এক ঝলক (০৭ ফেব্রুয়ারি ২০১৬)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২৯
খেলায় মেতেছে দুষ্টু দুই বিড়াল। ছবিটি গতকাল শনিবার ময়মনসিংহ শহরের বোম্বাই কলোনি থেকে তোলা। ছবি: জগলুল পাশা

২ / ২৯
লেবু গাছে ফুটেছে ফুল। ছবিটি ময়মনসিংহের তারাকান্দা উপজেলার কামারিয়া গ্রাম থেকে গতকাল শুক্রবার তোলা। ছবি: জগলুল পাশা

৩ / ২৯
চীনের হেনান প্রদেশে একটি খামারে নিয়মিত প্রশিক্ষণের সময় একটি বানরকে চাকু নিয়ে ভারসাম্যের খেলা রপ্ত করতে দেখা যাচ্ছে। ছবিটি সম্প্রতি তোলা। ছবি: রয়টার্স

৪ / ২৯
আগামীকাল ৮ ফেব্রুয়ারি চীন উদ্‌যাপন করবে চান্দ্রবর্ষ। সেই উপলক্ষে বিভিন্ন জায়গায় আয়োজন করা হচ্ছে নানা ধরনের উৎ​সব আয়োজন। এরই অংশ হিসেবে চীনের পূর্বাঞ্চলে ​শ্যানডং প্রদেশের দংইং এলাকায় মঞ্চ নাটক করবে বানরেরা। তাই ওই এলাকার চিড়িয়াখানায় প্রশিক্ষণ স্কুলে চলছে বানরদের মহড়া। ছবিটি ২৬ জানুয়ারি তোলা: এএফপি

৫ / ২৯
বলিভিয়ার ওরুরো শহরে ক্যার্নিভাল শোভাযাত্রায় তোবাস সাদ গ্রুপের এক শিল্পী। এই উৎ​সবে অংশ নেন ওরুরো প্রদেশের শতাধিক নৃতাত্ত্বিক গোষ্ঠী। ছবিটি ৬ ফেব্রুয়ারি তোলা: রয়টার্স

৬ / ২৯
ব্রাজিলের সাও পাউলোতে ক্যার্নিভালে ইমপেরিও দে কাসা ভার্দে সাম্বা স্কুলের শিল্পীরা। ছবিটি ৬ ফেব্রুয়ারি তোলা: রয়টার্স

৭ / ২৯
কী সুন্দর ফুল। ছবিটি আজ রোববার বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের শের-ই-বাংলা হল এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা

৮ / ২৯
আর কয়েক দিন পরই সরস্বতী পূজা। পূজার প্রয়োজনীয় উপকরণ ধুপতি তৈরি করে বিক্রির জন্য নিয়ে যাচ্ছেন মনোরঞ্জন পাল। ছবিটি আজ রোববার বগুড়া শহরের মাটিডালি এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা

৯ / ২৯
শ্রেণিকক্ষে পাঠদান শুরুর আগে ইচিং বিচিং খেলায় মেতেছে শিশুরা। ছবিটি বগুড়ার সদর উপজেলার চকহবিবের পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে তোলা। ছবি: সোয়েল রানা

১০ / ২৯
বাসা বানানোর জন্য খড়-কুটা সংগ্রহ করছে চড়ুই পাখিটি। ছবিটি পাবনার একটি বাড়ির বাগান থেকে তোলা। ছবি: হাসান মাহমুদ

১১ / ২৯
শ্রেণিকক্ষে পাঠদান শুরুর আগে ইচিং বিচিং খেলায় মেতেছে শিশুরা। ছবিটি বগুড়ার সদর উপজেলার চকহবিবের পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে তোলা। ছবি: সোয়েল রানা
শ্রেণিকক্ষে পাঠদান শুরুর আগে ইচিং বিচিং খেলায় মেতেছে শিশুরা। ছবিটি বগুড়ার সদর উপজেলার চকহবিবের পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে তোলা। ছবি: সোয়েল রানা
১২ / ২৯
আর কয়েক দিন পরই সরস্বতী পূজা। তাই চলছে প্রতিমা কারিগরদের শেষ মুহূর্তের ব্যস্ততা। ছবিটি কুমিল্লা নগরের কালিবাড়ি এলাকা থেকে তোলা। ছবি: এম সাদেক

১৩ / ২৯
পোকার আক্রমণ থেকে ভুট্টার চারা বাঁচাতে কীটনাশক দিচ্ছেন এক কৃষক। ছবিটি পাবনার হাজির হাট এলাকা থেকে তোলা। ছবি: হাসান মাহমুদ

১৪ / ২৯
ঘন কুয়াশার চাদর ভেদ করে সূর্যের উঁকি মারার এই ছবিটি ময়মনসিংহ-নেত্রকোনা মহাসড়ক থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা

১৫ / ২৯
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আজ রোববার তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ​ করেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা। ছবি: ফোকাস বাংলা

১৬ / ২৯
আমের মুকুলের ছবিটি পিরোজপুর সদর হাসপাতাল সড়ক এলাকা থেকে তোলা। ছবি: এ কে এম ফয়সাল

