এক ঝলক (০৭ সেপ্টেম্বর ২০১৬)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২৮
বিভিন্ন অঞ্চল থেকে রাজধানীর পশুর হাটগুলোতে আসতে শুরু করেছে কোরবানির গরু। ছবিটি মঙ্গলবার বিকেলে শ্যামপুরের পোস্তাগোলার শ্মশান ঘাট থেকে তোলা। ছবি: সাইফুল ইসলাম

২ / ২৮
কয়েক দিন পরই কোরবানির ঈদ। আর তাই রং করা হচ্ছে লঞ্চ। ছবিটি মঙ্গলবার বিকেলে কেরানীগঞ্জ থেকে তোলা। ছবি: সাইফুল ইসলাম

৩ / ২৮
সপাটে ছক্কা হাঁকানোর চেষ্টা। ছবিটি গতকাল মঙ্গলবার খুলনার নিরালা এলাকা থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন

৪ / ২৮
যুক্তরাষ্ট্রে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচার সভায় বাবার পক্ষে ভোট চাইছেন রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের মেয়ে ইভানকা ট্রাম্প। ছবিটি গতকাল মঙ্গলবার নর্থ ক্যারোলাইনার গ্রিনভিলে থেকে তোলা। ছবি: রয়টার্স

৫ / ২৮
গোধূলিবেলায় বঙ্গোপসাগরের তীরে ফুটবল নিয়ে মেতেছে কয়েকজন। ছবিটি গতকাল মঙ্গলবার মিয়ানমারের সিত্তে থেকে তোলা। ছবি: এএফপি

৬ / ২৮
সড়কের ধারে জলাশয়ে ফুটে থাকা শাপলা পথিকের নজর কেড়েছে। ছবিটি আজ বুধবার সকালে বগুড়ার শাজাহানপুর উপজেলার আশেকপুর গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা

৭ / ২৮
বটগাছের ঝুরিতে দুপুরের খাবার রাখা ব্যাগ বেঁধে রাখছেন তিন শ্রমিক। ছবিটি আজ বুধবার সকালে বগুড়ার শাজাহানপুর উপজেলার আশেকপুর গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা

৮ / ২৮
সিডনির অপেরা হাউসের পাশ দিয়ে একটি ফেরি যাচ্ছে। ছবিটি আজ বুধবার তোলা। ছবি: এএফপি

৯ / ২৮
লাওসে কৃত্রিম অঙ্গ তৈরির একটি কেন্দ্রে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। ছবিটি আজ বুধবার তোলা। ছবি: এএফপি

১০ / ২৮
পাহাড়ে এই বছর কলার উৎপাদন ভালো হয়েছে। দেশের বিভিন্ন অঞ্চলে নিয়ে যাওয়ার জন্য কলা ট্রাকে তুলছেন ব্যবসায়ীরা। ছবিটি মঙ্গলবার সকালে খাগড়াছড়ির গুইমারা উপজেলার গুইমারা বাজার থেকে তোলা। ছবি: নীরব চৌধুরী

১১ / ২৮
কোরবানির ঈদের আর কয়েক দিন বাকি। দামে ও মানে ভালো বলে পাহাড়ের গরু যায় দেশের বিভিন্ন অঞ্চলে। গরুর হাটের এই ছবিটি খাগড়াছড়ির গুইমারা উপজেলার গুইমারা বাজার থেকে তোলা। ছবি: নীরব চৌধুরী

১২ / ২৮
ব্রাহ্মণবাড়িয়ায় মঙ্গলবার ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। তিতাস নদীতে এর আয়োজন করে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন। ছবি: প্রথম আলো

১৩ / ২৮
পাহাড়ি আঁকাবাঁকা সড়ক এমনিতেই ঝুঁকিপূর্ণ। তার ওপর মোটরসাইকেলে শিশুসহ অতিরিক্ত আরোহী নিয়ে ছুটে চলেন অনেকে। ছবিটি মঙ্গলবার সকালে খাগড়াছড়ির গুইমারা উপজেলার গুইমারা বাজার থেকে তোলা। ছবি: নীরব চৌধুরী

১৪ / ২৮
ঝুঁকি নিয়ে এভাবে ভবন রং করার কাজ করছেন শ্রমিকেরা। ছবিটি বুধবার রাজধানীর হাইকোর্ট এলাকা থেকে তোলা। ছবি: মনিরুল আলম

১৫ / ২৮
কোরবানির গরুর খাবারের জন্য রাজধানীতেও বিক্রি বেড়েছে খড়ের। ছবিটি বুধবার রাজধানীর শেরেবাংলা নগর থেকে তোলা। ছবি: মনিরুল আলম

১৬ / ২৮
রাজধানীর মিরপুর ১ নম্বর গোলচত্বরে নির্দেশনা দেওয়া রয়েছে বাস দাঁড়ানো নিষেধ। তবে তার তোয়াক্কা করছেন না বাসচালকেরা। সেখানে দাঁড়িয়েই যাত্রী ওঠানামা করান। ছবিটি আজ সকালে তোলা। ছবি: সাবিনা ইয়াসমিন

