এক ঝলক (০৮ জুলাই ২০১৭)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২৭
হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় নিহত অবিন্তা কবিরের স্মরণে গঠিত রাজধানীর শাহজাদপুরে শনিবার ‘অবিন্তা কবির ফাউন্ডেশন’ কার্যালয়ের উদ্বোধন হয়েছে। কার্যালয়ে অবিন্তার বিভিন্ন স্মৃতিচিহ্নের মধ্যে শৈশবের এই লেখাটিও রাখা হয়েছে। ছবি: আবদুস সালাম

২ / ২৭
রাঙামাটিতে পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। রাঙামাটি সদর বালুখালি ইউনিয়নের কার্যালয় থেকে আজ শনিবার সকালে তোলা। ছবি: সুপ্রিয় চাকমা

৩ / ২৭
চিকুনগুনিয়া ও ডেঙ্গু রোগ প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধিতে আজ শনিবার মতবিনিময় অনুষ্ঠানের আয়োজন করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন  ছবিটি সকালে রাজধানীর সিদ্ধেশ্বরী বালিকা উচ্চ বিদ্যালয় থেকে তোলা। ছবি: সাবিনা ইয়াসমিন

৪ / ২৭
রাজধানীর বিএফডিসি’র সামনের উড়ালসড়কের নিচে সড়ক দখল করে এভাবে চলে গাড়ি মেরামতের কাজ। ছবি: সাবিনা ইয়াসমিন

৫ / ২৭
জেলেরা ইলিশ এনে এভাবেই জমা করেন কর্ণফুলী নদীর উত্তর পাড়ের ফিশারি ঘাট এলাকায়। মাছের বড় পাইকারি বাজার হিসেবে চট্টগ্রামের ফিশারি ঘাটের খ্যাতি দেশজুড়ে। ছবিটি গতকাল শুক্রবার তোলা। ছবি: জুয়েল শীল

৬ / ২৭
সিলেটে বন্যার পানিতে বন্দী কয়েক লাখ মানুষ। ফেঞ্চুগঞ্জ ‍উপজেলার প্রধান সড়কের ওপর দিয়ে কুশিয়ারা নদীর পানি বইছে। ছবিটি গতকাল শুক্রবার দুপুরে তোলা। ছবি: আনিস মাহমুদ

৭ / ২৭
বর্ষায় খালে-বিলে পানি বাড়ার সঙ্গে সঙ্গে চাহিদা বেড়েছে নৌকার। বিক্রির জন্য নৌকা তৈরি করছেন পাবনার দোগাছি ইউনিয়নের চর আশুতোষপুর গ্রামের মাহাতাব শেখ। কাঠের প্রকারভেদে একেকটি নৌকার দাম ৩ হাজার থেকে ৬ হাজার ৫০০ টাকা। ছবিটি গতকাল শুক্রবার তোলা। ছবি: হাসান মাহমুদ

৮ / ২৭
খাবারের সন্ধানে বেরিয়েছে কালো পিঁপড়াটি। ছবিটি আজ শনিবার খুলনার জোড়াগেট থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন

৯ / ২৭
ফ্রান্সে আয়োজন করা হয়েছে ১০৪তম সাইক্লিং প্রতিযোগিতার। এতে সাজ সাজ রব আনতে সত্যিকারের সাইকেল দিয়ে সাজানো হয়েছে সড়ক। ছবিটি শুক্রবার তোলা। ছবি: রয়টার্স

১০ / ২৭
মথের ছবিটি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান থেকে তোলা। ছবি: জামিউল ইসলাম

১১ / ২৭
মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পে মুগ্ধ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন? ছবিটি জার্মানির হামবুর্গে চলমান জি-২০ সম্মেলন অনুষ্ঠান থেকে শুক্রবার তোলা। ছবি: রয়টার্স

১২ / ২৭
মরা ফুলের ছবিটি রাজধানীর শাহবাগের শিশুপার্ক থেকে তোলা। ছবি: জামিউল ইসলাম

১৩ / ২৭
জার্মানির হামবুর্গে জি-২০ সম্মেলন চলাকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভূমিকার প্রতিবাদ গ্রিনপিসের অধিকারকর্মীরা। ছবিটি শুক্রবার তোলা। ছবি: রয়টার্স