১৭ / ২৯
বোরো ধানের বীজতলার জন্য জমি তৈরি করছেন এক কৃষাণী। কলাগাছের মই বানিয়ে সন্তান ও স্বজনদের নিয়ে জমি সমান করছেন তিনি। ছবিটি রংপুরের মিঠাপুকুর উপজেলার রামজীবন এলাকা থেকে তোলা। ছবি: মঈনুল ইসলাম, রংপুর

১৮ / ২৯
শীতে কাতর পেঁচাগুলো গাছের ডালে বসে রোদ পোহাচ্ছে। ছবিটি সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার আগ-নুকালী গ্রাম থেকে তোলা। ছবি: এনামুল হক

১৯ / ২৯
তাইওয়ানে ভূমিকম্পে বিধ্বস্ত বহুতল ভবনে চলছে উদ্ধারকাজ। ধ্বংসস্তূপে আটকে পড়া বিপন্ন মানুষগুলোকে উদ্ধারে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে লড়ছেন উদ্ধারকর্মীরা। গতকাল শনিবার ভোরে দেশটির দক্ষিণাঞ্চলের তাইনান শহরে ভূমিকম্পে বিধ্বস্ত হয় একটি ১৭তলা ভবনসহ আরও কয়েকটি বহুতল ভবন। ছবি: রয়টার্স

২০ / ২৯
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের এই উপাসনালয়টি সাজানো হয়েছে চীনের নতুন বছর উপলক্ষে। ছবিটি আজ রোববার তোলা। ছবি: রয়টার্স

২১ / ২৯
রাজধানীর বাংলামোটর মোড়ে পদচারী-সেতু থাকা সত্ত্বেও তা ব্যবহার না করে রাস্তা পার হওয়া পথচারীদের কাছ থেকে জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালত। ঢাকা জেলা প্রশাসক ও ডিএমপির যৌথ উদ্যোগে আজ রোববার সকালে এখানে অভিযান চালানো হয়। ছবি: সাজিদ হোসেন

২২ / ২৯
এইচএসসি পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের দাবিতে রাজধানীর সিটি কলেজের শিক্ষার্থীরা আজ রোববার সায়েন্স ল্যাবরেটরি মোড় এলাকায় কলেজের সামনের রাস্তা বন্ধ করে বিক্ষোভ করে। ছবিটি দুপুরে তোলা। ছবি: সাজিদ হোসেন

২৩ / ২৯
রাজধানীর সরকারি তিতুমীর কলেজের আককাছুর রহমান আঁখি ছাত্রাবাসের ২১৮ নম্বর রুমের বেহাল দশা। খসে পড়েছে ছাদ ও দেয়ালের পলেস্তারা। ঝুঁকি নিয়েই এখানে থাকছেন সাধারণ শিক্ষার্থীরা। ছবিটি আজ রোববার বিকেলে তোলা। ছবি: আবদুস সালাম

২৪ / ২৯
লাল মুলা আসে মানিকগঞ্জ থেকে। রাজধানীর কারওয়ান বাজারে প্রতি কেজি লাল মুলার পাইকারি দাম ১০ টাকা। ছবিটি রোববার বিকেলে তোলা। ছবি: আবদুস সালাম

২৫ / ২৯
রাজধানীর ধানমন্ডিতে সিটি কলেজের শিক্ষার্থীরা এইচএসসি পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের দাবিতে আজ রোববার দুপুরে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেন। এতে করে আশপাশের রাস্তাগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়। ছবিটি এলিফেন্ট  রোড থেকে বেলা তিনটার দিকে তোলা। ছবি: আশরাফুল আলম

২৬ / ২৯
রাজধানীর ধানমন্ডিতে সিটি কলেজের শিক্ষার্থীরা এইচএসসি পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের দাবিতে আজ রোববার দুপুরে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেন। এতে করে আশপাশের রাস্তাগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়। সাধারণ যানবাহনের সঙ্গে অ্যাম্বুলেন্সটিও ঢাকা মেডিকেল থেকে মডার্ন ডায়াগনস্টিক সেন্টারের দিকে যাওয়ার পথে এলিফেন্ট  রোডে দীর্ঘ দুই ঘণ্টা ধরে আটকা পড়ে থাকে। রোগী মুজিবরের পাশে তাঁর বাবা ও ভাই। ছবিটি বেলা তিনটার দিকে তোলা। ছবি: আশরাফুল আলম

২৭ / ২৯
যেখানে সেখানে ময়লা না ফেলার জন্য সাক্ষরতা অভিযান চালাচ্ছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও সুইচ‍সহ কয়েকটি সংগঠন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনে স্থাপিত একটি বোর্ডে স্বাক্ষর করে যেখানে সেখানে ময়লা না ফেলার প্রতিজ্ঞা করছেন এক নারী। ছবি: মনিরুল আলম

২৮ / ২৯
বইমেলায় ঘুরতে আসা দর্শনার্থীরা। ছবিটি সোহরাওয়ার্দী উদ্যানের অংশ থেকে তোলা। ছবি: মনিরুল আলম

২৯ / ২৯
অমর একুশে গ্রন্থমেলা-২০১৬ উপলক্ষে নিরাপত্তা জোরদার করা হয়েছে। মেলায় ঢোকার মুখে তল্লাশি করা হচ্ছে আগতদের। ছবি: মনিরুল আলম