কয়েকদিন বাদেই পয়লা বৈশাখ। নববর্ষকে বরণ করে নিতে বাঙালির কত না আয়োজন। শখের হাঁড়ি বিক্রি হচ্ছে দোকানে। কিনব্রিজ এলাকা, সিলেট, ৮ এপ্রিল। ছবি: আনিস মাহমুদ
৪ / ২১
কাঠবাদামগাছে মুকুল এসেছে। এই কাঠবাদামগাছ আফ্রিকা থেকে শুরু করে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়াসহ অস্ট্রেলিয়া অঞ্চলে জন্মে। বোয়ালখালী, দীঘিনালা, খাগড়াছড়ি, ৭ এপ্রিল। ছবি: পলাশ বড়ুয়া
মাধবী বা মাধবীলতা। বাংলা সাহিত্যে এই ফুলের প্রসঙ্গ বারবার এসেছে। দুর্গাপুর, পিরোজপুর সদর, ৬ এপ্রিল। ছবি: এ কে এম ফয়সাল
৭ / ২১
রংপুরে তিস্তা নদীর চরে মিষ্টি কুমড়া চাষ করেছেন অনেকে। খেত থেকে কুমড়া এনে ঘাটে জড়ো করছেন কৃষকেরা। ঘাটে প্রতিটি কুমড়ার পাইকারি দাম ১০ থেকে ১২ টাকা। মহিপুর ঘাট, গঙ্গাচড়া, রংপুর, ৭ এপ্রিল। ছবি: মঈনুল ইসলাম
৮ / ২১
গরমের সঙ্গে পাল্লা দিয়ে যেন বাড়ছে তরমুজের চাহিদা। সিলেট নগরে আকারভেদে একেকটি তরমুজের দাম ৫০ থেকে ২০০ টাকা। কদমতলী এলাকা, সিলেট, ৭ এপ্রিল। ছবি: আনিস মাহমুদ
৯ / ২১
জব্দ করা গাড়ি ও মোটরসাইকেল পড়ে আছে ব্রাজিলের একটি মাঠে। সাও বার্নার্দো দু কাম্পো, ব্রাজিল, ৭ এপ্রিল। ছবি: রয়টার্স
১০ / ২১
পদ্মা নদীতে মাছের নৌকা ভাসিয়েছে এক মৎস্যশিকারি। সারা দিন ঘুরেও মাছ না পেয়ে অনেক সময় প্রায় খালি হাতে ফিরতে হয় তাঁদের। দৌলতদিয়া, গোয়ালন্দ, রাজবাড়ী, ৮ এপ্রিল। ছবি: এম রাশেদুল হক
১১ / ২১
মরে গেছে প্রমত্তা পদ্মা। নদীর বুকে জেগে উঠেছে বিশাল চর। এ কারণে ব্যাহত হচ্ছে নৌযান চলাচল। পূর্ব আলিয়াবাদ এলাকা, সদর উপজেলা, ফরিদপুর, ৭ এপ্রিল। ছবি: আলীমুজ্জামান
১২ / ২১
শিয়ালকাঁটা ঔষধী গাছ। এই ফুল ও গাছ কুষ্ঠ রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়। সূত্রাপুর ঈদগাহ লেন, বগুড়া, ৮ এপ্রিল। ছবি: সোয়েল রানা
১৩ / ২১
চৈত্রের শেষ, ফুটতে শুরু করেছে কৃষ্ণচূড়া ফুল। যেন নববর্ষের আগমনী বার্তা নিয়ে এসেছে ফুল। পোস্ট অফিস মোড় এলাকা, ঈশ্বরদী, পাবনা, ৮ এপ্রিল। ছবি: হাসান মাহমুদ
১৪ / ২১
বাংলা নববর্ষ মানেই মেলা। দেশের অনেক স্থানেই বসবে মেলা। মেলার জন্য প্রস্তুতি নিচ্ছেন ব্যবসায়ীরা। মাটির তৈরি পুতুল বানিয়ে শুকানো হচ্ছে। নীলগঞ্জ পালপাড়া, যশোর, ৮ এপ্রিল। ছবি: এহসান-উদ-দৌলা
১৫ / ২১
বাগানে কাঠের তৈরি ঘরের ওপরে বসে আছে দুটি স্টার্লিং পাখি। বুবরুইস্ক, বেলারুশ, ৮ এপ্রিল। ছবি: রয়টার্স
১৬ / ২১
ক্রেতার দৃষ্টি আকর্ষণ করতে তরমুজের মাঝখানে কেটে রাখা হয়েছে। মিঠাছড়া বাজার, মিরসরাই, চট্টগ্রাম, ৮ এপ্রিল। ছবি: ইকবাল হোসেন
১৭ / ২১
শনিবার রাতের ঝড়-বৃষ্টির কারণে নুইয়ে পড়েছে বোরো ধানের খেত। নুইয়ে পড়া খেতের ধান দেখছেন এক কৃষক। পিয়ারপুর এলাকা, ফরিদপুর সদর, ৮ এপ্রিল। ছবি: আলীমুজ্জামান
১৮ / ২১
দুই ডানা বিস্তার করে আকাশে উড়ছে ভুবন চিল। শিকারের সন্ধানেই তার এই উড্ডয়ন। ৬ নম্বর রুজভেল্ট ঘাট, খুলনা, ৮ এপ্রিল। ছবি: সাদ্দাম হোসেন
১৯ / ২১
বৃষ্টির পরে জলাশয়ে দেখা মিলল বেশ কিছু কোলাব্যাঙ। ফরিদপুরে এই ব্যাঙ ভাওয়াব্যাঙ নামে পরিচিত। পিয়ারপুর, ফরিদপুর সদর, ৮ এপ্রিল। ছবি: আলীমুজ্জামান
২০ / ২১
কিছুদিনের মধ্যে কৃষ্ণচূড়া ফুলে ছেয়ে গেছে রাজধানীর ক্রিসেন্ট লেক এলাকা। ফুল ফুটতে শুরু করেছে। ঢাকা, ৮ এপ্রিল। ছবি: সাবিনা ইয়াসমিন
২১ / ২১
সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ঢাকাসহ সারা দেশে গণপদযাত্রা কর্মসূচি পালন করছেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের হাজারো শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীরা। শাহবাগ, ঢাকা, ৮ এপ্রিল। ছবি: শুভ্র কান্তি দাশ