চট্টগ্রামে চলছে বৈশাখী মেলা। সেখানে লড়াই jকরছে দুই মোরগ। ছবিটি গতকাল শুক্রবার নগরের লালদীঘি মাঠ থেকে তোলা। ছবি: জুয়েল শীল
২ / ১৬
গাছের কাণ্ডজুড়ে থোকা থোকা লটকন। ছবিটি আজ শনিবার মৌলভীবাজারের জুড়ী উপজেলার বাছিরপুর গ্রামের একটি ফলবাগান থেকে তোলা। ছবি: কল্যাণ প্রসূণ
৩ / ১৬
ব্রাহ্মণবাড়িয়ার চান্দুরা ইউনিয়ন পরিষদের মানিকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ছেলের কোলে চড়ে ভোট দিতে এসেছেন বৃদ্ধা মা। ছবি: প্রথম আলো
৪ / ১৬
ব্রাহ্মণবাড়িয়ার চান্দুরা ইউনিয়নে ইউপি নির্বাচনে সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে আজ শনিবার সকালে পুরুষ ভোটার কম ছিল। ছবি: শাহাদৎ হোসেন
৫ / ১৬
ব্রাহ্মণবাড়িয়ার চান্দুরা ইউনিয়নে ইউপি নির্বাচনে চান্দুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে আজ শনিবার সকালে নারী ভোটারদের দীর্ঘ সারি দেখা গেছে। ছবি: শাহাদৎ হোসেন
৬ / ১৬
বিশ্রাম নিচ্ছে রঙিন ডানার ফড়িং। ছবিটি আজ শনিবার খুলনার পৌরসভা মোড় থেকে তোলা। ছবি: মো. সাদ্দাম হোসেন
৭ / ১৬
টকটকে লাল দুই জবা ফুলের মিতালি। ছবিটি আজ শনিবার সকালে খুলনার পৌরসভা মোড় থেকে তোলা। ছবি: মো. সাদ্দাম হোসেন
৮ / ১৬
জাল দিয়ে নদীর একাংশ ঘিরে মাছ ধরছেন জেলেরা। ছবিটি গতকাল বৃহস্পতিবার খুলনার দাকোপ উপজেলার বাজুয়া থেকে তোলা। ছবি: মো. সাদ্দাম হোসেন
৯ / ১৬
রংপুরের মিঠাপুকুর উপজেলার চেংমারী ইউনিয়নের মাহিয়ারপুর উচ্চবিদ্যালয় কেন্দ্রে ছেলের কোলে চড়ে ভোট দিতে এসেছেন মা। ছবিটি আজ শনিবার সকালের দিকে তোলা। ছবি: মঈনুল ইসলাম
১০ / ১৬
রংপুরের মিঠাপুকুর উপজেলার চেংমারী ইউনিয়নের মঞ্জুশ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়কেন্দ্রে যমজ দুই সন্তানকে নিয়ে ভোট দিতে এসেছেন এক মা। ছবি: মঈনুল ইসলাম
১১ / ১৬
ভোট দিচ্ছেন এক ব্যক্তি। ছবিটি রংপুরের মিঠাপুকুর উপজেলার চেংমারী ইউনিয়নের মঞ্জুশ্রী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে তোলা। ছবি: মঈনুল ইসলাম
১২ / ১৬
স্কুল থেকে মনের সুখে বৃষ্টিতে ভিজে ভিজে বাড়ি ফেরা। ছবিটি বগুড়া থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা
১৩ / ১৬
ভোটগ্রহণ শেষে চলছে ভোট গণনা। ছবিটি রংপুরের কাউনিয়া উপজেলার আবদুল গফুর উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে আজ শনিবার তোলা। ছবি: মঈনুল ইসলাম
১৪ / ১৬
আবর্জনা ফেলার জন্য নির্দিষ্ট পাত্র তৈরি করে দেওয়ার পরও অনেকেই ময়লা ফেলছেন সড়কের ওপর। ছবিটি কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ থেকে গতকাল শুক্রবার বিকেলে তোলা হয়েছে। ছবি: মনিরুল আলম
১৫ / ১৬
দুপুর গড়িয়েছে। ভোটকেন্দ্রের পাশে ধান কাটা খেতের মধ্যে দুপুরের খাবার সেরে নিচ্ছেন নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত কয়েকজন আনসার-ভিডিপি সদস্য। ইউপি নির্বাচনে আজ শনিবার বেলা আড়াইটায় বগুড়ার শেরপুরে চকখানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের পাশে থেকে তোলা। ছবি প্রথম আলো
১৬ / ১৬
চট্টগ্রাম নগরের টাইগারপাস মোড়ের একটু পশ্চিম দিকেই ছিল রেইনট্রিগাছটির অবস্থান। গতকাল শুক্রবার রাতে গাছটি কেটে ফেলে চট্টগ্রাম সিটি করপোরেশন। এখন পড়ে আছে কাটার সময় চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা টুকরো। এই গাছের মালিক বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চল। তবে বিষয়টি জানা ছিল না বলে দাবি করেছে সিটি করপোরেশন। বলছে, গাছটি মরা ছিল। দুর্ঘটনা এড়াতে কেটে ফেলা হয়েছে। তবে রেলওয়ের কর্মকর্তারা দাবি করছেন, গাছটি জীবিত ছিল। ছবি: জুয়েল শীল