এশিয়া কাপ ফাইনালে বাংলাদেশ ও ভারতের খেলা দেখছে দর্শক। ছবিটি গতকাল রোববার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা থেকে তোলা। ছবি: হাসান রাজা
২ / ১৭
ঘোলা জলে সাঁতার কাটতে নেমে ডানা ঝাপটাচ্ছে হাঁস। ছবিটি গতকাল রোববার সকালে খুলনার গললামারী এলাকা থেকে তোলা। ছবি: মো. সাদ্দাম হোসেন
৩ / ১৭
কলম্বিয়ার বোগোতায় গতকাল রোববার থিয়েটার ফেস্টিভ্যালের উদ্বোধনী অনুষ্ঠানে স্পেনের থিয়েটার কোম্পানি লা ফুরা দেলস বাউসের ‘আফ্রোদিতি অ্যান্ড দ্য জাজমেন্ট অব প্যারিস’ নাটকের পরিবেশনা। ছবি: রয়টার্স
৪ / ১৭
রাশিয়ার মস্কোয় ‘স্যালন দু চকলেটে’ গতকাল রোববার একজন মডেল চকলেট দিয়ে সাজানো পোশাক পরে হাঁটছেন। ছবি: রয়টার্স
৫ / ১৭
ইউক্রেনের কিয়েভে গতকাল রোববার এক বিড়াল প্রদর্শনীতে সাজগোজ করা একটি বিড়ালকে ধরে রেখেছেন এক নারী। ছবি: রয়টার্স
৬ / ১৭
পাতা ঝরা গাছে ঝুলছে বাদুড়। ছবিটি বগুড়ার সারিয়াকান্দি উপজেলার ঘুঘুমারী গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা
৭ / ১৭
বগুড়ার সারিয়াকান্দি উপজেলার যমুনার চরে এবার লাল মরিচের ভালো ফলন হয়েছে। কৃষকদের কাছ থেকে ব্যাপারীরা এসব মরিচ কিনে নদীর ধারে শুকিয়ে নিচ্ছেন। ছবিটি উপজেলার দীঘলকান্দি গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা
৮ / ১৭
ফরিদপুরে এবার বিপুল পরিমাণ জমিতে ভুট্টার আবাদ করা হয়েছে। কৃষকেরা এখন ব্যস্ত খেত পরিচর্যায়। ছবিটি ফরিদপুর সদর উপজেলার সুলতান খাঁর ডাঙ্গী এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান
৯ / ১৭
কৃষকের সেচযন্ত্রের পানিতে দুরন্তপনায় মেতেছে দুই শিশু। ছবিটি ফরিদপুর সদর উপজেলার সুলতান খাঁর ডাঙ্গী এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান
১০ / ১৭
ফরিদপুরের মধুখালী উপজেলার জাহাপুর এলাকায় গত কয়েক বছর ধরে বাগানভিত্তিক লিচুর চায় করা হচ্ছে। গাছগুলোতে বেশ মুকুল এসেছে এবার। ছবি: আলীমুজ্জামান
১১ / ১৭
গ্রামের মেঠো পথের ধারে ফুটে আছে বাহারি বুনোফুল। ছবিটি ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা সদরের পানাইল এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান
১২ / ১৭
দেশব্যাপী স্বাস্থ্য পণ্য পৌঁছে দিতে নতুন পরিবেশক নিয়োগ করেছে ফিলিপস বাংলাদেশ। এ উপলক্ষে আজ সোমবার রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলন শেষে প্রতিষ্ঠানটির সিইও সঞ্জয় বাপনা (মাঝে) ও বিভিন্ন প্রতিষ্ঠানের পরিবেশকেরা। ছবি: জাহিদুল করিম
১৩ / ১৭
রাজধানীর মিরপুর রোডে আজ তীব্র যানজট থাকায় দূর্ভোগে নগরবাসী। ছবিটি আজ বেলা সোয়া তিনটার দিকে তোলা। ছবি: জাহিদুল করিম
১৪ / ১৭
রাজধানীর দারুস সালাম বাসস্ট্যান্ড এলাকায় আজ সোমবার বিকেলে বাঙলা কলেজের কয়েকজন শিক্ষার্থী আকস্মিকভাবে ১৫ থেকে ২০টি গাড়ি ভাঙচুর করেন। ছবি: আবদুস সালাম।
১৫ / ১৭
আন্তর্জাতিক নারী দিবসকে সামনে রেখে দক্ষিণ এশিয়ান গেমস ২০১৬-এ বাংলাদেশের প্রথম স্বর্ণ পদকজয়ী মাবিয়া আক্তারকে সম্মাননা দিয়েছে আন্তর্জাতিক চেইন রেস্টুরেন্ট নান্দোস। ছবিটি আজ সোমবার নান্দোসের গুলশান ১ নম্বর আউটলেট থেকে তোলা। ছবি: আবদুস সালাম।
১৬ / ১৭
স্বাবলম্বী হতে অনেকেই রাজধানীর বাংলাদেশ-কোরিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে কোর্স করছেন। তাঁদের স্বপ্ন কোর্স শেষে বিদেশে পাড়ি জমানো। ছবিটি আজ সোমবার বিকেলে রাজধানীর দারুস সালাম রোডের বাংলাদেশ-কোরিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টার থেকে তোলা। ছবি: আবদুস সালাম।
১৭ / ১৭
আগামীকাল আন্তর্জাতিক নারী দিবস। এ উপলক্ষে আজ প্রথম আলোর উদ্যোগে রাজধানীর ধানমন্ডিতে ছায়ানট ভবন মিলনায়তনে ‘আমার কাজ আমাদের অর্জন’ শীর্ষক সফল নারীদের মিলনমেলা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের বিভিন্ন ক্ষেত্রে সফল নারীরা একসঙ্গে মঞ্চে ওঠেন। ছবি: জাহিদুল করিম