গাছের ডালে উঠে পড়েছে মোরগ বাহাদুর। ছবিটি আজ বৃহস্পতিবার সকালে মানিকগঞ্জ সদর উপজেলার মানরা গ্রাম থেকে তোলা। ছবি: আব্দুল মোমিন
২ / ১৫
বুনো গাছের কাঁটা আঁকড়ে রোদ পোহাচ্ছে এক পোকা। ছবিটি আজ বৃহস্পতিবার খুলনার চরেরহাট এলাকা থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন
৩ / ১৫
জমিতে সেচ দিয়ে মাছ ধরছে সমবয়সী চার বালক। ছবিটি আজ বৃহস্পতিবার গাবতলী উপজেলার নতুরপাড়া গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা
৪ / ১৫
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় আত্মপক্ষ সমর্থনে তাঁর বাকি বক্তব্য উপস্থাপনের জন্য আজ বৃহস্পতিবার আদালতে হাজির হন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। ছবি: ফোকাস বাংলা
৫ / ১৫
চট্টগ্রাম নগরের আকবর শাহ থানার উত্তর কাট্টলির একটি বাড়িতে আজ বৃহস্পতিবার অভিযান চালিয়ে সন্দেহভাজন তিন জঙ্গিকে আটক করে র্যাব। ছবি: সৌরভ দাশ
৬ / ১৫
বিক্রির জন্য নিয়ে যাওয়া হচ্ছে বাঁশের তৈরি ঝাঁপি। আমন ধান ঘরে তোলার সময় এসব ঝাঁপির বেশ কদর বেড়ে যায়। ছবিটি আজ বৃহস্পতিবার নগরের তোপখানা এলাকা থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ
৭ / ১৫
সিলেটে জেঁকে বসতে শুরু করেছে শীত। তাই চলছে গরম পোশাক কেনার ধুম। ছবিটি বৃহস্পতিবার দুপুরে নগরের সুরমাপয়েন্ট এলাকা থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ
৮ / ১৫
রেললাইনের ওপর হাঁটতে গিয়ে চলন্ত ট্রেনে কাটা পড়ে প্রায়ই প্রাণহানি ঘটছে। এরপরও তা থেমে নেই। ছবিটি বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে সিলেট-ছাতক রেললাইনের স্টেশন এলাকা থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ
৯ / ১৫
খালের পানি শুকিয়ে নরম কাদায় ভরে গেছে। সেখানে লুকিয়ে থাকা মাছের সন্ধানে কয়েকজন। ছবিটি আজ বৃহস্পতিবার পাবনা সদরের গয়েশ্বপুর ইউনিয়নের বাঙ্গালপাড়া গ্রাম থেকে তোলা। ছবি: হাসান মাহমুদ
১০ / ১৫
মিয়ানমারে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর বর্বরোচিত হামলা বন্ধের দাবিতে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) (মার্ক্সবাদী) বগুড়া জেলা শাখার উদ্যোগে শহরের সাতমাথায় মানববন্ধন কর্মসূচি। ছবি: সোয়েল রানা
১১ / ১৫
আঁকাবাঁকা কিনামারা খাল সুখদহ নদীতে মিলেছে। সেই খালের ধার দিয়ে জ্বালানি নিয়ে ফিরছেন এক গৃহিণী। ছবিটি আজ বৃহস্পতিবার বগুড়ার সোনাতলা উপজেলার গোসাইবাড়ি গ্রাম এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা
১২ / ১৫
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ এবং বেগম রোকেয়া দিবস উপলক্ষে আজ বৃহস্পতিবার দুপুরে দিনাজপুরের নবাবগঞ্জে উপজেলা প্রশাসন ও মহিলাবিষয়ক কার্যালয়ের আয়োজনে জয়িতাদের সংবর্ধনা অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করছে শিক্ষার্থীরা। ছবি: এস এম আলমগীর
১৩ / ১৫
মাছ ধরার আশায় বসে আছে ধূসর কানি বক। ছবিটি আজ বৃহস্পতিবার পাবনার জালালপুর এলাকা থেকে তোলা। ছবি: হাসান মাহমুদ
১৪ / ১৫
ডেনমার্কের নবনিযুক্ত রাষ্ট্রদূত মিখাইল হেমনিদ উইনটার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ে আজ বৃহস্পতিবার ওই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। ছবি: ফোকাস বাংলা
১৫ / ১৫
জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ৯ ডিসেম্বর। দিবসটি উপলক্ষে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) দুর্নীতিবিরোধী কার্টুন ও আলোকচিত্র প্রতিযোগিতার আয়োজন করে। আজ বুধবার ধানমন্ডির দৃক গ্যালারিতে ওই প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। ছবি: প্রথম আলো