এক ঝলক (০৮ আগস্ট ২০১৬)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ৩৩
গাঢ় সবুজ পাতার মাঝে লাল টুকটুকে বুনো ফুল। ছবিটি আজ সোমবার খুলনার মুজগুন্নী এলাকা থেকে তোলা।  ছবি: মো. সাদ্দাম হোসেন।

২ / ৩৩
বন্যার পানিতে অনেক পুকুর ভেসে বিভিন্ন জাতের মাছ ছড়িয়ে পড়েছে খালবিলে। কারেন্ট জাল পেতে মাছ ধরছেন এক গৃহবধূ। ছবিটি আজ সোমবার সকালে ফরিদপুর সদর উপজেলার সাদিপুর এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান রনী

৩ / ৩৩
ফরিদপুর চরাঞ্চল নর্থ চ্যানেল ইউনিয়নে এ বছর কলার ফলন ভালো হয়েছে। বন্যার পানি কমলেও নিচু এলাকায় সড়কে এখনো পানি। ব্যাপারীরা বাগান থেকে কলা কিনে ঘোড়ার গাড়িতে করে শহরে নিচ্ছে। ছবিটি গতকাল রোববার দুপুরে ফরিদপুর সদর উপজেলার কাইমুদ্দিন মাতুব্বরের ডাঙ্গী এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান রনী

৪ / ৩৩
বন্যার পানিতে পুকুর ভেসে বড় বড় মাছ খালবিলে ছড়িয়ে পড়েছে। সেখানে বড়শি ফেলে দিনরাত মাছ ধরছে মানুষ। ছবিটি আজ সোমবার সকালে ফরিদপুর সদর উপজেলার সাদিপুর এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান রনী

৫ / ৩৩
সবুজ পাতার ওপর বসেছে ফড়িং। এতে সৃষ্টি হয়েছে এক অপার সৌন্দর্য। ছবিটি আজ সোমবার খুলনা শহরের মুজগুন্নী এলাকা থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন

৬ / ৩৩
রূপসা নদীতে মাছ ধরার নৌকায় পাল তুলে চলছেন এক জেলে। ছবিটি গতকাল রোববার খুলনার খানজাহান আলী সেতু থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন

৭ / ৩৩
আফগানিস্তানের মাজার-ই-শরিফের কাছে গাধার পিঠে চড়ে বাড়ি ফিরছে দুই শিশু। ছবি: এএফপি

৮ / ৩৩
বাড়ির পাশে জলাশয়ে পানিতে নেমে শিশুর দাপাদাপি। ছবিটি আফগানিস্তানের মাজার-ই-শরিফ থেকে তোলা। ছবি: এএফপি

৯ / ৩৩
চীনের হুবেই প্রদেশের জিয়াংগাংয়ে বন্যাকবলিত এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নিচ্ছে উদ্ধারকর্মীরা। ছবি: রয়টার্স

১০ / ৩৩
ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের শ্রীনগরে চলছে কারফিউ। এক পুলিশ সদস্য মোটরসাইকেল আরোহী তিনজনের পরিচয়পত্র যাচাই করছেন। ছবি: রয়টার্স

১১ / ৩৩
ফুটপাতে ভেঙে পড়েছে সিগন্যাল বাতির খুঁটি। এর নিচ দিয়েই পথচারীরা চলাচল করছেন। ছবিটি আজ সোমবার দুপুরে রাজধানীর কমলাপুরের টিটিপাড়া মোড় এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালাম

১২ / ৩৩
এভাবেই রাজধানীর বিভিন্ন স্থানে উন্মুক্ত পরিবেশ আসবাবে স্প্রে রং করা হয়। এ কারণে পরিবেশ দূষিত হওয়ার পাশাপাশি জনস্বাস্থ্যেও বিরূপ প্রভাব ফেলছে। ছবিটি আজ সোমবার সকালে রাজধানীর সবুজবাগের মায়াকানন এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালাম

