এক ঝলক (০৮ এপ্রিল ২০১৭)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১৭
বাংলাদেশের মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গ করা ভারতীয় সশস্ত্র বাহিনীর সাত সদস্যের পরিবারের হাতে আজ শনিবার বিকেলে মুক্তিযুদ্ধ সম্মাননা তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সঙ্গে নিয়ে দিল্লি সেনানিবাসের মানেকশ সেন্টারে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: টুইটার

২ / ১৭
রোদে শুকানো হচ্ছে ভুট্টা। ছবিটি গতকাল শুক্রবার সকালে ময়মনসিংহ সদরের রূপাখালী গ্রাম থেকে তোলা। ছবি: জগলুল পাশা

৩ / ১৭
কলকাতার উদ্দেশে যাচ্ছে মৈত্রী এক্সপ্রেস-২। ট্রেনটি খুলনা রেলস্টেশন থেকে আজ শনিবার সকাল আটটার দিকে ছেড়ে যায়। ছবি: সাদ্দাম হোসেন।

৪ / ১৭
জামালপুর জিলা স্কুল প্রাঙ্গণে আজ শনিবার সকালে বেলুন উড়িয়ে প্রথম আলো-এইচএসবিসি ভাষা প্রতিযোগ উদ্বোধন করা হয়। ছবি: জগলুল পাশা

৫ / ১৭
ধানখেতের আইলে ঘুড়ি নিয়ে দুরন্তপনায় মেতেছে কয়েকজন শিশু। ছবিটি আজ শনিবার বগুড়ার শেরপুর উপজেলার বাগড়া হঠাৎপাড়া এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা

৬ / ১৭
ধানখেতে বকের ঝাঁক। ছবিটি আজ শনিবার বগুড়ার শেরপুর উপজেলার বেলঘরিয়া গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা

৭ / ১৭
একঝাঁক হাঁস নিয়ে মাঠে যাচ্ছেন কৃষক। ছবিটি আজ শনিবার সকালে পিরোজপুর সদর উপজেলার দুর্গাপুর এলাকা থেকে তোলা। ছবি: এ কে এম ফয়সাল

৮ / ১৭
হাওরে আধা পাকা ধান নৌকায় করে নিয়ে যাচ্ছেন কৃষকেরা। ছবিটি গতকাল শুক্রবার সকালে কিশোরগঞ্জের ইটনা উপজেলার কাটাখাল হাওর থেকে তোলা। ছবি: তাফসিলুল আজিজ

৯ / ১৭
হাওরের পাড়ে ফুটে আছে বুনো ফুল। ছবিটি গতকাল শুক্রবার সকালে কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার মামুদপুর এলাকা থেকে তোলা। ছবি: তাফসিলুল আজিজ

১০ / ১৭
ছানা নিয়ে মা মুরগি। ছবিটি আজ শনিবার সকালে মানিকগঞ্জ সদর উপজেলার নতুন বসতি গ্রাম থেকে তোলা। ছবি: আব্দুল মোমিন

১১ / ১৭
ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে সিলেট অঞ্চলের হাওর-খাল-বিল এখন পানিতে টইটম্বুর। সিলেট সদর উপজেলার বাওরকান্দি হাওরের নতুন পানিতে মাছ ধরতে নেমেছেন মৎস্যজীবী। ছবিটি আজ শনিবার সকালে তোলা। ছবি: আনিস মাহমুদ

১২ / ১৭
স্ত্রীকে নিয়ে যুক্তরাষ্ট্র সফরে রয়েছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং। সফরের অংশ হিসেবে গতকাল শুক্রবার চীনের ফার্স্ট লেডি পেনাং লুয়ানকে নিয়ে একটি স্কুলে ঘুরতে যান মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। সেখানে শিক্ষার্থীরা তাঁদের স্বাগত জানান। ছবিটি ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে বাক মিডেল স্কুল অব আর্ট থেকে তোলা। ছবি: রয়টার্স

১৩ / ১৭
কাজাখস্তানে আঞ্চলিক বিড়াল প্রদর্শনী অনুষ্ঠানে সাজিয়ে আনা হয় এই বিড়ালটিকে। ছবিটি আজ শনিবার তোলা। ছবি: রয়টার্স

১৪ / ১৭
সুইডেনের রাজধানী স্টকহোমে গতকাল শুক্রবার ডিপার্টমেন্ট স্টোরে ট্রাক ঢুকিয়ে দেওয়ার ঘটনায় চারজন নিহত হন। আহত হন ১২ জন। হতাহত ব্যক্তিদের স্মরণে সেই স্টোরের বাইরে আজ শনিবার ফুল দিয়ে শ্রদ্ধা জানান সাধারণ মানুষ। ছবি: রয়টার্স

১৫ / ১৭
শব্দ দূষণ কমানোর দাবিতে বাপাসহ বিভিন্ন সংগঠন আজ শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে। ছবি: সাবিনা ইয়াসমিন

১৬ / ১৭
বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালার দ্বিতীয় তলায় শিল্পী কিবরিয়ার নকশায় বাটিকের শাড়ির প্রদর্শনী হচ্ছে৷ ছবি: সাবিনা ইয়াসমিন

১৭ / ১৭
বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালায় দেশীয় পোশাক হাউসগুলো তাদের পণ্য নিয়ে বৈশাখী প্রদর্শনীর আয়োজন করেছে৷ ছবি: সাবিনা ইয়াসমিন