এক ঝলক (০৭ ফেব্রুয়ারি ২০১৭)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২৮
কুয়াশাচ্ছন্ন সকালে গাছের ডালে বসে আছে শালিকটি। ছবিটি মঙ্গলবার সকালে মানিকগঞ্জ সদর উপজেলার দিঘী গ্রাম থেকে তোলা। ছবি: আবদুল মোমিন

২ / ২৮
মাছ ধরার জন্য খালে জাল পাতছেন এক মৎস্যজীবী। ছবিটি মঙ্গলবার খুলনার ডুমুরিয়া উপজেলার রংপুর এলাকা থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন

৩ / ২৮
ইরাকের খাজের আশ্রয়কেন্দ্রে খেলছে শরণার্থী শিশুরা। ছবিটি গতকাল সোমবার তোলা। ছবি: রয়টার্স

৪ / ২৮
সকালের নরম রোদে জমির সাইনবোর্ডের বাঁশের ওপর বসে আছে এক পাখি। ছবিটি আজ মঙ্গলবার খুলনার হরিণটানা এলাকা থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন

৫ / ২৮
হঠাৎ করেই গাছের ডাল থেকে পুকুরের পানিতে পড়ে যায় গিরগিটিটি। এরপর উঠে লতা-পাতার মধ্যে বিশ্রাম নিচ্ছে। ছবিটি মঙ্গলবার খুলনার ডুমুরিয়া উপজেলার রংপুর এলাকা থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন

৬ / ২৮
ফুটে আছে শিমুলের ফুল, যেন বসন্তকে স্বাগত জানানোর অপেক্ষায়। ছবিটি মঙ্গলবার বগুড়ার সারিয়াকান্দি উপজেলার পার দেবডাঙ্গা গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা

৭ / ২৮
যমুনা নদীর চর থেকে শাক হিসেবে খাওয়ার জন্য খেসারি ডালের পাতা তুলছেন এক নারী। ছবিটি মঙ্গলবার বগুড়ার সারিয়াকান্দি উপজেলার দেবডাঙ্গা গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা

৮ / ২৮
সকালের কুয়াশা ভেদ করে উঁকি দিয়েছে সূর্য। ছবিটি আজ মঙ্গলবার সকালে মানিকগঞ্জ সদর উপজেলার নতুন বসতি গ্রাম থেকে তোলা। ছবি: আব্দুল মোমিন

৯ / ২৮
ভুট্টার ছড়ার ছবিটি মঙ্গলবার মানিকগঞ্জ সদর উপজেলার বাঙ্গালা গ্রাম থেকে তোলা। ছবি: আবদুল মোমিন

১০ / ২৮
যমুনা নদীর চর থেকে খেসারি গাছের আঁটি নিয়ে ফিরছেন দুই কৃষক। শাক হিসেবে এগুলো বাজারে বিক্রি করা হবে। ছবিটি মঙ্গলবার বগুড়ার সারিয়াকান্দি উপজেলার ফটকামারী চর এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা

১১ / ২৮
দক্ষিণ কোরিয়ার খামারে একটি গরুর স্বাস্থ্যপরীক্ষা চলছে। গবাদিপশুর পা ও মুখে বিশেষ ধরনের রোগের সংক্রমণ ঘটেছে সে দেশে। ছবিটি গতকাল সোমবারের। ছবি: রয়টার্স

১২ / ২৮
জাপানের টোকিওতে টয়োটা গাড়িকে কুকুরের আদলে সাজানো হয়েছে। ছবিটি গতকাল সোমবারের। ছবি: রয়টার্স

১৩ / ২৮
তুষারপাতে বিপর্যস্ত আফগানিস্তানের নুরিস্তান প্রদেশের হাফসা গ্রামে ত্রাণ নিয়ে এসেছে সেনাবাহিনী। নুরিস্তান প্রদেশে কমপক্ষে ৬৪ জনের প্রাণহানি হয়েছে। ছবিটি গতকাল সোমবারের। ছবি: এএফপি

১৪ / ২৮
সিলেট শহরতলির তারাপুর চা-বাগানের প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ফুটবল খেলায় মেতেছে শিশু-কিশোরেরা। ছবিটি আজ মঙ্গলবার দুপুরে তোলা। ছবি: আনিস মাহমুদ

১৫ / ২৮
ছোট ছোট উপহার সামগ্রী বিক্রি হয়ে এমন একটি দোকানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মূর্তি। ছবিটি গতকাল ​সোমবার নিউইয়র্কের একটি দোকানের জানালা থেকে তোলা। ছবি: রয়টার্স

১৬ / ২৮
কাগজে কলমে ফাল্গুন না এলেও প্রকৃতিতে বইছে ফাগুনের হাওয়া। গাছে গাছে ফুটতে শুরু করেছে শিমুল-পলাশ। পাখিরাও মনের আনন্দে এ ডালে ও ডালে ঘুরে ফিরছে। ছবিটি আজ মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা

১৭ / ২৮
শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কেন্দ্রে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভার শুরুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে বড় একটি গোলাপ ফুল তুলে দেন পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। ফুলটি মন্ত্রণালয়ের বাগানের। ছবি: বাসস

১৮ / ২৮
সুতা শুকানোর কাজ করছেন এক বৃদ্ধ। ছবিটি ভারতের আগরতলা থেকে মঙ্গলবার তোলা। ছবি: রয়টার্স

১৯ / ২৮
গুলিস্থান এলাকায় প্রতিদিন রাস্তাজুড়ে লোকাল ও দূরপাল্লার বাসগুলো এলোমেলোভাবে রাখা হয়। এতে যানজটের কারণে চলাচলে অসুবিধার সৃষ্টি হয়। ছবি: আশরাফুল আলম

২০ / ২৮
পথচারীদের ঝুঁকি নিয়ে পারাপারের কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক বিভাজনী মাঝখানের অংশটি বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু এর ওপর দিয়ে পার হচ্ছেন ট্রাফিক পুলিশের এক সদস্য। ছবিটি আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর শনির আখড়া বাসস্ট্যান্ড থেকে তোলা। ছবি: আশরাফুল আলম

২১ / ২৮
মতিঝিল এলাকায় রাস্তার ওপর নিয়ম না মেনে যত্রতত্র হিউম্যান হলারগুলো পার্কিং করা হয়। সে কারণে ট্রাফিক পুলিশ হুইল লক করে রেখেছে। ছবিটি আজ মঙ্গলবার দুপুরে তোলা। ছবি: আশরাফুল আলম

২২ / ২৮
রাজধানীর সিদ্ধেশ্বরী নিউ সার্কুলার রোডে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। তাই যানবাহন চলাচলে ভোগান্তির শেষ নেই। আজ মঙ্গলবার দুপুরে ছবিটি তোলেন আশরাফুল আলম।

২৩ / ২৮
হকার উচ্ছেদ বন্ধ এবং পুনর্বাসন নীতিমালা প্রণয়নের দাবিতে আজ মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ করেছে বাংলাদেশ হকার্স সমন্বয় পরিষদ এবং বাংলাদেশ হকার্স ইউনিয়ন। ছবি: আবদুস সালাম

২৪ / ২৮
রাজধানীর লালবাগের শায়েস্তা খাঁ সড়কের ঐতিহাসিক ১৬ নম্বর বাড়িটি যাতে না ভাঙা হয় সে জন্য আজ মঙ্গলবার বিকেলে বাড়িটির সামনে মানববন্ধন করেছে আরবান স্টাডি গ্রুপ। ছবি: আবদুস সালাম

২৫ / ২৮
ফুটপাথের অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হলেও রাস্তার পাশজুড়ে খোঁড়াখুঁড়ি এবং প্রধান সড়কজুড়ে নির্মাণসামগ্রী রেখে দেওয়ার কারণে ব্যবসায়িক মন্দার শিকার হচ্ছেন গুলিস্তানের ব্যবসায়ীরা। এর কারণে কমছে না যানজট, চলাচলে ভোগান্তির শিকার হচ্ছে সাধারণ মানুষ। ছবিটি আজ মঙ্গলবার দুপুরে ঢাকা ট্রেড সেন্টারের সামনে থেকে তোলা। ছবি: সাইফুল ইসলাম

২৬ / ২৮
এমন বয়সে তার স্কুলের যাওয়ার কথা। তার চেয়ে বয়সে অনেক বড়দের সঙ্গে সমান তালে বই বাঁধাইয়ের কাজ করে ১২ বছরের শিশু সাব্বির। বইমেলার কারণে কাজের চাপ বেশি হওয়াতে পায় না দম ফেলার ফুরসত। বাংলাবাজারের প্যারিদাস রোড থেকে আজ মঙ্গলবার দুপুরে ছবিটি তোলা। ছবি: সাইফুল ইসলাম

২৭ / ২৮
পথে পথে ঘুরে সাইকেলের সব অসাধারণ খেলা দেখিয়ে ভিড় জমিয়ে দাঁতের ওষুধ বিক্রি করেন শাহজাহান মিয়া। আজ মঙ্গলবার বিকেলে কারওয়ান বাজার থেকে তোলা। ছবি: সাইফুল ইসলাম

২৮ / ২৮
এই পুতুলরূপী শিশুটি একটি রোবট। এর নাম ‘আনাম্যাট্রনিক বেবি’। ছবিটি আজ মঙ্গলবার লন্ডনের সায়েন্স মিউজিয়ামে রোবট প্রদর্শনী থেকে তোলা। ছবি: রয়টার্স