১৪ / ২৭
ভারতের কলকাতার রাস্তায় বৃষ্টিতে ভিজছেন এক ব্যক্তি। ছবিটি শুক্রবার তোলা। ছবি: রয়টার্স

১৫ / ২৭
অতি বৃষ্টিতে ভারতের কলকাতার কিছু রাস্তায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। রিকশাভ্যানে করে সড়ক পার হচ্ছেন যাত্রীরা। ছবিটি শুক্রবার তোলা। ছবি: রয়টার্স

১৬ / ২৭
ইরাকের পূর্ব মসুলের হাসান শাম আশ্রয়কেন্দ্রে ঠাঁই হয়েছে এই শিশুর। ছবি: রয়টার্স

১৭ / ২৭
চীনের সাংহাই আন্তর্জাতিক কমিকস গেমস এক্সপোতে নেচে-গেয়ে মজা করছে কিশোরীরা। ছবিটি শুক্রবার তোলা। ছবি: রয়টার্স

১৮ / ২৭
কানাডার ১৫০তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান চলছে আলবার্টায়। ছবি: রয়টার্স

১৯ / ২৭
মাঠে উঠেছে পানি। পানির সঙ্গে এসেছে ছোট ছোট মাছও। ছবিটি গতকাল শুক্রবার সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার আটঘরিয়া এলাকা থেকে তোলা। ছবি: সাজেদুল আলম

২০ / ২৭
বিকেলের শেষ আলোয় জ্বলজ্বল করছে রূপসার পানি। ছবিটি সম্প্রতি খুলনার রূপসা এলাকার দশ গেট থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন

২১ / ২৭
ডেইলি অবজারভারের ফটোসাংবাদিক আশিক মোহাম্মদকে মাদকের ‘মিথ্যা মামলা’য় গ্রেপ্তারের প্রতিবাদে আজ শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছেন সাংবাদিকেরা। ছবি: সাজিদ হোসেন

২২ / ২৭
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও অতিবৃষ্টিতে যমুনা নদীর পানি বৃদ্ধি পেয়েছে। বগুড়ার সারিয়াকান্দি পয়েন্টে পানি বিপদ সীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তাই বসতি ছেড়ে নিরাপদ আশ্রয়ে যাচ্ছেন ঘুঘুমারী শেখপাড়ার বাসিন্দারা। ছবিটি আজ শনিবার সকালে তোলা। ছবি: সোয়েল রানা

২৩ / ২৭
রাঙামাটিতে পাহাড় ধসের ঘটনায় নিহতদের স্মরণে রাজবন বিহার প্রাঙ্গণে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। ছবিটি আজ শনিবার সকালে তোলা। ছবি: সুপ্রিয় চাকমা

২৪ / ২৭
কয়েক দিনের বৃষ্টির পর আবারও তাপদাহ শুরু হয়েছে। প্রখর রৌদ্র থেকে বাঁচতে গাছের ছায়ায় জড়ো হয়েছে এক ঝাঁক কাক। ছবিটি আজ শনিবার দুপুরে রাজধানীর ফার্মগেট এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালাম

২৫ / ২৭
প্রথম আলোর সমাজকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে আয়োজিত মাদকবিরোধী পরামর্শ সহায়তায় বক্তব্য দিচ্ছেন আলোচকেরা। ছবিটি শনিবার রাজধানীর ধানমন্ডির ডব্লিউভিএ মিলনায়তন থেকে তোলা। ছবি: সাবিনা ইয়াসমিন

২৬ / ২৭
দীর্ঘদিন ধরে ঢাকার ডেমরা এলাকার মানুষ পানিবন্দী। রাস্তা ও অলিগলিতে এভাবে জমে আছে নোংরা পানি। দুর্ভোগে স্থানীয় লোকজন। ছবিটি শনিবার দুপুরে ডেমরার বামৈল এলাকা থেকে তোলা। ছবি: আশরাফুল আলম

২৭ / ২৭
আষাঢ়ী পূর্ণিমা উৎসব উপলক্ষে বৌদ্ধবিহারের সামনে মোমবাতি প্রজ্বলন করছেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা। ছবিটি শনিবার সন্ধ্যায় খাগড়াছড়ি শহরের য়ংড বৌদ্ধবিহার থেকে তোলা। ছবি: নীরব চৌধুরী