এক ঝলক (০৮ ডিসেম্বর ২০১৫)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২৩
কী সুন্দর ফুল! ছবিটি গতকাল সোমবার যশোরের লেবুতলা ইউনিয়নের কোদালিয়া গ্রাম থেকে তোলা। ছবি: এহসান-উদ-দৌলা

২ / ২৩
কলার মোচায় খাবারের খোঁজে এসেছে এক বুলবুলি। ছবিটি আজ মঙ্গলবার খুলনার গোয়ালখালী এলাকা থেকে তোলা। ছবি: মো. সাদ্দাম হোসেন

৩ / ২৩
শিমফুলে বুনো প্রজাপতি। ছবিটি আজ মঙ্গলবার খুলনার দৌলতপুরের কবির বটতলা থেকে তোলা। ছবি: মো. সাদ্দাম হোসেন

৪ / ২৩
কুষ্টিয়া আঞ্চলিক গণিত উৎসবে অংশ নিতে নাম নিবন্ধন করছে খুদে শিক্ষার্থীরা। ছবিটি আজ সকালে প্রথম আলো কুষ্টিয়া কার্যালয় থেকে তোলা। ছবি: তৌহিদী হাসান

৫ / ২৩
চীনের বেইজিংয়ে বায়ুদূষণের জন্য রেড অ্যালার্ট জারি করা হয়েছে। তিয়ানানমেন স্কয়ারে ধোঁয়াশার মধ্যে মুখবন্ধনী পরে স্বজনের কাঁধে চড়ে পতাকা-উত্তোলন অনুষ্ঠান দেখছে এক শিশু। ছবিটি আজকের। ছবি: রয়টার্স

৬ / ২৩
দূরদেশ থেকে হাজার হাজার মাইল পাড়ি দিয়ে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আসতে শুরু করেছে শীতের অতিথি পাখি। আজ মঙ্গলবার সকালে ছবিটি চট্টগ্রামের কর্ণফুলী নদীর পূর্ব দিকে অবস্থিত বোয়ালিয়ার চর থেকে তোলা। ছবি: সৌরভ দাশ, চট্টগ্রাম

৭ / ২৩
খাবারের খোঁজে ব্যস্ত এক অতিথি পাখি। ছবিটি আজ মঙ্গলবার সকালে চট্টগ্রামের কর্ণফুলী নদীর পূর্ব দিকে অবস্থিত বোয়ালিয়ার চর থেকে তোলা। ছবি: সৌরভ দাশ, চট্টগ্রাম

৮ / ২৩
৯ ডিসেম্বর বেগম রোকেয়া দিবসকে সামনে রেখে রংপুরের মিঠাপুকুরে তাঁর বসতভিটায় রোকেয়া স্মৃতি কেন্দ্রে স্থাপিত মহীয়সী এই নারীর ভাস্কর্য পরিষ্কার করা হচ্ছে। ছবিটি আজ মঙ্গলবার সকালে তোলা। ছবি: মঈনুল ইসলাম, রংপুর

৯ / ২৩
গ্রামে গ্রামে এখন বোরো ধানের বীজতলা তৈরির কাজ চলছে। বীজতলায় ঢেকিকলে সেচ দেওয়া হচ্ছে। ছবিটি আজ মঙ্গলবার দুপুরে তোলা। ছবি: মঈনুল ইসলাম, রংপুর

১০ / ২৩
রাজধানীর কমলাপুরে গতকাল রাতে একজন পোশাক এক শ্রমিক নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে আজ সকাল থেকে ওই এলাকায় শ্রমিকেরা বিক্ষোভ করেন। এ সময় গাড়ি ভাঙচুর চালায় তারা। ছবি: হাসান রাজা

১১ / ২৩
রাজধানীর কমলাপুরে সড়ক দুর্ঘটনায় শ্রমিক নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে শ্রমিকেরা গাড়িতে ভাঙচুর চালান। এ সময় আতঙ্কিত এক যাত্রী ভয়ে গাড়ি থেকে লাফিয়ে পড়েন। ছবি: হাসান রাজা

১২ / ২৩
চট্টগ্রাম সিটি করপোরেশন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নগরের আকবরশাহ থানার পূর্ব ফিরোজশাহ মিনার এলাকায় বেশ কিছু অবৈধ দোকান উচ্ছেদ করে। ছবিটি আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় তোলা। ছবি: জুয়েল শীল, চট্টগ্রাম

