এক ঝলক (০৮ নভেম্বর ২০১৫)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২২
শরতের দৃষ্টিনন্দন বৃক্ষপত্রাবলী উপভোগ করছেন তিন নারী। ছবিটি গতকাল শনিবার লন্ডন থেকে তোলা। ছবি: রয়টার্স

২ / ২২
মিয়ানমারে দীর্ঘ প্রতীক্ষিত সাধারণ নির্বাচনে ভোটগ্রহণ চলছে। ইয়াঙ্গুনে একটি কেন্দ্রের বাইরে অপেক্ষমাণ ভোটারদের সারি। ছবি: এএফপি

৩ / ২২
মাছ ধরেছে মাছরাঙা পাখি। ছবিটি রাঙামাটির মানিকছড়ি সেতু-সংলগ্ন এলাকা থেকে তোলা। ছবি: সুপ্রিম চাকমা, রাঙামাটি

৪ / ২২
ধানের পাতায় জমেছে বিন্দু বিন্দু শিশির। প্রকৃতি জানান দিচ্ছে শীতের আগমনের। ছবিটি রাঙামাটির মানিকছড়া এলাকা থেকে তোলা। ছবি: সুপ্রিয় চাকমা, রাঙামাটি

৫ / ২২
শিমের ফুলে গুনগুনিয়ে উড়ছে ভোমরা। ছবিটি রাঙামাটির মানিকছড়ি এলাকা থেকে তোলা। ছবি: সুপ্রিয় চাকমা, রাঙামাটি

৬ / ২২
পাটখড়ি বিক্রি করে সংসার চালান সাইফুল ইসলাম। পাটখড়ির আঁটি তৈরিতে তাঁকে সহায়তা করেন তাঁর স্ত্রী। এক ছেলে সন্তান নিয়ে এই দম্পতি থাকেন খুলনার ফুলবাড়িগেটের বালুর মাঠের এক কোনায়। ছবি: মো. সাদ্দাম হোসেন, খুলনা

৭ / ২২
ভারতের গুরগাঁওয়ে এক অনুষ্ঠানে ভারতীয় ব্যালে নৃত্যশিল্পী মেহের মালিকের পরিবেশনা। লেজার ভ্যালি পার্ক থেকে শুক্রবার তোলা ছবিটি  প্রকাশ করা হয় গতকাল। ছবি: আইএএনএস

৮ / ২২
সুইজারল্যান্ডে সুন্দরী প্রতিযোগিতায় এবারের বিজয়ী (মিস সুইজারল্যান্ড ২০১৫) লরিয়ানে সালিনকে (ডানে) অভিনন্দন জানাচ্ছেন গেল বছরের বিজয়ী (মিস সুইজারল্যান্ড ২০১৪) লাইতিতিয়া গুয়ারিনো। ছবিটি শনিবার বাসেল’স মিউজিক্যাল থিয়েটার থেকে তোলা। ছবি: এএফপি

৯ / ২২
ব্রিটেনের প্রিন্স চার্লসের স্ত্রী ডাচেস অব কর্নওয়াল ক্যামিলা (বামে) নিউজিল্যান্ডের অকল্যান্ডে বেলিফুল চ্যারিটিতে মা ও শিশুদের সঙ্গে দেখা করেন। ছবিটি আজকের (৮ নভেম্বর) তোলা। ছবি: রয়টার্স

১০ / ২২
ফরিদপুর জেলা প্রশাসকের অফিস চত্বরের বাগানে হলুদ রঙের গাদা ফুলে মধু আহরণে ব্যস্ত প্রজাপতিরা। ছবিটি আজ রোববার সকালে তোলা। ছবি: আলীমুজ্জামান, ফরিদপুর

১১ / ২২
পাখির কবল থেকে খেতের বেগুন রক্ষা করতে কৃষক নেট টানিয়ে রেখেছেন। ছবিটি আজ রোববার সকালে ফরিদপুর সদরের পূর্ব আলিয়াবাদ এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান, ফরিদপুর

১২ / ২২
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আজ রোববার সকালে জলবায়ু ফান্ড সংক্রান্ত আলোচনা সভায় বক্তব্য দেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। ছবি: সাবিনা ইয়াসমিন

