এক ঝলক (০৮ জুলাই ২০১৮)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১৪
বুড়িগঙ্গা নদীর বিভিন্ন অংশ কচুরিপানায় ছেয়ে গেছে। তাই কচুরিপানা ঠেলে নৌকা চালাতে বেশ বেগ পেতে হচ্ছে মাঝিদের। শ্যামপুর বাজার এলাকা, ঢাকা, ৮ জুলাই। ছবি: আবদুস সালাম

২ / ১৪
চলছে রাশিয়া আর ক্রোয়েশিয়ার খেলা। নাচের একফাঁকে খেলার অবস্থা দেখে নিচ্ছেন এক শিল্পী। মিখাইওভস্কি থিয়েটার, সেন্ট পিটার্সবার্গ, রাশিয়া, ৭ জুলাই। ছবি: রয়টার্স

৩ / ১৪
গাছের ডালে ঝুলে আছে কামরাঙা। পেকে গেলে সবুজ এই কামরাঙা হলুদ বর্ণ ধারণ করবে। খেজুরবাগান হর্টিকালচার সেন্টার, খাগড়াছড়ি শহর, ৬ জুলাই। ছবি: নীরব চৌধুরী

৪ / ১৪
পুরান ঢাকার ফুটবল গলিতে হয়ে গেল ‘গোল-ই ফেস্ট’ নামের দিনব্যাপী আয়োজন। উদ্যোক্তা জানালা বাংলাদেশ। বিশ্বকাপে বাংলাদেশের মানুষের মাঝে ফুটবল নিয়ে উন্মাদনা তুলে ধরতেই এই আয়োজন। কলতাবাজার, পুরান ঢাকা, ৭ জুলাই। ছবি: দীপু মালাকার

৫ / ১৪
বন্যাকবলিত এলাকার মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছেন তাঁরা। ওকাইয়ামা, জাপান, ৮ জুলাই। ছবি: রয়টার্স

৬ / ১৪
সান ফার্মিন উৎসবে দ্বিতীয় দফা ষাঁড় দৌড় শুরুর আগে গানবাজনায় অবসর কাটিয়ে নিচ্ছেন অংশগ্রহণকারীরা। পামপ্লোনা, স্পেন, ৮ জুলাই। ছবি: রয়টার্স

৭ / ১৪
কনফিউশাস মন্দিরের প্রবেশপথে রাখা হয়েছে বিভিন্ন কার্টুন চরিত্রের মডেল। তাইপে, তাইওয়ান, ৮ জুলাই। ছবি: এএফপি

৮ / ১৪
নগরীতে সড়ক দুর্ঘটনা এক নিত্য নৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছে। তারপরও মানুষের মধ্যে নেই সতর্কতা। ঝুঁকি নিয়ে অহরহ রাস্তা পার হচ্ছেন লোকজন। বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেট, পল্টন, ঢাকা, ৮ জুলাই। ছবি: জিয়া ইসলাম

৯ / ১৪
খাবারের সন্ধানে এডাল-ওডাল করছে বুলবুলিটি। মুজগুন্নী এলাকা, খুলনা, ৭ জুলাই। ছবি: সাদ্দাম হোসেন

১০ / ১৪
১৬ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যানের কার্যালয়ের সামনে বিভিন্ন সংগঠনের অবস্থান কর্মসূচি। তোপখানা রোড, ঢাকা, ৮ জুলাই। ছবি: হাসান রাজা

১১ / ১৪
পুরোনো নিয়মে স্বীকৃতি পাওয়া সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করার দাবিতে আমরণ অনশন করেছেন নন-এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা। জাতীয় প্রেসক্লাবের সামনের সড়কের উত্তর পাশে গত ২৫ জুন থেকে তাঁরা এই কর্মসূচি পালন করে আসছেন। জাতীয় প্রেসক্লাব এলাকা, ঢাকা, ৮ জুলাই। ছবি: হাসান রাজা

১২ / ১৪
রাজধানীর ব্যস্ততম পোস্তগোলা সেতুর একাংশের রেলিং ভেঙে গেছে।  কিন্তু মেরামতের কোনো উদ্যোগ নেই। যেকোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। পোস্তগোলা সেতু, ঢাকা, ৮ জুলাই। ছবি: আবদুস সালাম

১৩ / ১৪
এমপিও ভুক্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে শিক্ষকদের আমরণ অনশন। ঢাকা, ৮ জুন। ছবি: আবদুস সালাম

১৪ / ১৪
পুরোনো মটর পার্টসের খুচরা ও পাইকারি বিক্রির বৃহত্তম মার্কেট ধোলাইখালের একটি দোকানে রিকন্ডিশন্ড গাড়ির চাকা বিক্রির জন্য সাজিয়ে রাখা হয়েছে। মান ও আকারভেদে একটি চাকা ১০০ থেকে ৩ হাজার টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। ঢাকা, ৮ জুলাই। ছবি: দীপু মালাকার