১৭ / ২৮
আর কয়েক দিন পরেই পবিত্র ঈদুল আজহা। কোরবানির মাংস কাটতে প্রয়োজনীয় কাঠের গুঁড়ি বিক্রির জন্য প্রস্তুত করা হচ্ছে। ওজন অনুযায়ী বিক্রি হয় এই কাঠের গুঁড়ি। ছবিটি আজ রাজধানীর মোহাম্মদপুর গজনবী রোড থেকে তোলা। ছবি: সাবিনা ইয়াসমিন

১৮ / ২৮
কোরবানির ঈদে আদার চাহিদা বেশি ৷ তাই ঈদ উপলক্ষে রাজধানীর কারওয়ান বাজারে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসছে আদা৷ প্রতি কেজি দেশি আদা বিক্রি হচ্ছে ১০০ থেকে ১১০ টাকায়, আর চীনা আদা বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৬০ টাকায়৷ ছবি: সাবিনা ইয়াসমিন

১৯ / ২৮
পবিত্র ঈদুল আজহা সামনে রেখে বিক্রির জন্য টুপির পসরা সাজিয়ে বসেছেন এক বিক্রেতা। দশ টাকা থেকে সাত শ টাকা দামের টুপি রয়েছে তাঁর দোকানে। ছবিটি বায়তুল মোকাররম এলাকা থেকে বুধবার বিকেলে তোলা। ছবি: আশরাফুল আলম

২০ / ২৮
বাংলা একাডেমির মিলনায়তনে আজ বুধবার বিকেলে কবি শহীদ কাদরীর প্রয়াণে নাগরিক স্মরণসভার আয়োজন করে বাংলা একাডেমি, সম্মিলিত সাংস্কৃতিক জোট ও জাতীয় কবিতা পরিষদ। অতিথিরা দাঁড়িয়ে কবিকে স্মরণ করেন। ছবি: আবদুস সালাম

২১ / ২৮
অষ্টম জাতীয় পে-স্কেলের পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতে গত ২৮ আগস্ট থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কর্মকর্তা ও কর্মচারীরা। ছবিটি আজ বুধবার সকালে রাজধানীর সোসাইটির জাতীয় সদর দপ্তর থেকে তোলা। ছবি: আবদুস সালাম

২২ / ২৮
ছাত্র ইউনিয়নের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সংগঠনের উদ্যোগে বিভিন্ন দাবিদাওয়া জানিয়ে শোভাযাত্রা বের করা হয়। ছবি: জাহিদুল করিম

২৩ / ২৮
দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা খাল দূষণ-দখলমুক্ত রাখার লক্ষ্যে উপজেলা পরিষদ ও প্রথম আলো বন্ধুসভার আয়োজনে ‘শৌখিন ডিঙি নৌকাবাইচ-২০১৬’ অনুষ্ঠিত হয়। ছবিটি আজ বুধবার বিকেল চারটার দিকে শুভাঢ্যা খাল থেকে তোলা। ছবি: জাহিদুল করিম

২৪ / ২৮
ঈশ্বরদীর ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান সাঁড়া মাড়োয়ারি স্কুল অ্যান্ড কলেজের শতবর্ষের অনুষ্ঠানে যোগ দিতে নাম নিবন্ধনের জন্য প্রচারে এ শোভাযাত্রা বের হয়। ছবি: প্রথম আলো

২৫ / ২৮
ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় কোরবানির পশুর হাট বেশ জমে উঠেছে। ছবিটি আজ বুধবার বিকেলে মুক্তাগাছা পৌর এলাকার নতুনবাজার থেকে তোলা। ছবি: জগলুল পাশা

২৬ / ২৮
প্রয়োজনে রক্ত দেব, তবু ভিটা-জমি ছাড়ব না—এ স্লোগানে পর্যটন আলুটিলা ও ঝরনা টিলায় ভূমি বেদখলের ষড়যন্ত্রের প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ করে পানছড়ি ভূমি রক্ষা কমিটি। ছবিটি আজ বুধবার সকালে খাগড়াছড়ি পানছড়ি উপজেলার চৌধুরীপাড়া এলাকা থেকে তোলা। ছবি: নীরব চৌধুরী

২৭ / ২৮
রংপুরের বদরগঞ্জ রেলওয়ে স্টেশনে একই লাইনে দুটি ট্রেন ঢুকে পড়ার পর একটি ট্রেনকে থামানোর জন্য লাল পতাকা প্রদর্শন করা হচ্ছে। ছবিটি গতকাল মঙ্গলবার রাত সাড়ে নয়টায় তোলা। ছবি: প্রথম আলো

২৮ / ২৮
মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ভৈরব বন্ধুসভার পাঠচক্রবিষয়ক সম্পাদক মোয়াজ্জেম হোসাইনের প্রাণ কেড়ে নেওয়া ঘাতক বাস ও মাইক্রোবাসচালককে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। আজ বুধবার সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত ভৈরব বন্ধুসভা ও স্থানীয় বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের যৌথ আয়োজনে ঢাকা-সিলেট মহাসড়কের মুক্তিযুদ্ধের স্মৃতি ভাস্কর্য ‘দুর্জয় ভৈরব’ চত্বরে এ কর্মসূচি পালিত হয়। ছবি: সুমন মোল্লা