেট, ৭ ডিসেম্বর। ছবি: আনিস মাহমুদ

১৪ / ১৫
সারা দিন গরু চরানো হয়েছে। এবার গরুর পাল নিয়ে বাড়ি ফিরছেন একজন। নিউজিল্যান্ড, খাগড়াছড়ি, ৭ ডিসেম্বর। ছবি: নীরব চৌধুরী

১৫ / ১৫
ওয়াসার করা গর্তে পড়ে গেছে একটি ইটবোঝাই ট্রাক। এ কারণে চট্টগ্রাম নগরে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। আতুড়ের ডিপো এলাকা, চট্টগ্রাম, ৭ ডিসেম্বর। ছবি: প্রথম আলো