১৩ / ৩৩
হাতের কাছেই পদচারী-সেতু রেখে সড়ক বিভাজকের (লোহার রেলিং) ফাঁক গলে সড়ক পার হওয়ার প্রাণপণ চেষ্টা করছেন এই পথচারী। ছবিটি আজ সোমবার বিকেলে রাজধানীর শাপলা চত্বর এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালাম

১৪ / ৩৩
রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের ঢাকা ট্রেড সেন্টারের সামনে প্রধান সড়ক দখল করে বসা হকারদের সঙ্গে দোকানমালিকদের সংঘর্ষের পর অনেক দিন বন্ধ ছিল দোকানগুলো। এখন আবার বসতে শুরু করেছে। এতে যান চলাচল বিঘ্নিত হচ্ছে এবং সমস্যায় পড়ছেন সাধারণ পথচারীরা। ছবিটি আজ সোমবার দুপুরে তোলা। ছবি: সাইফুল ইসলাম

১৫ / ৩৩
প্রধান সড়কের ওপর দিনভর যানবাহন রেখে মালামাল ওঠানো-নামানো করায় প্রায় সারা দিনই অবরুদ্ধ হয়ে থাকে নবাবপুর রোড। তিল পরিমাণ জায়গাও ফাঁকা থাকে না সড়কটিতে। এতে দীর্ঘক্ষণ যানজটে আটকে থাকতে হয় সাধারণ যাত্রীদের। ছবিটি আজ সোমবার দুপুরে তোলা। ছবি: সাইফুল ইসলাম

১৬ / ৩৩
রাজধানীর বেগুনবাড়ি এলাকায় অপরিকল্পিত ভাবে গড়ে উঠেছে দুই-তিনতলা বিশিষ্ট টিনের ঘর। এখানে জীবনের ঝুঁকি নিয়ে বসবাস করছেন নিম্ন আয়ের মানুষেরা। ছবি: সাহাদাত পারভেজ

১৭ / ৩৩
রাজধানীর হাতিরঝিলের মগবাজার অংশে এভাবেই জমে আছে বর্জ্য। ছবি: সাহাদাত পারভেজ

১৮ / ৩৩
রাজধানীর হাতিরঝিলে ঘুরতে আসা মানু​ষদের কাছে গোলাপ বিক্রি করে জীবিকা নির্বাহ করে এই কিশোরীরা। ছবি: সাহাদাত পারভেজ

১৯ / ৩৩
দৌলতদিয়ায় চারটির মধ্যে তিনটি ঘাটই বন্ধ হয়ে গেছে। বালুর বস্তা ফেলে সড়কের ভাঙন রোধ করার চেষ্টা চলছে। ছবিটি আজ সোমবার দুপুরে তোলা। ছবি: এম রাশেদুল হক

২০ / ৩৩
রাজধানীর শ্রমিকেরা এভাবেই সুরক্ষা ব্যবস্থা ছাড়া ঝুঁকিপূর্ণ শ্রমে নিয়োজিত থাকেন। ছবিটি আগারগাঁও এলাকা থেকে সোমবার তোলা। ছবি: আশরাফুল আলম

২১ / ৩৩
বিভিন্ন সড়কের একাংশ দখল করে স্থাপন করা হয়েছে রিকশা-ভ্যান স্ট্যান্ড। ছবিটি রাজধানীর ফুলবাড়িয়া এলাকা থেকে সোমবার তোলা। ছবি: আশরাফুল আলম

২২ / ৩৩
বারিধারার মাদানি সরণি সেতু পার হতে বেগ পেতে হয় স্কুলভ্যান চালকদের। ভ্যান ঠেলে চালককে এভাবেই সাহায্য করে শিক্ষার্থীরা। ছবিটি সোমবার তোলা। ছবি: আশরাফুল আলম

২৩ / ৩৩
চতুর্থ শ্রেণির ছাত্র রুবেল হাতিরঝিল এলাকায় বেলুন বিক্রি করে নিজের পড়ালেখার খরচ জোগায়। ছবিটি সোমবার তোলা। ছবি: আশরাফুল আলম

