এক ঝলক (০৮ জুন, ২০২০)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২৩
করোনা সংকটের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চলাচল করার কথা থাকলেও অনেক যানবাহনে তা পুরোপুরি মানা হচ্ছে না। বাসের সিটি অভিভাবকের কোলে বসে আছে শিশুটি। কুমারগাঁও বাসট্যান্ড, সিলেট, ৮ জুন। ছবি: আনিস মাহমুদ

২ / ২৩
করোনা সংক্রমণের ভয় আছে মানুষের মনে। সাধারণ মাস্কে ভরসা নেই। তাই অক্সিজেন ফিল্টার হয় এমন মাস্ক পরেছেন একজন। মুগদা, ঢাকা, ৮ জুন। ছবি: আবদুস সালাম

৩ / ২৩
বুড়িগঙ্গা নদীর বাবুবাজার এলাকায় গত কয়েক দিনে ভেসে এসেছে একঝাঁক কচুরিপানা। এমনই অবস্থা ছিল যে জট পাকানো কচুরিপানার ওপর দিয়ে সহজেই হেঁটে আসা যায়। সেই কচুরিপানাতে আটকে যাওয়ায় বিড়ম্বনায় পড়তে হয়েছে তিন নৌকার যাত্রীদের। প্রায় দুই ঘণ্টা আটকে থাকার পর আরেকটি ইঞ্জিনচালিত নৌযানের সহায়তায় তাঁরা উদ্ধার পান এই বিড়ম্বনা থেকে। ঢাকা, ৮ জুন। ছবি: দীপু মালাকার

৪ / ২৩
করোনাভাইসের বিরুদ্ধে যারা লড়াই করছেন তাঁদের সম্মানে গুলশান ডিসিসি মার্কেটের দেয়ালে আঁকা হয়েছে গ্রাফিতি। ঢাকা উত্তর সিটি করপোরেশন ও গুলশান সোসাইটিসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানের উদ্যোগে দেয়ালচিত্রগুলো আঁকা হয়েছে। গুলশান-২, ঢাকা, ৮ জুন। ছবি: আবদুস সালাম

৫ / ২৩
গণপরিবহন চলাচল শুরু হতে না হতেই সড়ক দুর্ঘটনায় মানুষের প্রাণহানি ঘটছে। দুই বাসের মাঝ দিয়ে ঝুঁকি নিয়ে সড়ক পার হচ্ছে পথচারীরা। শনিরআখড়া এলাকা, ঢাকা, ৭ জুন। ছবি: দীপু মালাকার

৬ / ২৩
করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে মানুষের মধ্যে সচেতনতা তৈরিতে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের উদ্যোগে দেয়ালে আঁকা হয়েছে গ্রাফিতি। বঙ্গবন্ধু সড়ক, মন্ডলপাড়া এলাকা, নারায়ণগঞ্জ, ৭ জুন। ছবি: দিনার মাহমুদ

৭ / ২৩
করোনাভাইসের বিরুদ্ধে যারা লড়াই করছেন তাঁদের সম্মানে গুলশান ডিসিসি মার্কেটের দেয়ালে আঁকা হয়েছে গ্রাফিতি। ঢাকা উত্তর সিটি করপোরেশন ও গুলশান সোসাইটিসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানের উদ্যোগে দেয়ালচিত্রগুলো আঁকা হয়েছে। গুলশান-২, ঢাকা, ৮ জুন। ছবি: আবদুস সালাম
করোনাভাইসের বিরুদ্ধে যারা লড়াই করছেন তাঁদের সম্মানে গুলশান ডিসিসি মার্কেটের দেয়ালে আঁকা হয়েছে গ্রাফিতি। ঢাকা উত্তর সিটি করপোরেশন ও গুলশান সোসাইটিসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানের উদ্যোগে দেয়ালচিত্রগুলো আঁকা হয়েছে। গুলশান-২, ঢাকা, ৮ জুন। ছবি: আবদুস সালাম
৮ / ২৩
বাসে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব নিশ্চিত করে যাত্রী পরিবহন করার থাকলেও লেগুনা ও হিউম্যান হলারে তা মানা হচ্ছে না। ফলে বাড়ছে করোনা সংক্রমণের ঝুঁকি। দনিয়া, ঢাকা, ৭ জুন। ছবি: দীপু মালাকার

৯ / ২৩
করোনা পরিস্থিতির কারণে বাসভাড়া বৃদ্ধি করা হয়েছে। তাই অনেক যাত্রী বাসে না গিয়ে থ্রি হুইলারে যাচ্ছেন। এ জন্য মহাসড়কগুলোতে বেড়েছে ঝুঁকিপূর্ণ থ্রি হুইলারের চলাচল। ঢাকা-বরিশাল মহাসড়ক, কাশীপুর এলাকা, বরিশাল সদর, ৮ জুন। ছবি: সাইয়ান

১০ / ২৩
কুমিল্লা থেকে করোনাভাইরাস শনাক্তের জন্য নমুনা পরীক্ষা করাতে এসেছেন হোসনে আরা। সকাল থেকে মুগদা জেনারেল হাসপাতালে অপেক্ষা করছেন। ঢাকা, ৮ জুন। ছবি: আবদুস সালাম

১১ / ২৩
চার কর্মকর্তার করোনা শনাক্ত হওয়ার পর অনির্দিষ্টকালের জন্য লকডাউন ঘোষণা করা হয় ইসলামী ব্যাংক পাবনা শাখার কার্যালয়। এর আগে শাখাটির ২৫ কর্মকর্তা অসুস্থ পড়লে তাঁদের মধ্যে ১০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছিল। রোববার সকালে চরজনের ফলাফল পজেটিভ এলে লকডাউন করা হয় কার্যালয়টি। ইসলামী ব্যাংক কার্যালয়, পাবনা, ৭ জুন। ছবি: হাসান মাহমুদ