১৩ / ২৩
পাবলিক হেলথ ফাউন্ডেশন দিবস উপলক্ষে আজ মঙ্গলবার সকালে রাজধানীর মহাখালীতে আইসিডিডিআরবি এর সাসাকাওয়া মিলনায়তনে জনস্বাস্থ্য নিয়ে বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়। মূল প্রবন্ধ পড়ছেন ভারতের হেলথ কেয়ার ইন্টারন্যাশনালের প্রেসিডেন্ট অধ্যাপক গৌতম সেন। ছবি: জাহিদুল করিম

১৪ / ২৩
ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘের (টিএমএসএস) নির্বাহী পরিচালক হোসনে আরা বেগম (ক্রেস্ট হাতে বাঁয়ে ) ও পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্রের (সিআরপি) প্রতিষ্ঠাতা ও সমন্বয়কারী ভেলোরি এ টেইলরকে (ক্রেস্ট হাতে ডানে) সম্মাননা জানানো হয়। ছবি: জাহিদুল করিম

১৫ / ২৩
তুষারের মাঝে মেরিলিন মনরোর মুখ। চীনে জিলিন প্রদেশের চাংচুন এলাকার একটি ফুটবল স্টেডিয়ামে জমে থাকা তুষার সরিয়ে প্রয়াত মার্কিন এই অভিনেত্রীর মুখাবয়ব ফুটিয়ে তোলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ছবিটি আজ মঙ্গলবারের তোলা। ছবি: রয়টার্স

১৬ / ২৩
আমন ধান কাটার মৌসুম এখন। সিলেটের গোলাপগঞ্জে মাঠে পাকা ধান কাটায় ব্যস্ত কৃষকেরা। ছবিটি আজ মঙ্গলবার দুপুরে উপজেলার হাজিপুর এলাকা থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ, সিলেট

১৭ / ২৩
আসছে ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস। দিবসটি উপলক্ষে ধোয়া-মোছা ও রং করার কাজ চলছে বরিশাল নগরের ত্রিশ গোডাউন এলাকার এই বধ্যভূমিতে। ছবিটি আজ মঙ্গলবারের তোলা। ছবি: সাইয়ান, বরিশাল

১৮ / ২৩
বগুড়ার শাজাহানপুরে কলের লাঙলে চাষ দিয়ে চলছে ধানের বীজতলা তৈরি। ছবিটি আজ মঙ্গলবার দুপুরে উপজেলার মাদলা এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া

১৯ / ২৩
কনফিডেন্স সিমেন্ট-প্রথম আলো আয়োজিত তারুণ্য উৎসব-২০১৫ এর উদ্বোধন করছেন অতিথিরা। ছবিটি আজ মঙ্গলবার সকালে চট্টগ্রাম নগরের জেলা শিল্পকলা একাডেমি থেকে তোলা। ছবি: জুয়েল শীল, চট্টগ্রাম

২০ / ২৩
আসছে ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস। দিবসটি উপলক্ষে ময়মনসিংহ শহরের স্বাধীনতা স্মৃতিস্তম্ভে চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ। ছবিটি আজ মঙ্গলবার সকালে পাট গুদাম ব্রিজ মোড় থেকে তোলা। ছবি: জগলুল পাশা, ময়মনসিংহ

২১ / ২৩
কুমিল্লা মুক্ত দিবস উপলক্ষে শহরে জেলা প্রশাসন ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা কুমিল্লা কমান্ডের বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা। ছবিটি আজ মঙ্গলবার (৮ ডিসেম্বর) নগরের লিবার্টি মোড় থেকে তোলা। ছবি: এম সাদেক, কুমিল্লা

২২ / ২৩
পণ্যবাহী ট্রাকটি নষ্ট হয়ে গেলে সড়কের মাঝখানে এভাবেই দাঁড় করিয়ে রাখা হয়। ছবিটি আজ মঙ্গলবার রাজধানীর মেয়র হানিফ ফ্লাইওভারের নিচে ওয়ারী-সংলগ্ন সড়ক থেকে তোলা। ছবি: মনিরুল আলম

২৩ / ২৩
রাজধানীর জুরাইন রেলগেট এলাকায় রেললাইনের পাশে অবৈধভাবে গড়ে ওঠা মার্কেট আজ মঙ্গলবার উচ্ছেদ করে রেল কর্তৃপক্ষ। ছবি: হাসান রাজা