ময়মনসিংহে আজ বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল প্রায় ৩৫ ডিগ্রি সেলসিয়াস। ফলে মহাসড়কে স্পষ্ট মরীচিকা দেখা যাচ্ছে। ছবিটি দুপুরে ভালুকা উপজেলার ভরাডোবা এলাকা থেকে তোলা। ছবি: জগলুল পাশা
২ / ২২
ঈদ উপলক্ষে কয়েক বছর ধরে কেনাকাটার জন্য রাজধানীর শপিং মলগুলোতে কুপনের মাধ্যমে গাড়ি ও মোটরসাইকেলসহ নানান উপহার দেওয়া হয়। এবারের ঈদেও রয়েছে তা। ছবিটি বৃহস্পতিবার রাজধানীর বসুন্ধরা শপিং কমপ্লেক্স থেকে তোলা। ছবি: আবদুস সালাম
৩ / ২২
বোতাম ফুলে প্রজাপতির ছবিটি রাজধানীর রমনা পার্ক থেকে তোলা। ছবি: জামিউল ইসলাম
৪ / ২২
পাহাড়ে সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ ঘনঘন ঝুঁকিপূর্ণ বাঁক। রাঙামাটি-চট্টগ্রাম সড়ক থেকে আজ বৃহস্পতিবার ছবিটি তোলা। ছবি: সুপ্রিয় চাকমা
৫ / ২২
যাত্রী নেই, তাই তপ্ত দুপুরে ঘাটে বাঁধা নৌকায় একটু বিশ্রাম করে নিচ্ছেন এক মাঝি। ছবিটি আজ বৃহস্পতিবার ঢাকার খিলগাঁও থানাধীন ত্রিমোহনী সেতু এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালাম
৬ / ২২
এই তরুণের নাম ফারুক। সম্প্রতি সে ঢাকার খিলগাঁওয়ের একটি জাহাজ তৈরির কারখানায় যোগ দিয়েছে। আগে কৃষিকাজ করলেও ভাগ্য ফেরাতে ঢাকায় এসে এই কাজে যোগ দেন। ছবিটি আজ বৃহস্পতিবার খিলগাঁওয়ের বালুরপাড় এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালাম
৭ / ২২
শোভা পাচ্ছে কনকচূড়া ফুল। ছবিটি সম্প্রতি হবিগঞ্জের বাহুবল উপজেলার পুঁটিজুড়ি থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ
৮ / ২২
বর্ষার আগেই ফুটেছে কদম ফুল। ছবিটি গতকাল বুধবার পাবনার আটঘোরিয়া উপজেলার দেবত্তর গ্রাম থেকে তোলা। ছবি: হাসান মাহমুদ
জার্মানির সবচেয়ে বড় শিল্পমেলা ‘ডকুমেন্টা ১৪’ সামনে রেখে মারতা মিনুজিনের ‘টেম্পল অব বুকস’। ছবিটি বুধবার তোলা। ছবি: রয়টার্স
১১ / ২২
কৃত্রিম বুদ্ধিসম্পন্ন (এআই) মানবসদৃশ এই রোবটটির নাম সোফিয়া। রোবটটি তৈরি করেছে হংকংভিত্তিক হ্যানসন রোবটিক্স নামের প্রতিষ্ঠান। ছবিটি গতকাল বুধবার জেনেভায় অনুষ্ঠিত ‘এআই ফর গুড’ গ্লোবাল সামিট থেকে তোলা। ছবি: এএফপি
১২ / ২২
জ্যৈষ্ঠের রসালো ফল কাঁঠাল। সিলেট ও দেশের বিভিন্ন এলাকা থেকে কাঁঠাল এনে সিলেট নগরের কদমতলী এলাকায় বেচাকেনা করা হয়। ছবিটি আজ বৃহস্পতিবার দুপুরে তোলা। ছবি: আনিস মাহমুদ
১৩ / ২২
বালুবাহী বাল্কহেড তৈরি করছেন শ্রমিকেরা। ছবিটি আজ বৃহস্পতিবার সকালে ঢাকার খিলগাঁওয়ে নাসিরাবাদ এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালাম
১৪ / ২২
মহাসড়কে নসিমন, করিমন ও ভটভটি চলাচল নিষিদ্ধ। তবে ঢাকা-বগুড়া মহাসড়কে এমন মালামাল ভর্তি ভটভটি অবাধে চলাচল করলেও দেখার যেন কেউ নেই। ছবিটি বৃহস্পতিবার বগুড়ার শাজাহানপুর উপজেলার রাঁধারঘাট এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা
১৫ / ২২
কয়েক দিন বৃষ্টির পর আবার শুরু হয়েছে দাবদাহ। সকাল থেকে গ্যারেজে কাজ করে ক্লান্ত এই কিশোর একটু স্বস্তি পেতে পানিতে গা ভিজিয়ে নিচ্ছে। ছবিটি বৃহস্পতিবার দুপুরে বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুর এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা
১৬ / ২২
রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে আজ বৃহস্পতিবার ‘জাতীয় বাজেট ২০১৭-১৮’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তারা। গোলটেবিল বৈঠকের আয়োজন করে প্রথম আলো ও দ্য ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউনট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি)। ছবি: সাবিনা ইয়াসমিন
১৭ / ২২
বৃহস্পতিবার দুপুরেও চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন নগরবাসী। ছবিটি বৃহস্পতিবার বিকেলে নগরের চকবাজার এলাকা থেকে তোলা। ছবি: জুয়েল শীল
১৮ / ২২
ফরিদপুরেও ঈদের কেনাকাটা শুরু হয়ে গেছে। থান ও থ্রিপিসের দোকানে ক্রেতাদের ভিড়। ছবিটি বৃহস্পতিবার ফরিদপুর শহরের তিতুমীর মার্কেট থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান
১৯ / ২২
ছোট্ট সাবা বাবার হাত ধরে এসেছে ঈদের জামা কিনতে৷ তবে তার মন কেড়েছে পুতুল ও পুতুলের গায়ের পোশাক। ছবিটি বৃহস্পতিবার সকালে রাজধানীর ধানমন্ডির একিট শপিং মল থেকে তোলা৷ ছবি: সাবিনা ইয়াসমিন
২০ / ২২
মহাসড়কে বেপরোয়া গতিতে চলাচলকারী যানবাহনের গতি পরিমাপের যন্ত্র হাতে ফরিদপুরের একজন ট্রাফিক পুলিশ সদস্য। ছবিটি বৃহস্পতিবার সকালে ফরিদপুর সদরের বদরপুর এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান
২১ / ২২
রমজান মাস উপলক্ষে ন্যায্যমূল্যে চাল ও চিনি বিক্রি করেছে চট্টগ্রাম চেম্বার। বাজারমূল্যের চেয়ে কেজিপ্রতি ১৫-১৭ টাকা কম দরে পাওয়া যাচ্ছে বলে প্রতিদিন এখানে ভিড় করছে সাধারণ মানুষ। ছবিটি বৃহস্পতিবার সকালে আগ্রাবাদ এলাকা থেকে তোলা। ছবি: সৌরভ দাশ
২২ / ২২
ধলেশ্বরী সেতুর ১ নম্বর সেতুর গোড়ার অংশ ভাঙা। ঝুঁকি নিয়ে এই সেতু দিয়ে যানবাহন চলাচল করছে। ছবিটি বৃহস্পতিবার তোলা। ছবি: হাসান রাজা