১২ / ২৩
করোনাকালে স্কুলে যাওয়া ও খেলার সুযোগ নেই। ঘরবন্দী জীবন। তাই বাড়ির গলিতে খেলছে শিশুরা। তবে স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরে খেলছে শিশুরা। নারায়ণপুর, রাধানগর, পাবনা, ৮ জুন। ছবি: হাসান মাহমুদ

১৩ / ২৩
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা থেকে ধানকাটা বা যেকোনো কাজের সন্ধানে পাবনা এসেছিলেন এই দুই বৃদ্ধ। দুই দিন ঘুরে কোনো কাজ জোটেনি তাঁদের। নেই বাড়ি ফেরার কোনো টাকাও। ক্ষুধার্ত হয়ে ভাতের জন্য হাত পাতেন বিভিন্ন মানুষের কাছে। অবশেষে একজন তাঁদের হোটেলে বসিয়ে খাওয়ার ব্যবস্থা করে দেন। ঘোড়াস্ট্যান্ড, ট্রাফিক মোড়, পাবনা, ৮ জুন। ছবি: হাসান মাহমুদ

১৪ / ২৩
অন্যের দোকানে কাজ করতেন পাবনার কৃষ্ণপুর এলাকার আয়াতুল্লাহ খোমেনী। করোনাকালীন দুর্যোগে কাজ হারিয়ে ফল বিক্রি শুরু করেছেন তিনি। এর মধ্যে অবসর সময়ে বসে বসে পবিত্র কোরআন পড়েন তিনি। ইন্দারা মোড়, পাবনা, ৮ জুন। ছবি: হাসান মাহমুদ

১৫ / ২৩
স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে রেস্তোরাঁ খুললেও করোনার ভয়ে সেখানে বাড়ছে না খাদ্যপ্রেমীদের সংখ্যা। তবে অনেকেই ফোন ও অনলাইনের মাধ্যমে হোম ডেলিভারিতে খাবার অর্ডার করছেন বলে জানান রেস্তোরাঁর ম্যানেজার। বনলতা কফিশপ ও রেস্টুরেন্ট, পাবনা, ৮ জুন। ছবি: হাসান মাহমুদ

১৬ / ২৩
করোনা সংকটের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চলাচল করার কথা থাকলেও অনেক যানবাহনে তা পুরোপুরি মানা হচ্ছে না। এসব যানবাহন থামিয়ে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য পরিবহনশ্রমিক ও জনসাধারণকে সতর্ক করছেন সিলেট মহানগর ট্রাফিক পুলিশের সদস্যরা। কুমারগাঁও বাসট্যান্ড, সিলেট, ৮ জুন। ছবি: আনিস মাহমুদ

১৭ / ২৩
করোনাভাইরাস সংক্রমণের শুরু থেকে বন্ধ রয়েছে বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের ভেতরে শিক্ষার্থীদের জন্য ব্যবহৃত অ্যাপভিত্তিক সাইকেল সেবার ‘জোবাইক’–এর সাইকেলগুলো অলস পড়ে আছে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট, ৮ জুন। ছবি: আনিস মাহমুদ

১৮ / ২৩
সিলেটের সামসুদ্দিন আহমদ হাসপাতালে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে আসা লোকজনের নমুনা সংগ্রহ করা হয় প্রতিদিন। করোনার উপসর্গ নিয়ে আসা অনেকেই মানেন না সামাজিক দূরত্ব। চৌহাট্টা, সিলেট, ৮ জুন। ছবি: আনিস মাহমুদ

১৯ / ২৩
বাঁশের তৈরি ঝাঁপি করে বিক্রির জন্য রিকশায় করে সিলেট নগরে এসেছেন এক ব্যক্তি। বাসাবাড়িতে রয়েছে ঝাঁপির চাহিদা। বন্দরবাজার, সিলেট, ৮ জুন। ছবি: আনিস মাহমুদ

২০ / ২৩
করোনাভাইরাস সংক্রমণের এ সময়ে কেউ মানছে না সামাজিক দূরত্ব। একসঙ্গে রিকশায় করে চলেছেন অনেকেই। অনেকের মুখে নেই মাস্ক। বন্দরবাজার , সিলেট, ৮ জুন। ছবি: আনিস মাহমুদ

২১ / ২৩
রাজধানীতে একপশলা বৃষ্টি। আর এ বৃষ্টি থেকে রক্ষা পেতে পলিথিন জড়িয়ে রিকশার যাত্রীরা। শাহবাগ, ঢাকা, ৮ জুন। ছবি: আশরাফুল আলম

২২ / ২৩
কোনোরকমের স্বাস্থ্যবিধি ছাড়াই মা তাঁর কোলের শিশুকে নিয়ে লঞ্চের ডেকে বসে আছেন। লঞ্চে যাতায়াতের জন্য কোনো ধরনের স্বাস্থ্যব্যবস্থা নেওয়া হয়নি মালিকদের পক্ষ থেকেও। সদরঘাট লঞ্চ টার্মিনাল, ঢাকা, ৮ জুন। ছবি: আশরাফুল আলম

২৩ / ২৩
বাবা ও মেয়ে কারও মুখেই নেই মাস্ক। স্বাস্থ্যবিধি না মেনে এভাবেই লঞ্চে যাত্রা করেছেন তাঁরা। সদরঘাট লঞ্চ টার্মিনাল, ঢাকা, ৮ জুন। ছবি: আশরাফুল আলম