এক ঝলক (০৭ সেপ্টেম্বর ২০১৫)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২৫
হাত বাড়ালেই কাশফুলের শুভ্র শরৎ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেনের ছবিটি সম্প্রতি তোলা। ছবি: সৌরভ দাশ

২ / ২৫
দূর পাহাড়ে এমন ফড়িংয়ের দেখা মেলে। ছবিটি রোববার রাঙামাটির বাংলাদেশ টেলিভিশন উপ-সম্প্রচার কেন্দ্র পাহাড় থেকে তোলা। ছবি: সুপ্রিয় চাকমা

৩ / ২৫
খাবারের খোঁজে এক মোহনচুড়া পাখি। ছবিটি খুলনার ডুমুরিয়া উপজেলার আমভিটা গ্রাম থেকে আজ সোমবার সকালে তোলা। ছবি: সাদ্দাম হোসেন, খুলনা

৪ / ২৫
পাটখড়িতে গোবর লাগিয়ে রোদে শুকিয়ে তৈরি করা হচ্ছে জ্বালানির উপাদান। ছবিটি খুলনার ডুমুরিয়া উপজেলার শলূয়া এলাকা থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন, খুলনা

৫ / ২৫
সিলেটের বিভিন্ন উপজেলার পাহাড়-টিলায় জাম্বুরার ফলন এবার বেশ ভালোই হয়েছে। প্রতিটি বিক্রি হচ্ছে ৫ টাকা দরে। এখান থেকে দেশের বিভিন্ন জায়গায় যাচ্ছে এ জাম্বুরা। ছবিটি সিলেটের সোবহানীঘাট এলাকা থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ, সিলেট

৬ / ২৫
ভবন নির্মাণকাজে ব্যবহারের জন্য বাঁশ দিয়ে মাচা তৈরি করছেন শ্রমিকেরা। ছবিটি আজ রাজধানীর কুড়িল পূর্বাচল এক্সপ্রেস হাইওয়ে থেকে তোলা। ছবি: নাসিরউদ্দিন নাসিম

৭ / ২৫
অতিবৃষ্টিতে তলিয়ে যাওয়া ধানের জমিতে হাঁসের দল। বিকেলে হাঁসের দলকে বাড়ি ফেরাতে এক কিশোর তাড়া করছে। ছবিটি আজ সোমবার বিকেল রংপুরের পীরগাছা উপজেলার পারুল গ্রাম থেকে তোলা। ছবি: মঈনুল ইসলাম, রংপুর

৮ / ২৫
সড়কের দুই ধারে শুকাতে দেওয়া হয়েছে পাটখড়ি। এর মধ্য দিয়ে হেঁটে যাচ্ছে শিক্ষার্থীরা। ছবিটি আজ সোমবার সকালে বগুড়ার সোনাতলা উপজেলার পাকুল্লা ইউনিয়নের মিলনেরপাড়া গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া

৯ / ২৫
ট্রেনের ছাদে চড়ে ঝুঁকি নিয়ে শহরে যাচ্ছেন শ্রমজীবী মানুষেরা। বোনারপাড়া থেকে সান্তাহারগামী ট্রেনটি বগুড়ার সুখানপুকুর রেলওয়ে স্টেশন ছাড়ার সময় ছবিটি আজ সোমবার সকাল সাড়ে আটটায় তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া

১০ / ২৫
দোপাজ, নাকতা বদল, চাপলাশ, চোখ দাগ, মালাখাড়া নামে বিভিন্ন ঘুড়ি উড়ানোর প্রচলন ছিল এক সময়, এখন যা হারাতে বসেছে। প্রায় ১৫ বছর ধরে নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়ার খোকন মিয়া ঘুড়ি তৈরির কাজ করেন। প্রতিটি ঘুড়ি বিক্রি করেন ৫ থেকে ১০ টাকায়। ছবিটি আজ সোমবার দুপুরে তোলা। ছবি: পাপ্পু ভট্টাচার্য্য, নারায়ণগঞ্জ

১১ / ২৫
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অপসারণের নামে বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করার প্রতিবাদে শিক্ষকবৃন্দের ব্যানারে মানববন্ধন। আজ সোমবার বেলা সাড়ে ১১টায় ক্যাম্পাসের গ্রন্থাগারের সামনে থেকে ছবিটি তোলা। ছবি: আনিস মাহমুদ, সিলেট

১২ / ২৫
জমে থাকা একটুখানি বৃষ্টির পানিতে শালিকের আনন্দের গোসল। ছবিটি রাঙামাটি শহরতলির রাঙাপানি গ্রাম থেকে রোববার তোলা। ছবি: সুপ্রিয় চাকমা

১৩ / ২৫
ইঞ্জিনচালিত যানের ভিড়ে নিঃসঙ্গ এক রিকশা। ছবিটি আজ সোমবার বেলা সাড়ে এগারোটার দিকে রাজধানীর কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ থেকে তোলা। ছবি: জাহিদুল করিম

১৪ / ২৫
গরমে স্বস্তির হাওয়া চাই। তাই ফ্যান কিনে ফিরছেন দুজন। ছবিটি আজ বেলা সাড়ে ১১টার দিকে বাংলামোটর মোড় থেকে তোলা। ছবি: জাহিদুল করিম

