এক ঝলক (০৮ জুন ২০১৮)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১৩
একটু আগেই ঝিরঝিরে বৃষ্টি হয়েছে। ছাদে অলস বসে আছে চড়ুই পাখিটি। বনানী হাট এলাকা, শাজাহানপুর উপজেলা, বগুড়া, ৮ জুন। ছবি: সোয়েল রানা

২ / ১৩
বাহারি রঙের তিন প্রজাপতি যেন আড্ডা জমিয়েছে। সাপছড়ি মধ্যপাড়া, রাঙামাটি, ৭ জুন। ছবি: সুপ্রিয় চাকমা

৩ / ১৩
দিনভর তাপ ছড়িয়ে শেষ বিকেলে আকাশে সাঁঝের মায়া ছড়িয়ে পাটে যাচ্ছে সূর্য। সাপছড়ি পাহাড় এলাকা, রাঙামাটি, ৭ জুন। ছবি: সুপ্রিয় চাকমা

৪ / ১৩
শজনে ডালে বৃষ্টির ফোঁটা। বনানী হাট এলাকা, শাজাহানপুর উপজেলা, বগুড়া, ৮ জুন। ছবি: সোয়েল রান

৫ / ১৩
জ্যৈষ্ঠ মাসের দাবদাহে তৃষ্ণার্ত কাক। পাইপ থেকে পড়ে যাওয়া পানি পান করে তৃষ্ণা মেটানোর চেষ্টা চলছে। পলিটেকনিক রোড, বরিশাল, ৮ জুন। ছবি: সাইয়ান

৬ / ১৩
পবিত্র রমজান মাসে আম্বর শাহ (রহ.) শাহি জামে মসজিদে নামাজ আদায় করছেন মুসল্লিরা। কারওয়ান বাজার, ঢাকা, ৮ জুন। ছবি: শুভ্র কান্তি দাশ

৭ / ১৩
কোনো নিরাপত্তাব্যবস্থা ছাড়াই পয়োনিষ্কাশন লাইনের ভেতরে ঢুকে পরিষ্কারের কাজ করছেন এই কর্মী। এতে যেমন রয়েছে স্বাস্থ্যগত ঝুঁকি, তেমনি বিষাক্ত গ্যাসে ঘটতে পারে প্রাণহানির মতো দুর্ঘটনা। এভাবেই চলছিল ওয়াসার কাজ। আর কে মিশন রোড, ঢাকা, ৮ জুন। ছবি: দীপু মালাকার

৮ / ১৩
কেমিক্যালের কনটেইনার ব্যবহার শেষে নিয়ে যাওয়া হচ্ছে ধোয়ার জন্য। পরিষ্কার শেষে প্রতিটি বিক্রি হবে ৮০ টাকা থেকে ১৫০ টাকায়। যাত্রাবাড়ী মোড়, ঢাকা, ৮ জুন। ছবি: দীপু মালাকার

৯ / ১৩
রাজধানীর উত্তর জুরাইনের পাইপ রাস্তা এলাকায় পুরো রমজান মাসে চলছে খাবার পানির তীব্র সংকট। স্থানীয় এক বাসিন্দার মহানুভবতায় এ এলাকায় মানুষজন পাচ্ছে সুপেয় পানি। ওই ব্যক্তির বাসায় আছে গভীর নলকূপের ব্যবস্থা। তিনি তা-ই উন্মুক্ত করে দিয়েছেন সবার জন্য। ঢাকা, ৮ জুন। ছবি: দীপু মালাকার

১০ / ১৩
ঢাকার সবচেয়ে বড় পুরোনো যন্ত্রাংশের ব্যবসার জায়গা ধোলাইখাল। সাপ্তাহিক বন্ধের দিনেও ফুরসত নেই এখানকার কোনো কোনো শ্রমিকের। ঢাকা, ৮ জুন। ছবি: দীপু মালাকার

১১ / ১৩
কল্পনা চাকমা অপহরণের ২২ বছর পূর্তিতে সেই অপহরণের বিচারের দাবিতে শুক্রবার বিকেলে রাজধানীতে জাতীয় জাদুঘরের সামনে সমাবেশ করেছে হিল উইমেন্স ফেডারেশনের কর্মীরা। শাহবাগ, ঢাকা, ৮ জুন। ছবি: আবদুস সালাম

১২ / ১৩
বিনা বিচারে হত্যার প্রতিবাদে এবং মাদক ব্যবসায়ীদের বিচারের দাবিতে জাতীয় জাদুঘরের সামনে সমাবেশ করেছে লেখক-শিল্পী-ছাত্র-শিক্ষক-সাংবাদিক-সংস্কৃতিকর্মী ও পেশাজীবীরা। সমাবেশের আগে বিচারবহির্ভূত হত্যার বিরুদ্ধে একটি পথনাটক পরিবেশিত হয়। ঢাকা, ৮ জুন। ছবি: আবদুস সালাম

১৩ / ১৩
কণ্ঠশিল্পী আসিফ আকবরের মুক্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মিছিল ও সমাবেশ করেছে তাঁর ভক্তরা। ঢাকা, ৮ জুন। ছবি: আবদুস সালাম