বিদ্যালয়ে ছুটির ঘণ্টা বেজেছে। শিক্ষার্থীদের এবার বাড়ি ফেরার পালা। ফেরার সময় শুরু হয় মুষলধারে বৃষ্টি। বৃষ্টির উপেক্ষা করে ছাতা হাতে কেউবা ভিজেই চলেছে বাড়ির পথে। ছবিটি মঙ্গলবার দুপুরে সিলেট সদরের শিবেরবাজার এলাকা থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ
২ / ১৯
রকমারি প্রসাধনী নিয়ে হেঁটে চলেছেন ফেরিওয়ালা। সারা দিন পাড়া-মহল্লায় ঘুরে ঘুরে সেগুলো বিক্রি করেন তিনি। ছবিটি সোমবার সিলেট নগরের স্টেশন রোড থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ
৩ / ১৯
বর্ষায় নিচু জমিতে জমে থাকে বৃষ্টির পানি। জমে থাকা পানিতে ঠেলা জাল দিয়ে মাছ ধরছে দুই শিশু। এতে ছোট মাছ ধরা পড়ছে বেশ। ছবিটি মঙ্গলবার সকালে সিলেট শহরতলির খাদিমনগর এলাকা থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ
৪ / ১৯
গতকাল সোমবার রাতে আংশিক চন্দ্রগ্রহণ হয়। রাজধানীসহ দেশের বিভিন্ন স্থান থেকে এই চন্দ্রগ্রহণ দেখা যায়। চন্দ্রগ্রহণের এই দৃশ্য খুলনার বাস্তুহারা কলোনি এলাকা থেকে ধারণ করা হয়। ছবি: সাদ্দাম হোসেন
৫ / ১৯
খুলনার রূপসা উপজেলার সেনের বাজার ঘাটের ফেরির পন্টুনের গ্যাংওয়ে পাড়ের দিকে এতটাই ঢালু যে প্রতিবছর বর্ষা মৌসুমে জোয়ারের পানি উঠে যায়। এ কারণে যানবাহন চলাচল বিঘ্নিত হয়। ছবিটি মঙ্গলবার তোলা। ছবি: সাদ্দাম হোসেন
৬ / ১৯
রাজধানীর নিউমার্কেটের একটি দোকানে সাজিয়ে রাখা হয়েছে হরেক রকমের লেইস। ছবিটি সম্প্রতি তোলা। ছবি: আবদুস সালাম
৭ / ১৯
আঁশ ছাড়ানোর পর রোদে পাট শুকাচ্ছেন এক কৃষক। ছবিটি আজ মঙ্গলবার সকালে মানিকগঞ্জ সদর উপজেলার দীঘি গ্রাম থেকে তোলা। ছবি: আব্দুল মোমিন
৮ / ১৯
দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমার বিরুদ্ধে কেপটাউনে বিরোধীদের বিক্ষোভ। ছবি: রয়টার্স
৯ / ১৯
জাপানে স্পাইডারম্যান সিরিজের নতুন সিনেমা ‘স্পাইডারম্যান হোমকামিং’-এর প্রিমিয়ার উপলক্ষে স্পাইডারম্যানের পোশাক পরে জড়ো হয়েছেন কয়েকজন। ছবিটি গতকাল সোমবার টোকিও থেকে তোলা। ছবি: রয়টার্স
১০ / ১৯
স্পেনের সেউতার বিনোদন পার্কে অবৈধ অভিবাসীদের খোঁজে কুকুর নিয়ে এসেছেন পুলিশের এক সদস্য। ছবিটি গতকাল সোমবার তোলা। ছবি: রয়টার্স
১১ / ১৯
বাংলাদেশে আংশিক চন্দ্রগ্রহণ ঘটেছে। ঢাকায় খালি চোখেই তা দেখা গেছে। সোমবার দিবাগত রাত ১২টা ৩৫ মিনিটে ছবিটি তোলা হয়েছে। ছবি: সাবিনা ইয়াসমিন
১২ / ১৯
নয়াদিল্লির রাজপথে বৃষ্টি থেকে সন্তানকে বাঁচানোর চেষ্টা এক মায়ের। ছবিটি গতকাল সোমবার তোলা। ছবি: এএফপি
১৩ / ১৯
চীনের হুনান প্রদেশের কাপড় রং করার কারখানায় খেলছে শিশুটি। ছবিটি সম্প্রতি তোলা। ছবি: রয়টার্স
১৪ / ১৯
লাল বর্ণের জবা ফুলের ছবিটি মঙ্গলবার কুমিল্লার আদর্শ সদর উপজেলার শাসনগাছা এলাকা থেকে তোলা। ছবি: এমদাদুল হক
১৫ / ১৯
হজের উদ্দেশে যাত্রা করেছেন এই হজযাত্রী। বিদায় বেলায় নাতনিকে আদর করছেন তিনি। ছবিটি মঙ্গলবার দুপুরে রাজধানীর আশকোনা হাজ ক্যাম্প থেকে তোলা। ছবি: আশরাফুল আলম
১৬ / ১৯
নাতনিকে দোলনায় দোল দিচ্ছেন এক ত্রিপুরা নারী। ছবিটি মঙ্গলবার বিকেলে খাগড়াছড়ি সদরের চেলাছড়া এলাকা থেকে তোলা। ছবি: নীরব চৌধুরী
১৭ / ১৯
ধর্ষণ, নির্যাতন এবং নারী ও শিশুর প্রতি সহিংসতার বিরুদ্ধে আজ মঙ্গলবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে নারী মানববন্ধনের আয়োজন করে ব্র্যাক। ছবি: সাবিনা ইয়াসমিন
১৮ / ১৯
আমন ধানের চারার আগাছা পরিষ্কার করছেন পাহাড়ি নারীরা। ছবিটি আজ মঙ্গলবার বিকেলে খাগড়াছড়ি সদরের পল্টনজয়পাড়া এলাকা থেকে তোলা। ছবি: নীরব চৌধুরী
১৯ / ১৯
মঙ্গলবার রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা বলেন বিনিয়োগ বোর্ডের প্রধান কাজী মো. আমিনুল ইসলাম। ছবি: হাসান রাজা