এক ঝলক (০৭ নভেম্বর ২০১৬)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২৩
জালে উঠেছে তাজা মাছ। ছবিটি গতকাল রোববার বগুড়ার শাজাহানপুরের সাজাপুর এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা

২ / ২৩
হাওর থেকে ঘাস নিয়ে বাড়ি ফিরছেন এক ব্যক্তি। ছবিটি গতকাল রোববার সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার লামাহাজরাই এলাকা থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ

৩ / ২৩
রাতের আকাশে শোভা পাচ্ছে আধখানা চাঁদ। ছবিটি গতকাল রোববার রাতে খুলনার বাস্তুহারা এলাকা থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন

৪ / ২৩
ভারতের রাজধানী নয়াদিল্লি ছেয়ে গেছে ধোঁয়াশায়। এর মধ্যেই কাজে যোগ দিতে বাড়ি থেকে বের হচ্ছে কর্মজীবী মানুষ। ছবিটি সোমবার তোলা। ছবি: এএফপি

৫ / ২৩
ভারত-যুক্তরাজ্য টেক সম্মেলনে যোগ দিতে ভারতের রাজধানী নয়াদিল্লিতে পৌঁছেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। তাঁকে স্বাগত জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবিটি সোমবারের। ছবি: এএফপি

৬ / ২৩
চীনের বেইজিংয়ে ফলের দোকানে কেনাকাটায় ব্যস্ত ক্রেতারা। ছবি: এএফপি

৭ / ২৩
লাল শাকের খেতের পরিচর্যা করছেন তিন কৃষক। ছবিটি আজ সোমবার সকালে সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের গোদিগাঁও গ্রাম থেকে তোলা। ছবি: খলিল রহমান

৮ / ২৩
কচুরিপানার ফুল হাতে এক শিশু। ছবিটি সোমবার বগুড়া শহরের মালগ্রাম ডাবতলা এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা

৯ / ২৩
ধান কাটা শেষে সেই ধান ট্রলিতে করে বাড়ি নিয়ে যাচ্ছেন দুজন কৃষক। ছবিটি সোমবার সকালে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার কাজীগ্রাম থেকে তোলা। ছবি: জগলুল পাশা

১০ / ২৩
জীবনের ঝুঁকি নিয়ে দুই শিক্ষার্থী চলন্ত বাসে উঠার চেষ্টা করছে। ছবিটি সোমবার দুপুরে রাজধানীর বাংলামোটর এলাকা থেকে তোলা। ছবি: আশরাফুল আলম

১১ / ২৩
যমুনার বিস্তীর্ণ চরে চাষ হয় চিনাবাদামের। বগুড়ার সোনাতলা, সারিয়াকান্দি ও ধুনট উপজেলার চরে বেশি চাষ হয় চিনাবাদামের। লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ৫০০ হেক্টর জমিতে বেশি চিনাবাদামের চাষ করেছেন চাষিরা। ছবিটি আজ সোমবার বগুড়ার ধুনট উপজেলার শহড়াবাড়ি এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা

১২ / ২৩
নিম্নচাপ ও অতিবৃষ্টির কারণে পানি ঢুকে কুমিল্লা নগরের বিভিন্ন এলাকা জলমগ্ন। গত চার দিনের বৃষ্টিতে জলাবদ্ধতা দেখা দেয় উত্তর রেসকোর্স ধানমন্ডি আবাসিক এলাকায়। ছবিটি আজ সোমবার দুপুরে তোলা। ছবি: এমদাদুল হক

১৩ / ২৩
সনাতন ধর্মবিশ্বাসীদের মন্দির ভাঙচুর-অগ্নিসংযোগ ও তাদের ওপর পাশবিক হামলার প্রতিবাদে খুলনা বিশ্ববিদ্যালয়ে স্বাধীনতা শিক্ষক পরিষদের উদ্যোগে খুলনা বিশ্ববিদ্যালয়ের হাদী চত্বরে মানববন্ধন করা হয়। ছবিটি আজ সোমবার তোলা। ছবি: সাদ্দাম হোসেন

১৪ / ২৩
ময়মনসিংহ-গফরগাঁও সড়ক ভেঙে এ অবস্থা হয়েছে। ছবিটি আজ সোমবার সকালে সুতিয়াখালী এলাকা থেকে তোলা। ছবি: জগলুল পাশা

১৫ / ২৩
সিলেটের শেখঘাট এলাকায় সমাজসেবা অধিদপ্তর পরিচালিত সরকারি বাক্‌-শ্রবণপ্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে খাবার বিতরণ করে অটিজম ফাউন্ডেশন সিলেট নামের একটি সংগঠন। ছবিটি আজ সোমবার দুপুরে তোলা। ছবি: আনিস মাহমুদ

১৬ / ২৩
বনবাদাড় থেকে পরিবারের জন্য জ্বালানি সংগ্রহের মূল দায়িত্ব পালন করে থাকেন নারীরাই। বৃষ্টিবাদলহীন এই সময়ে সংগ্রহ করা জ্বালানি বর্ষাকালের জন্য সংরক্ষণ করা হয়। বরেন্দ্রভূমির গহিনের গ্রাম রাজশাহীর গোদাগাড়ীর বাবুডাইংয়ের কোল নারীরা জ্বালানি সংগ্রহ করে গ্রামে ফিরছেন। ছবিটি আজ সোমবার দুপুরে তোলা। ছবি: আনোয়ার হোসেন

১৭ / ২৩
সূর্যপূজা উপলক্ষে আজ সোমবার সকালে দিনাজপুর শহরে পুনর্ভবা নদীর তীরে হাজারো পুণ্যার্থীর ভিড়। ছবি: প্রথম আলো

১৮ / ২৩
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় জেএসসি পরীক্ষার্থীকে উত্ত্যক্ত করার প্রতিবাদে আজ সোমবার উপজেলার সিংগুর উচ্চবিদ্যালয়ে মানববন্ধন হয়। এতে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন অংশ নেন। ছবি: প্রথম আলো

১৯ / ২৩
কুমার নদে গোসল করতে এসে দুরন্তপনায় মেতে উঠেছে শিশু-কিশোরেরা। ছবিটি আজ সোমবার দুপুরে ফরিদপুর সদর উপজেলার আদমপুর এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান

২০ / ২৩
‘সাম্প্রদায়িক হামলা রুখে দাঁড়াও বাংলা’ স্লোগানে আজ সোমবার বিকেলে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বগুড়া জেলা সংসদের উদ্যোগে শহরে বিক্ষোভ মিছিল বের করা হয়। ছবিটি স্টেশন সড়কের হকার্স মার্কেট এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা

২১ / ২৩
‘৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম মহানগর। ছবিটি আজ সোমবার বিকেলে নগরের নাসিমন ভবন থেকে তোলা। ছবি: জুয়েল শীল

২২ / ২৩
‘দেশব্যাপী সাম্প্রদায়িক সন্ত্রাস রুখো’ স্লোগানে চট্টগ্রাম নগরের প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে সচেতন নাগরিক সমাজ। ছবিটি আজ সোমবার বিকেলে তোলা। ছবি: সৌরভ দাশ

২৩ / ২৩
পাহাড়ি আঁকাবাঁকা সড়ক এমনিতে ঝুঁকিপূর্ণ। তার ওপর মোটরসাইকেলে অতিরিক্ত যাত্রী নিয়ে পাহাড়ি পথে ছুটে চলেছে আরোহীরা। ছবিটি আজ সোমবার সকালে খাগড়াছড়ি সদরের আলুটিলা পর্যটনকেন্দ্র এলাকা থেকে তোলা। ছবি: নীরব চৌধুরী