১৩ / ২২
হাইতি ফ্যাশন উইকে র‍্যাম্পে এক মডেল। হাইতির ফ্যাশন স্কুল এত্রা কোপের এক শিক্ষার্থী  এই পোশাকের ডিজাইনার। ছবি: রয়টার্স

১৪ / ২২
ব্রিটিশ রাজ সিংহাসনের অন্যতম উত্তরাধিকারী প্রিন্স চার্লস ও তাঁর স্ত্রী ক্যামিলা বর্তমানে নিউজিল্যান্ড সফরে রয়েছেন। সেখানে নর্থ আইল্যান্ডের অকল্যান্ডে দাতব্য সংস্থা বেলিফুলের খাবারের আয়োজন ঘুরে দেখেন ক্যামিলা। ছবি: রয়টার্স

১৫ / ২২
নিজের ভোট দিতে ইয়াঙ্গুনে একটি কেন্দ্রে হাজির হন ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি’র (এনএলডি) নেতা অং সান সু চি। আজ সকাল থেকে বিকেল চারটা পর্যন্ত ভোট গ্রহণ চলে। ছবি: রয়টার্স

১৬ / ২২
ঢাকা উত্তর সিটি করপোরেশন আজ রোববার দুপুরে রাজধানীর তেজগাঁও ট্রাকস্ট্যান্ডে উচ্ছেদ অভিযান চালায়। ছবি: সাজিদ হোসেন

১৭ / ২২
সাম্প্রতিক সময়ে দেশে সহিংস ঘটনায় সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। এ জন্য অনেকে নিজ নিজ কাজে ক্লোজড সার্কিট ক্যামেরা বা সিসি ক্যামেরা স্থাপন করার দিকে জোর দিচ্ছেন। রাজধানীর পুরান ঢাকার ২৬ নম্বর ওয়ার্ডের পুরো এলাকায় বিভিন্ন পয়েন্টে ৩২ টি সিসি ক্যামেরা লাগানো হচ্ছে। ছবিটি আজ রোববার বিকেলে তোলা। ছবি: হাসান রাজা

১৮ / ২২
বরিশাল নগরের কাউনিয়া মহাশ্মশানে হিন্দু ধর্মাবলম্বীদের দিপালী উৎসব উপলক্ষে প্রিয়জনদের সমাধি মঠগুলোর ধোয়া-মোছাসহ রং করার কাজ করতে ব্যস্ত। ছবিটি আজ রোববার দুপুর ১২টায় তোলা। ছবি: সাইয়ান, বরিশাল

১৯ / ২২
আজ রোববার দুপুরে ফরিদপুর সদরের শিবরামপুর এলাকায় আরএম জুট মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। ফায়ারের কর্মীরা তা নিয়ন্ত্রণে আনে। ছবি: আলীমুজ্জামান, ফরিদপুর

২০ / ২২
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা ডিগ্রি কলেজ মাঠে আজ রোববার বিকেলে রাধারমণ দত্তের মৃত্যুবার্ষিকীর স্মরণ উৎসবে রাধারমণের ধামাইল গান পরিবেশন করেন শিল্পীরা। ছবি: খলিল রহমান, সুনামগঞ্জ

২১ / ২২
আগে ঢাকার সড়কে, বাড়ির বারান্দা ও ছাদে বানর ঘোরাঘুরি করতে দেখা যেত। ঢাকায় এখন বানর নেই বললেই চলে। মতিঝিলের বঙ্গভবনের সীমানা প্রাচীরে মাঝে মাঝে বানর দেখতে পাওয়া যায়। ছবিটি আজ রোববার মতিঝিল এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালাম

২২ / ২২
ফুটবলপ্রেমী আবু ইউসুফ আর্জেন্টিনা ও খেলোয়াড় মেসির ভক্ত। যখনই আর্জেন্টিনা এবং মেসির বার্সেলোনার খেলা থাকে তখনই রিকশার সামনে খেলার সময়-সূচি সংবলিত প্ল্যাকার্ড লাগিয়ে ঢাকায় ঘুরে বেড়ান এ ফুটবলপ্রেমী। ছবিটি আজ রোববার বিকেলে মতিঝিলের জনতা ব্যাংক ভবনের সামনে থেকে তোলা। ছবি: আবদুস সালাম