এক ঝলক (০৮ এপ্রিল ২০১৬)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১৯
হলদে বাগানবিলাস ফুল। ছবিটি গতকাল বৃহস্পতিবার সকালে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার চেয়ারম্যানবাড়ি এলাকা থেকে তোলা। ছবি: জগলুল পাশা

২ / ১৯
ফোটার অপেক্ষায় কচুরিপানার ফুল। ছবিটি সম্প্রতি মানিকগঞ্জ সদর উপজেলার নতুন বসতি খাল থেকে তোলা। ছবি: আব্দুল মোমিন

৩ / ১৯
গ্রামের গাছে গাছে এখন কচি আম। ছবিটি গতকাল বৃহস্পতিবার সকালে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার রাধাকানাই গ্রাম থেকে তোলা। ছবি: জগলুল পাশা

৪ / ১৯
এ সময়ে গ্রামের বনে-জঙ্গলে ফোটে দাদমর্দন ফুল। ছবিটি গতকাল বৃহস্পতিবার সকালে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার চেয়ারম্যানবাড়ি এলাকা থেকে তোলা। ছবি: জগলুল পাশা

৫ / ১৯
পয়লা বৈশাখের মঙ্গল শোভাযাত্রাকে সামনে রেখে বগুড়া আর্ট কলেজের শিক্ষার্থীরা এখন রং-তুলি নিয়ে সাজসজ্জার আয়োজনে ব্যস্ত। ছবিটি আজ শুক্রবার সকালে তোলা। ছবি: সোয়েল রানা

৬ / ১৯
নববর্ষ উপলক্ষে রাঙামাটির আদিবাসী বৃহত্তম সাংস্কৃতিক সংগঠন জুম ঈসথেটিকস কাউন্সিলের (জাক) আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠানে শিশু শিল্পীদের জুম নৃত্য পরিবেশন। ছবিটি গতকাল বৃহস্পতিবার রাতে রাঙামাটি শিল্পকলা একাডেমির হল রুম থেকে তোলা। ছবি: সুপ্রিয় চাকমা

৭ / ১৯
সৈয়দপুর সরকারি কারিগরী কলেজ প্রাঙ্গণে বেলুন উড়িয়ে নীলফামারী জেলার সৈয়দপুরে এইচএসবিসি-প্রথম আলো ভাষা প্রতিযোগ ২০১৬ উদ্বোধন করা হয়। ছবি: মঈনুল ইসলাম

৮ / ১৯
বোরো ধানের আঁটি নিয়ে বাড়ি ফিরছেন পাহাড়ি কৃষাণী। ছবিটি আজ শুক্রবার সকালে রাঙামাটি শহরতলির রাঙাপানি গ্রাম থেকে তোলা। ছবি: সুপ্রিয় চাকমা

৯ / ১৯
ফরিদপুরের মধুখালী উপজেলাতে কালিজিরার ফলন ভালো হয়েছে। বিক্রির জন্য হাটে নিতে কা​িলজিরা মেপে বস্তায় ভরছেন কৃষক।  ছবিটি গতকাল বৃহস্পতিবারের। ছবি: আলীমুজ্জামান

১০ / ১৯
প্রচণ্ড গরম সহ্য করতে না পেরে একটি কুকুর পানিতে নেমেছে। ছবিটি আজ শুক্রবার সকালে বরিশাল নগর থেকে তোলা। ছবি: সাইয়ান

১১ / ১৯
‘সাধারণ মানুষকে পুঁজি করে বাঁশখালীতে বিদ্যুৎকেন্দ্র বাতিলে জামায়াত-বিএনপির যড়যন্ত্র রুখে দিন’—এই দাবিতে আজ শুক্রবার বেলা ১১টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে সচেতন নাগরিক সমাজ মানববন্ধন করে। ছবি: সাজিদ হোসেন

১২ / ১৯
বাঁশখালীতে নির্বিচারে সাধারণ মানুষ হত্যার প্রতিবাদে ও পরিবেশ ধ্বংসকারী কয়লা বিদ্যুৎ কেন্দ্র স্থাপন বন্ধের দাবিতে আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকাস্থ বৃহত্তর চট্টগ্রামের সাধারণ শিক্ষার্থীবৃন্দের ব্যানারে মানববন্ধন। ছবি: সাজিদ হোসেন

১৩ / ১৯
চৈত্র মাসের শেষ দিনে পালন করা হয় চৈত্র সংক্রান্তি। পাবনায় স্থানীয়ভাবে এটাকে ‘হাজরা খেলা’ বলা হয়। এই দিনে সনাতন ধর্মাবলম্বীরা ভোগ রাঁধবেন। সেই ভোগ রান্নার জন্য আজ শুক্রবার শিব ঠাকুরকে কাঁধে নিয়ে পাবনার মহিলা কলেজ রোড এলাকায় বাড়ি বাড়ি ঘুরে চাল-ডাল তোলা হচ্ছে। ছবি: প্রথম আলো

১৪ / ১৯
সকাল বেলার রোদ্দুরে পাখা মেলে উড়াউড়িতে মেতেছে দুই প্রজাপতি। আজ শুক্রবার পাবনার ঈশ্বরদী উপজেলার পাতিবিল এলাকা থেকে ক্যামেরাবন্দী করা হয় প্রজাপতি দুটিকে। ছবি: হাসান মাহমুদ

১৫ / ১৯
প্রয়াত কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর স্মরণে আজ শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় রুদ্র মেলার আয়োজন করা হয়। রুদ্র সংসদের উদ্যোগে দিনব্যাপী এই আয়োজনে সমবেত কবিতা আবৃত্তি করছেন শিল্পীরা। ছবি: আশরাফুল আলম

১৬ / ১৯
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে চলছে বর্ষবরণের নানা আয়োজন। সেই আয়োজনের ব্যস্ততা দেখা গেল আজ দুপুরেও। ছবি: আশরাফুল আলম

১৭ / ১৯
প্রচণ্ড গরমে প্রশান্তি পেতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের পানিতে সিক্ত হচ্ছেন দুজন। ছবিটি আজ দুপুরে তোলা। ছবি: আশরাফুল আলম

১৮ / ১৯
সংসদ ভবনের সামনে লোহা দিয়ে তৈরি করা হয়েছে সীমানা প্রাচীর। বাইরে থেকে ঘুরতে আসা দু​জন সংসদ ভবন দেখছেন। আজ শুক্রবার বিকেলে ​ছবিটি তোলা। ছবি: সাবিনা ​ইয়াসমিন৷

১৯ / ১৯
পয়লা বৈশাখকে সামনে রেখে রাজধানীর কারওয়ান বাজরে আজ শুক্রবার ইলিশ নিয়ে বসেছেন বিক্রেতা মো. সুজন। বড়, মাঝারি ও ছোট—তিন ধরনের ইলিশ আছে তাঁর ঝুড়িতে। এক হালি বড় ইলিশ ৩৬ হাজার, মাঝারি ২৪ হাজার ও ছোট ইলিশ চার হাজার টাকা দাম হাঁকছেন তিনি। ছবি: আশরাফুল আলম