২৪ / ৩৩
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় বয়ে চলেছে খরস্রোতা ব্রহ্মপুত্র নদ। নদের পাড়ে কাইক্যার টেকে প্রতি রোববার বসে নৌকার হাট। তবে এবার বন্যার কারণে নৌকার দাম বেড়েছে। প্রতি নৌকা আকার ভেদে তিন থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। ছবি: আশরাফুল আলম

২৫ / ৩৩
বর্ষায় খালবিলের পানিতে মাছ পাওয়া যাচ্ছে। এক জেলে তাই ছাঁকনি জালে মাছ শিকারে ব্যস্ত। ছবিটি গতকাল রোববার সকালে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার হরিপুর থেকে তোলা। ছবি: জগলুল পাশা

২৬ / ৩৩
জমিতে জমেছে বর্ষার পানি। ছোট ছোট দেশি মাছও পাওয়া যাচ্ছে সেখানে। দলবেঁধে মাছ ধরতে ব্যস্ত শিশু-কিশোরেরা। ছবিটি গতকাল রোববার বগুড়ার শাজাহানপুর উপজেলার ডোমনপুকুর হাট এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা

২৭ / ৩৩
এবার পাটের বাম্পার ফলনে কৃষকের মুখে ফুটেছে সুখের হাসি। ছবিটি গতকাল রোববার বিকেলে যশোরের শার্শা উপজেলার পুটখালী ইউনিয়নের বারোপোতা গ্রাম থেকে তোলা। ছবি: এহসান-উদ-দৌলা

২৮ / ৩৩
চট্টগ্রাম শহরে সিডিএ ভ্রাম্যমাণ আদালত মুরাদপুর এলাকায় বেশ কিছু অবৈধ দোকান উচ্ছেদ করেন। ছবিটি আজ সোমবার দুপুর ১২টার দিকে তোলা। ছবি: জুয়েল শীল

২৯ / ৩৩
এরা পাটকাঠির বিনিময়ে কৃষককে আঁশ ছড়িয়ে দেন। এ কাজে দিনপ্রতি একেকজন নারী ২০০ থেকে ৩০০ আঁটি (মোঠা) পাটকাঠি সংগ্রহ করতে পারেন। ছবিটি আজ সোমবার দুপুরে ফরিদপুর সদর উপজেলার পূর্ব আলিয়াবাদের বন্যা নিয়ন্ত্রণ বাঁধ এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান

৩০ / ৩৩
এক পশলা বৃষ্টিতে নিচু গর্তে জমেছে পানি। সেখানেই তিন চড়ুই পাখির গোসল। ছবিটি আজ সোমবার বগুড়া শহরের জেলা প্রশাসক কার্যালয় থেকে তোলা। ছবি: সোয়েল রানা

৩১ / ৩৩
যশোর-খুলনা আঞ্চলিক মহাসড়কের যশোরের চাঁচড়া মোড়ে বিভিন্ন স্থানে খানাখন্দ সৃষ্টি হয়েছে। সড়কের এ অবস্থার কারণে যান চলাচল বাধাগ্রস্তের পাশাপাশি প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের। একই সঙ্গে ঘটছে দুর্ঘটনা। ছবিটি আজ সোমবার বিকেলে তোলা। ছবি: এহসান-উদ-দৌলা

৩২ / ৩৩
সবুজ অরণ্যে সাদা মেঘের অপূর্ব সাজ। শরতের এমন রূপ দেখা মেলে এখন পাহাড়ে। ছবিটি রাঙামাটির সাপছড়ি ফুরমোন থেকে গতকাল রোববার সকালে তোলা। ছবি: সুপ্রিয় চাকমা

৩৩ / ৩৩
বিশ্বের সব নির্যাতিত, নিষ্পেষিত অধিকারবঞ্চিত আদিবাসীর উদ্দেশে আজ সোমবার রাতে কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্বালন কর্মসূচি পালন করে গারো স্টুডেন্ট ইউনিয়ন ও খাসি স্টুডেন্ট ইউনিয়ন। ছবি: মনিরুল আলম