নিউইয়র্কের ব্রুকলিনে আজ জাতীয় দাড়িগোঁফ প্রতিযোগিতা। গোঁফের জন্য খ্যাত এমজে জনসন (মাঝে) ছাড়াও বিশ্বের নানা দেশ থেকে এসেছেন প্রতিযোগীরা। ছবিটি গতকাল তোলা। ছবি: রয়টার্স
২ / ১৭
রঙিন শুকনো পাতায় ভরে আছে পথ। সোনারোদ মেখে সেই পথে হেঁটে যাচ্ছেন একজন। অস্ট্রিয়ার পশ্চিমাঞ্চলের একটি পার্ক থেকে ছবিটি গতকাল তোলা। ছবি: রয়টার্স
৩ / ১৭
নেপালের ভক্তপুরে ইউনিসেফের তহবিল সংগ্রহের জন্য শিশুদের সঙ্গে খেলছেন ডেভিড বেকহ্যাম। ছবিটি গতকাল তোলা। ছবি: রয়টার্স
৪ / ১৭
‘টন’, ক্রিকেটের পরিভাষায় সেঞ্চুরির আরেক নাম। তাঁর সর্বশেষ সেঞ্চুরিটাও জিম্বাবুয়ের বিপক্ষে গত নভেম্বরে। আবার নভেম্বর, আবার জিম্বাবুয়ে। সাকিব, এবার? ছবি: শামসুল হক
৫ / ১৭
মুস্তাফিজুর, এত দ্রুত বাংলাদেশের ক্রিকেটের এত বড় ভরসা আর কেউ হয়ে ওঠেনি। প্রস্তুত হচ্ছেন তিনিও। ছবি: শামসুল হক
৬ / ১৭
যদি লক্ষ্য থাকে অটুট! বোলিং মেশিনে কোচ হাথুরুসিংহে। ছবি: শামসুল হক
৭ / ১৭
দ্রুত দুই উইকেটের পতন, তামিম তখনো ছিলেন ভরসা হয়ে। ছবি: শামসুল হক
৮ / ১৭
লিটন দাস দিয়ে ফিরলেন। জমল না তামিমের নতুন ওপেনিং জুটি। ছবি: শামসুল হক
৯ / ১৭
প্রথম আলো’র ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা শহরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রথম আলো পত্রিকা হাতে বন্ধুসভার সদস্যরা ও সুধীজনেরা। ছবি: এম রাশেদুল হক, গোয়ালন্দ
১০ / ১৭
আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্যাপন উপলক্ষে খাগড়াছড়ি জেলা বিএনপি ও সহযোগী সংগঠনগুলো জিয়াউর রহমানের ভাস্কর্যে ফুল দিতে বের হলে বিএনপির কার্যালয়ের সামনে পুলিশ বাধা দেয়। পরে সেখানেই নেতা-কর্মীরা বিক্ষোভ প্রকাশ করেন। ছবি: নীরব চৌধুরী, খাগড়াছড়ি
১১ / ১৭
৪৪তম জাতীয় সমবায় দিবস উদ্যাপন উপলক্ষে আজ শনিবার সকালে খাগড়াছড়ি শহরের আদালত সড়কে শোভাযাত্রা বের করে জেলা সমবায় দপ্তর ও পার্বত্য জেলা পরিষদ। ছবি: নীরব চৌধুরী, খাগড়াছড়ি
১২ / ১৭
খেতের ধান খেতেই মাড়াই। কয়েক দিন আগে পাকা ধান কেটে মাঠেই ফেলা রাখা হয়। এরপর সেখানেই যন্ত্র বসিয়ে ধান মাড়াইয়ে ব্যস্ত কৃষকেরা। ছবিটি আজ শনিবার বেলা ১১টার দিকে কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক মহাসড়কের পাশে জোড়পুকুরিয়া এলাকা থেকে তোলা। ছবি: তৌহিদী হাসান, কুষ্টিয়া
১৩ / ১৭
বুনোফুল ঝুনঝুনি। হলদে প্রজাতির লতাগাছের ফুল এটি। হেমন্তে পাহাড়ের ঝোপঝাড়ে দেখা মেলে ঝুনঝুনির। ছবিটি আজ শনিবার সকালে রাঙামাটি শহরের কল্যাণপুর দক্ষিণ পাড়া এলাকা থেকে তোলা। ছবি: সুপ্রিয় চাকমা, রাঙামাটি
১৪ / ১৭
‘গোদ রোগ নির্মূলে ওষুধ খাব সকলে’ এই স্লোগানে আজ শনিবার থেকে ফাইলেরিয়াসিস নির্মূল কর্মসূচি শুরু হয়েছে। চলবে আগামী ১৬ নভেম্বর পর্যন্ত। স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে বিনা মূল্যে ওষুধ বিতরণ করেন। ছবিটি আজ শনিবার সকালে রংপুর নগরের ১৬ নম্বর ওয়ার্ডের কেল্লবন্দ এলাকা থেকে তোলা। ছবি: মঈনুল ইসলাম, রংপুর
১৫ / ১৭
শ্যামা পূজা ও দীপাবলি উপলক্ষে মেলায় বিক্রির জন্য মাটির তৈরি পাখি রং করছেন মৃৎশিল্পী মনোরমা পাল। ছবিটি আজ শনিবার সকালে মুন্সিগঞ্জের শ্রীনগর এলাকা থেকে তোলা। ছবি: পাপ্পু ভট্টাচার্য্য, নারায়ণগঞ্জ
১৬ / ১৭
কুমিল্লা গোমতী নদীর চরে শীতকালীন সবজি। ছবিটি আজ শনিবার আদর্শ সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের জালুয়অপাড়া এলাকা থেকে তোলা। ছবি: এম সাদেক, কুমিল্লা
১৭ / ১৭
নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার বগুড়ায় আগমন উপলক্ষে মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। ছবিটি আজ শাজাহানপুর উপজেলার বনানী এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া