এক ঝলক (০৮ জানুয়ারি ২০১৮)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২৪
সোমবার ভারতীয় কোস্টগার্ডের দুটি জাহাজ চট্টগ্রামের সাইলো জেটিতে এসে পৌঁছেছে। পাঁচ দিনের শুভেচ্ছা সফরে এসেছে জাহাজ দুটি। সাইলো জেটি, চট্টগ্রাম, ৮ জানুয়ারি। ছবি: সৌরভ দাশ

২ / ২৪
বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের আয়োজনে এবং বরিশাল বিভাগীয় ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় বাংলাদেশ যুব গেমসের বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতা শুরু হয়েছে। প্রথম দিন বরিশালের শহীদ আবদুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে শিশুদের নৃত্য পরিবেশন। বরিশাল, ৮ জানুয়ারি। ছবি: সাইয়ান

৩ / ২৪
মোবাইল ও ই-মেইলেই যুগে এখন চিঠি আর তেমন কেউ লিখেই না। তাই ডাক বাক্সগুলোর অবস্থা শোচনীয় হয়ে পড়েছে। আগারগাঁও এলাকায় পড়ে আছে এক ডাকবাক্স। পাসপোর্ট ভবন এলাকা, আগারগাঁও, ঢাকা, ৮ জানুয়ারি। ছবি: আবদুস সালাম

৪ / ২৪
শুভ্র চন্দ্রমল্লিকা। বাংলাদেশে খুবই জনপ্রিয় একটি ফুল। এই ফুলগুলোর আন্তর্জাতিক বাণিজ্যমূল্য রয়েছে। বেড়পাড়া, মেহেরপুর সদর, ৮ জানুয়ারি। ছবি: আবু সাঈদ

৫ / ২৪
তুষারে ঢাকা গাড়িটিকে বের করতে চেষ্টা করছেন দুজন ব্যক্তি। বছরের প্রথম ভারী তুষারপাতে স্পেনের সেগোবিয়া প্রদেশের অবস্থা শোচনীয়। সেগোবিয়া, স্পেন, ৭ জানুয়ারি। ছবি: এএফপি

৬ / ২৪
তুরস্কের সেন্ট স্টাফান বুলগেরিয়ান অর্থোডক্স চার্চ নতুন করে জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে। সে উপলক্ষে দেশটির ঐতিহ্যবাহী পোশাক পরে দিনটি উদ্‌যাপন করছেন অনেকে। ইস্তাম্বুল, তুরস্ক, ৭ জানুয়ারি। ছবি: রয়টার্স

৭ / ২৪
লতা-পাতায় জড়িয়ে ছিল মাকড়সার জাল। সেই জালে জমেছে বিন্দু বিন্দু শিশির। সাহেববাজার, সিলেট সদর, ৭ জানুয়ারি। ছবি: আনিস মাহমুদ

৮ / ২৪
শীতের সকালে ঘরের দাওয়ায় বসে খেজুরের পাতা দিয়ে পাটি বুনেছেন এক গৃহিণী। এই পাটির কদর এখন আর তেমন নেই। তবুও অনেকেই নিজেদের জন্য এ পাটি তৈরি করে থাকেন। চাঁদপুর, ফরিদপুর সদর, ৭ জানুয়ারি। ছবি: আলীমুজ্জামান

৯ / ২৪
রাফা সীমান্ত খুলে দেওয়ার দাবিতে আয়োজিত সমাবেশে অংশ নিয়ে সীমান্ত বেড়ার সামনে দাঁড়িয়ে এক ফিলিস্তিনি নারী। গাজা উপত্যকা, ফিলিস্তিন, ৭ জানুয়ারি। ছবি: রয়টার্স

১০ / ২৪
শীত আর কনকনে বাতাসে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। তাই ফুটপাতে গরম কাপড়ের বিক্রিও বেশ জমে উঠেছে। হঠাৎ মার্কেট, বগুড়া রেলওয়ে স্টেশন এলাকা, ৮ জানুয়ারি। ছবি: সোয়েল রানা

১১ / ২৪
কুয়াশার কারণে দিনের বেলায়ও সূর্যের দেখা নেই। খুব প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছে না। আর বের হতে হলে এভাবেই গরম কাপড় পরে বের হতে হচ্ছে। ধানগড়া, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ৮ জানুয়ারি। ছবি: সাজেদুল আলম

১২ / ২৪
ফুল কিনছেন ভক্তরা। রাঙামাটির রাজবন বিহারের ধর্মীয় গুরু সাধনানন্দ মহাস্থবির বনভান্তের ৯৯তম জন্মবার্ষিকী উপলক্ষে এ ফুল দিয়েই পুষ্পাঞ্জলি দেওয়া হবে। রাজবন বিহার, রাঙামাটি, ৮ জানুয়ারি। ছবি: সুপ্রিয় চাকমা

