এক ঝলক (০৮ অক্টোবর ২০১৬)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১৯
বাড়ির দেয়ালজুড়ে লাল মরিচ শুকাতে দেওয়া হয়েছে। এরই ফাঁক দিয়ে উঁকি দিচ্ছেন এক নারী। ছবিটি বৃহস্পতিবার সার্বিয়ার দনজা ল্যাকোসনিকা এলাকা থেকে তোলা। ছবি: রয়টার্স

২ / ১৯
টাইফুন চাবার প্রভাবে উত্তাল ঢেউ আছড়ে পড়ছে সাগর-প্রাচীরে। দক্ষিণ কোরিয়ার বুসান এলাকায় এই প্রতিকূল আবহাওয়ার মধ্য দিয়ে হেঁটে যাচ্ছেন এক ব্যক্তি। ছবিটি সাম্প্রতিক। ছবি: রয়টার্স

৩ / ১৯
জমিতে চাষ দিতে যাচ্ছেন কৃষক। ছবিটি গতকাল শনিবার সকালে বগুড়ার গাবতলী উপজেলার আমতলী পাড়া গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা

৪ / ১৯
শিকার ধরে এনে খাচ্ছে পাখিটি। ছবিটি আজ শনিবার খুলনার গোবরচাকা এলাকা থেকে তোলা।  ছবি: মো. সাদ্দাম হোসেন।

৫ / ১৯
সিলেটের কলেজছাত্রী খাদিজা বেগমের ওপর হামলাকারীর সর্বোচ্চ শাস্তির দাবিতে আজ শনিবার বিকেলে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সিলেট মহানগর বিএনপির উদ্যোগের মানববন্ধন। ছবি: আনিস মাহমুদ

৬ / ১৯
অষ্টম মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননার মেলা ও প্রদর্শনী ঘুরে দেখছেন দর্শকেরা। ছবিটি আজ শনিবার সকালের দিকে বরিশাল নগরের অশ্বিনী কুমার হল থেকে তোলা। ছবি: সাইয়ান

৭ / ১৯
হাট থেকে পাট কিনে ভটভটিতে ভরে নিয়ে যাচ্ছেন ব্যবসায়ীরা। পাইকারি হাটে প্রতিমণ পাট ১৫০০ থেকে ১৮০০ টাকায় বিক্রি হচ্ছে। ছবিটি আজ শনিবার বগুড়ার গাবতলী উপজেলার সুখানপুকুর এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা

৮ / ১৯
চট্টগ্রামে আজ শনিবার উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী। এ উপলক্ষে মণ্ডপে-মণ্ডপে প্রদীপ প্রজ্বালন ও প্রার্থনার মাধ্যমে বিশ্বশান্তি কামনা করেন ভক্তরা। ছবিটি আজ সকাল সাড়ে ১০টার সময় রাজাপুকুর লাইন পূজা মণ্ডপ থেকে তোলা। ছবি: সৌরভ দাশ

৯ / ১৯
চট্টগ্রাম নগরের মাঝিরঘাট এলাকায় একটি গুদামে অভিযান চালিয়ে মেয়াদহীন ও নিজেদের ইচ্ছেমতো মেয়াদ তারিখ দেওয়া বেশ কিছু গুঁড়ো দুধ জব্দ করে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ছবিটি আজ শনিবার তোলা। ছবি: প্রথম আলো

১০ / ১৯
হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা শুরু হয়েছে। এ উপলক্ষে বসেছে গ্রামীণ মেলা। যশোর রামকৃষ্ণ আশ্রমের সামনে মাটির তৈরি রং বেরঙের খেলনার পসরা সাজিয়ে বসেছেন এক বিক্রেতা। ছবিটি আজ শনিবার দুপুরে তোলা। ছবি: এহসান-উদ-দৌলা

১১ / ১৯
ছেলেবেলার যে খেলাগুলো সবচেয়ে আনন্দদায়ক, তার মধ্যে ঘুড়ি ওড়ানো অন্যতম। এরা ঘুড়িতে সুতা বাঁধছে ওড়ানোর জন্য। ছবিটি আজ শনিবার দুপুরে যশোর শহরের নাজির শংকরপুর চাতাল মোড় এলাকা থেকে তোলা। ছবি: এহসান-উদ-দৌলা

১২ / ১৯
ময়মনসিংহে দুর্গা পূজার সপ্তমীতে আজ হিন্দু ধর্মাবলম্বীরা দেবী দুর্গার চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করে ও প্রার্থনা করে। ছবিটি আজ শনিবার সকালে শহরের দুর্গাবাড়ী মন্দির থেকে তোলা। ছবি: জগলুল পাশা

১৩ / ১৯
রাজধানীর গুলশান লেকের পানিতে ধোয়া হচ্ছে ময়লা পলিথিন ব্যাগ। কাজটি করছে বারিধারা সোসাইটির কর্মীরা। ছবিটি শনিবার দুপুরে বারিধারা লেকসাইড রাজউক পার্ক থেকে তোলা। ছবি: আবদুস সালাম

১৪ / ১৯
সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতা বৃদ্ধি করতে এবং সড়ক ব্যবস্থাপনা উন্নত করতে সেফ রোড ট্রান্সপোর্ট অ্যালায়েন্স (স্রোতা) নামে একটি নতুন জোট গঠন করা হয়েছে। শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে আনুষ্ঠানিকভাবে এই জোটের ঘোষণা দেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান। ছবি: আবদুস সালাম

১৫ / ১৯
ট্রাফিক সিগনাল বাতির দুপাশে ফেস্টুন ঝুলিয়ে দেওয়া হয়েছে। চোখের আড়ালে পড়ে গেছে লাল-সবুজ বাতি। ছবিটি শনিবার দুপুরে রাজধানীর বিজয়নগর মোড় এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালাম

১৬ / ১৯
রাজধানীর গুলশান ২ নম্বর এলাকায় অবস্থিত মধ্যপ্রাচ্যে গমনেচ্ছুদের মেডিকেল চেকআপ সেন্টার ‘গামকা’। প্রতিদিন হাজার হাজার মানুষ সেবা নিতে এখানে আসেন। রোদ-বৃষ্টিতে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হয় বিভিন্ন জেলা থেকে আসা মানুষজনকে। ছবি: আবদুস সালাম

১৭ / ১৯
মহালয়ার মধ্য দিয়ে শুরু হয়েছে শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। আজ শনিবার মহা সপ্তমী। পুরোহিতের কাছ থেকে প্রসাদ গ্রহণ করছেন ভক্তরা। ছবিটি শনিবার বিকেলে বনানী মাঠের পূজা মণ্ডপ থেকে তোলা। ছবি: আবদুস সালাম

১৮ / ১৯
গুলশান লেকের ধারে মরা গাছে পানকৌড়ির ঝাঁক। ছবিটি শনিবার দুপুরে বারিধারা লেকসাইড রাজউক পার্ক থেকে তোলা। ছবি: আবদুস সালাম

১৯ / ১৯
গাজীপুরের নোয়াগাঁও পাতারটেক এলাকায় অভিযানের পর শনিবার সন্ধ্যায় জঙ্গিদের লাশ নিয়ে বেরিয়ে আসেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ছবি: সাজিদ হোসেন