১৫ / ২৫
রোদে শুকানো হচ্ছে কাঠ দিয়ে তৈরি রিকশার বডির অংশবিশেষ। দু-এক দিন পর এগুলো ট্রাকযোগে পাঠানো হবে ঢাকায়। ছবিটি ময়মনসিংহ শহরের শম্ভুগঞ্জ বাজার-সংলগ্ন সদর উপজেলার চর নিলক্ষীয়া ইউনিয়ন এলাকা থেকে তোলা। ছবি: জগলুল পাশা, ময়মনসিংহ

১৬ / ২৫
বুনো ফল ডুমুর। এই ফল ​কাঁচা অবস্থায় অনেকে রান্না করে খান। কিন্তু পাকা ডুমুর শিশুদের কাছে খুবই পছন্দের ফল। ছবিটি রাঙামাটির রাঙ্গাপানি গ্রামের বন ভাবনা কেন্দ্র এলাকা থেকে আজ সোমবার সকাল নয়টায় তোলা। ছবি: সুপ্রিয় চাকমা, রাঙামাটি

১৭ / ২৫
সড়কটিই ডাস্টবিন। ছবিটি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ সংলগ্ন এলাকা থেকে আজ সোমবার দুপুরে তোলা। ছবি: শহীদুল ইসলাম, রাজশাহী

১৮ / ২৫
লাকড়ি ছাড়া জ্বালানির বিকল্প নেই পাহাড়ে। লাকড়ি নিয়ে বাড়ি ফিরছেন দুই পাহাড়ি বৃদ্ধা। ছবিটি রাঙামাটির রাঙ্গাপানি গ্রাম এলাকা থেকে সোমবার সকালে ছবিটি তোলা। ছবি: সুপ্রিয় চাকমা, রাঙামাটি

১৯ / ২৫
টায়ার চালানোর জন্য দরকার কাঁচা বা পাকা সড়ক। কিন্তু বাড়ির পাশে নেই এ ধরনের সড়ক। তাই বলে কী আর খেলা বন্ধ রাখা চলে। পাকা সড়কের উদ্দেশে দুই বন্ধু কাঁধে টায়ার নিয়ে ​চলছে রেললাইন ধরে। ছবিটি আজ সোমবার দুপুরে কুমিল্লা আদর্শ সদর উপজেলার আমড়াতলি ইউনিয়নের বানাসুয়া গ্রাম থেকে তোলা। ছবি: এম সাদেক, কুমিল্লা

২০ / ২৫
মেসিডোনিয়ার জেভজেলিজার কাছে একটি স্টেশনে অপেক্ষমাণ ট্রেনে চড়ার জন্য পুলিশের চোখ ফাঁকি দিয়ে বেড়ার নিচ দিয়ে বেরিয়ে যাচ্ছে শিশুসহ দুই শরণার্থী। মেসিডোনিয়া কর্তৃপক্ষ শরণার্থীদের জন্য দিনে দুটি ট্রেনের ব্যবস্থা করেছে। এ ট্রেন দুটি শরণার্থীদের নিয়ে দেশটির উত্তর সীমান্তে যায়। সেখানে থেকে তাঁরা সার্বিয়া হয়ে হাঙ্গেরি যাবেন। ছবি: রয়টার্স

২১ / ২৫
লেবাননের একটি শহরে গতকাল (৬ সেপ্টেম্বর) গণবিয়ের আয়োজন করা হয়। সেখানে ৩৭টি দম্পতি বিবাহের বন্ধনে আবদ্ধ হন। আর খ্রিষ্ট ধর্মাবলম্বী এই দম্পতিদের ছবি তুলছে ড্রোন। ছবি: এএফপি

২২ / ২৫
সাতক্ষীরা থেকে খুলনায় যাচ্ছিল বাসটি। কিন্তু গন্তব্যে পৌঁছার ৬ কিলোমিটার আগে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়কের পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। সৌভাগ্যক্রমে যাত্রীদের কয়েকজন আহত হলেও বেঁচে গেছেন সবাই। যাত্রী​দের দাবি, বারণ করার পরও পুরো পথটি চালক বেপরোয়াভাবে চালিয়েছে। দুর্ঘটনার পরপরই চালক ও হেলপার পালিয়েছে। ছবিটি আজ খুলনার ডুমুরিয়া উপজেলার কৈয়ার থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন

২৩ / ২৫
শামুকের ভেতরের অংশ বাগদা চিংড়ির খাবার হিসেবে ব্যবহার করা হয়। প্রতি বস্তা শামুক ছাড়ালে দেওয়া হয় ৪০ টাকা। ছবিটি আজ ৭ সেপ্টেম্বর খুলনার ডুমুরিয়া উপজেলার শলুয়া থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন

২৪ / ২৫
ঘেরের পানি সেচে ফেলা হয়েছে। কিন্তু রয়ে গেছে কিছু পানি। কিন্তু সেই পানিতে মাছ ধরতে নেমেছে শিশুর দল। ছবিটি আজ সোমবার খুলনার ডুমুরিয়া উপজেলার শলুয়া থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন

২৫ / ২৫
এইচএসবিসি এক্সপোর্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডের আলোচনা শেষে আলোচকেরা। ঢাকার ওয়েস্টিন হোটেলে এ আলোচনা অনুষ্ঠিত হয়। ছবি: মনিরুল আলম