১৩ / ২৪
শীতের সকাল, কুয়াশা কাটেনি তখনো। কিন্তু তাই বলে ঘরে বসে থাকার সুযোগ নেই এই দরিদ্র কৃষকদের। জয়রাম, গঙ্গাচড়া, রংপুর, ৮ জানুয়ারি। ছবি: মঈনুল ইসলাম

১৪ / ২৪
শীতের তীব্রতা বাড়ছে, তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে শিশুদের শীতজনিত রোগ। হাসপাতালে নেবুলাইজার দিয়ে রাখা হয়েছে একটি শিশুকে। ঢাকা শিশু হাসপাতাল, ৮ জানুয়ারি। ছবি: আবদুস সালাম

১৫ / ২৪
আবহাওয়া অধিদপ্তর সোমবার চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে ৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। যা গত পাঁচ বছরের মধ্যে সর্বনিম্ন। শীতের কারণে মানুষের সঙ্গে বিপাকে পশুপাখিও। ছাগলগুলোকে গরম কাপড় পরিয়ে রাখা হয়েছে। হকপাড়া, পৌর এলাকা, চুয়াডাঙ্গা, ৮ জানুয়ারি। ছবি: শাহ আলম

১৬ / ২৪
সারা দেশে জেঁকে বসেছে শীত। শীতে স্থবির জনজীবন। তীব্র শীতেও জবুথবু হয়ে কাজের খোঁজে বেরিয়েছ কর্মজীবী মানুষেরা। হাড়োকান্দি, ফরিদপুর সদর, ৮ জানুয়ারি। ছবি: আলীমুজ্জামান

১৭ / ২৪
আসছে সরস্বতীপূজা। তাই ফরিদপুরের বাসুদেব পাল এখন ব্যস্ত প্রতিমা তৈরিতে। আকারভেদে প্রতিমার দাম ২০০ থেকে ৫ হাজার টাকা পর্যন্ত। মুন্সীবাজার, ফরিদপুর সদর, ৮ জানুয়ারি। ছবি: আলীমুজ্জামান

১৮ / ২৪
সিলেটের জেলা স্টেডিয়ামে চলছে বাংলাদেশ যুব গেমসের সিলেট বিভাগীয় পর্বের খেলা। সিলেট ও হবিগঞ্জের মধ্যকার ভলিবল খেলার একটি দৃশ্য। রিকাবীবাজার, সিলেট, ৮ জানুয়ারি। ছবি: আনিস মাহমুদ

১৯ / ২৪
পাবনায় তাপমাত্রা কমা অব্যাহত রয়েছে। শীত থেকে বাঁচতে সাধারণ মানুষ কিনছেন হাত-পায়ের মোজা, টুপি ও মাফলার। নিউমার্কেট সড়ক, পাবনা, ৮ জানুয়ারি। ছবি: হাসান মাহমুদ

২০ / ২৪
ইটভাটায় পুরুষের পাশাপাশি কাজ করেন নারী শ্রমিকেরাও। তারাও পুরুষের মতো ১ হাজার ইট তৈরি করে দৈনিক ৬৫০ টাকা আয় করেন। বালিয়া ঘাট, ফরিদপুর সদর, ৮ জানুয়ারি। ছবি: আলীমুজ্জামান

২১ / ২৪
শীতের কারণে শিশুদের মধ্যে নানা রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। অসুস্থ শিশুকে নিয়ে পাবনা জেনারেল হাসপাতালে এক মা। পাবনা, ৮ জানুয়ারি। ছবি: হাসান মাহমুদ

২২ / ২৪
তীব্র শীতের মধ্যেই আলুখেতের পরিচর্যায় দুই কৃষক। পানিসারা, শেরপুর, বগুড়া, ৮ জানুয়ারি। ছবি: সবুজ চৌধুরী

২৩ / ২৪
বিভিন্ন রঙের সুতা দিয়ে শীতের গরম চাদর বুনতে ব্যস্ত এই পাহাড়ি নারী। চেলাছড়া এলাকা, খাগড়াছড়ি সদর, ৮ জানুয়ারি। ছবি: নীরব চৌধুরী

২৪ / ২৪
জারু ফুলের মৌসুম এখন। পাহাড় থেকে সংগ্রহ করে বাড়ির সামনে ১০টি করে আঁটি বেঁধে বিক্রির জন্য প্রস্তুত করছে এই পাহাড়ি যুবক। প্রতিটি আঁটি বিক্রি করবেন ১৫ টাকায়। চেলাছড়া এলাকা, খাগড়াছড়ি সদর, ৮ জানুয়ারি। ছবি: নীরব চৌধুরী