পদ্ম পাতায় জল। ছবিটি খুলনার দিঘলিয়া উপজেলার গোয়ালপাড়া গ্রাম থেকে গতকাল তোলা। ছবি: সাদ্দাম হোসেন
২ / ১৯
রঙিন পাতার ফাঁকে নিশ্চিন্তে জাল বুনেছে মাকড়সা। ছবিটি জার্মানির দক্ষিণাঞ্চল থেকে সম্প্রতি তোলা। ছবি: এএফপি
৩ / ১৯
কী সুন্দর সাদা শাপলা! গতকাল সকালে খুলনার দিঘলিয়া উপজেলার গোয়ালপাড়া গ্রাম থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন
৪ / ১৯
শিশিরে মাখা ধান। ছবিটি আজ সকালে কুষ্টিয়ার মিরপুর উপজেলার চিথলিয়া গ্রাম থেকে তোলা। ছবি: তৌহিদী হাসান
৫ / ১৯
মাছের খোঁজে শিকারি বক। ছবিটি আজ সকালে কুষ্টিয়ার মিরপুর উপজেলার চিথলিয়া গ্রামের মাঠ থেকে তোলা। ছবি: তৌহিদী হাসান
৬ / ১৯
মেঘের সঙ্গে কাশফুলের মিতালি। ছবিটি গতকাল সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার লালমাটিয়া থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা
৭ / ১৯
প্রতিমা তৈরিতে ব্যস্ত শিল্পীরা। ছবিটি আজ ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা
৮ / ১৯
এটি একটি সড়ক! পথচারী এবং যান চলাচলের অনুপযোগী হওয়ায় এভাবে সড়কের কাদাপানি সরিয়ে ফেলা হচ্ছে। ছবিটি আজ বিকেলে মেয়র হানিফ উড়াল সড়কের নিচের সড়ক থেকে তোলা। ছবি: মনিরুল আলম
৯ / ১৯
ঢাকা শহরে পরিবহনের সংকট থাকায় এভাবে বাসের পাদানিতে দাঁড়িয়ে বা পেছনে ঝুলে চলাচল করছেন ঢাকাবাসী। ছবিটি আজ রাজধানীর বাংলামোটর এলাকা থেকে তোলা। ছবি: মনিরুল আলম
১০ / ১৯
নগরে বরিশালের আমড়ার চাহিদা ব্যাপক। বরিশালের এই আমড়া প্রতিটি পাঁচ থেকে আট টাকা দরে বিক্রি হচ্ছে। ছবিটি আজ বৃহস্পতিবার রাজধানীর ফার্মগেট এলাকা থেকে তোলা। ছবি: শামসুল হক
১১ / ১৯
অতীতে ডাক নিয়ে রানারের হরহামেশাই ছুটে চলা দেখা গেলেও এখন দেখা মেলে কম। ফরিদপুরের শহরের রথাখোলা এলাকার ডাক বিভাগের রানার সুব্রত বিশ্বাস খুলনা ও বরিশাল থেকে আসা ডাক সংগ্রহ করে প্রতি রাতেই ফরিদপুরের প্রধান ডাকঘরে পৌঁছে দেন। ছবিটি ফরিদপুরের শহরের গোয়ালচামট এলাকা থেকে বুধবার রাতে তোলা। ছবি: আলীমুজ্জামান রনী, ফরিদপুর
১২ / ১৯
সিলেটের কাজীর বাজার এলাকায় সুরমা নদীর ওপর নবনির্মিত কাজীর বাজার সেতুটি আজ বৃহস্পতিবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধন উপলক্ষে সেতুটি নানা পতাকা দিয়ে সাজানো হয়। সেই সেতু দেখতে এসেছে এই তিন কিশোর। ছবি: আনিস মাহমুদ, সিলেট
১৩ / ১৯
গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সিলেটের কাজীর বাজার এলাকায় সুরমা নদীর ওপর নবনির্মিত কাজীর বাজার সেতুটি আজ বৃহস্পতিবার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধন উপলক্ষে সেতুটি নানা পতাকা দিয়ে সাজানো হয়। তা দেখতেই এসেছে এই দুই কিশোর। ছবি: ফোকাস বাংলা
১৪ / ১৯
ঘেরের সীমানা পিলারের একটু জিরিয়ে নিচ্ছে পানকৌড়ি। ছবিটি আজ বৃহস্পতিবার খুলনার আবু নাসের বিশেষায়িত হাসপাতালের পাশে বাইপাস লিংক সড়কের পাশ থেকে তোলা। ছবি: মো. সাদ্দাম হোসেন
১৫ / ১৯
রবিশস্য বপনের সময় শুরু হয়েছে। জমি চাষ শেষে কৃষক লাঙল ও বলদ নিয়ে মেঠো পথ দিয়ে বাড়ি ফিরছেন। ছবিটি আজ বৃহস্পতিবার বগুড়ার গাবতলী উপজেলার মুছিখালী গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া
১৬ / ১৯
সিলেটের সুরমা উপজেলার ইনতাবাদ এলাকায় আমনের খেতে সার দিচ্ছেন কৃষক। ছবিটি আজ বৃহস্পতিবার তোলা। ছবি: আনিস মাহমুদ, সিলেট
১৭ / ১৯
সেলফি ‘জ্বরে’ আক্রান্ত প্রায় পুরো বিশ্ব। বাদ যাননি এই ভ্যানচালকও। সিলেটের কাজীর বাজার এলাকায় সুরমা নদীর ওপর নবনির্মিত কাজীর বাজার সেতুটি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেতুটি নানা পতাকা দিয়ে সাজানো হয়েছে। সেতু দিয়ে ভ্যান চালিয়ে যাওয়ার সময় সেলফি তুলছেন ভ্যানচালক। ছবি: আনিস মাহমুদ, সিলেট
১৮ / ১৯
ঝুঁকি নিয়ে হিউম্যান হলারের ছাদে চড়েই গন্তব্যে যাওয়ার এই চিত্র নিয়মিতই দেখা যায় রাজধানীর বাবুবাজার এলাকায়। ছবিটি বৃহস্পতিবার বিকেলে তোলা। ছবি: সাইফুল ইসলাম
১৯ / ১৯
রাজধানীর বাবুবাজার ব্রিজে ওঠার সিঁড়িটি কয়েক দিন আগে ইটের দেয়াল গেঁথে বন্ধ করে দেওয়া হয়। কিন্তু বন্ধ হলে কি হবে ভোগান্তি এড়াতে সাধারণ পথচারীরা অনেকটা ঝুঁকি নিয়েই তারা পাইপ বেয়ে ও দেয়াল টপকে পার হচ্ছেন। ছবিটি বৃহস্পতিবার বিকেলে তোলা। ছবি: সাইফুল ইসলাম