ভারতের আহমেদাবাদে গতকাল রোববার মুসলিম স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে গণবিয়ের আয়োজন করা হয়। সেখানে ৮৪ মুসলিম জুটির বিয়ে হয়। ছবি: রয়টার্স
২ / ১৯
ব্রিটিশ রাজবধূ কেট মিডলটন গতকাল রোববার লন্ডনে রয়্যাল এয়ারফোর্স ক্যাডেটের ৭৫ তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দেন। এরপর এক সংবর্ধনা অনুষ্ঠানে যান তিনি। ছবি: রয়টার্স
৩ / ১৯
চীনে চান্দ্রবর্ষ উপলক্ষে দিতান পার্কে শুরু হওয়া মন্দির-মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সিংহের বেশে ঐতিহ্যবাহী নৃত্য পরিবেশন করেন শিল্পীরা। ছবিটি আজ সোমবার তোলা। ছবি: রয়টার্স
৪ / ১৯
ভূমিকম্পে তাইওয়ানের ঐতিহ্যবাহী শহর তাইনানে ধসে পড়া ১৬ তলা ভবনের ধ্বংসস্তূপে চলছে উদ্ধার অভিযান। ছবিটি আজকের। ছবি: রয়টার্স
৫ / ১৯
ব্রাজিলের রিও ডি জেনিরো শহরের সাম্বাড্রোমে অলিম্পিকের মাসকট। ছবিটি গতকাল রোববার তোলা। ছবি: রয়টার্স
৬ / ১৯
লন্ডনের কুইন্স পার্কে সালসবারি প্রাথমিক স্কুলে শিশুদের সঙ্গে ব্রিটিশ রাজবধূ কেট মিডলটন। ছবিটি চিলড্রেনস মেনটাল হেলথ উইক চলার সময় গত ১৪ জানুয়ারি তোলা। শিশুদের মানসিক স্বাস্থ্যবিষয়ক দাতব্য সংস্থা প্লেস২বিইর পৃষ্ঠপোষক। ছবিটি আজ সোমবার প্রকাশিত। ছবি: রয়টার্স
৭ / ১৯
ক্যালিফোর্নিয়ায় এনএফএল’এস সুপার বোল ৫০ ফুটবল খেলার আগে জাতীয় সংগীত শেষে মাঠে লেডি গাগা। ছবিটি গতকাল রোববার তোলা। ছবি: রয়টার্স
৮ / ১৯
ব্রাজিলের ওলিন্দায় বার্ষিক ব্লক পার্টিতে একটি ভবনের ছাদে স্পাইডার-ম্যানের পোশাকে এক ব্যক্তি অংশ নেন। বিভিন্ন ধরনের কার্নিভালের মধ্যে এটিও একটি। ছবিটি গতকাল রোববার তোলা। ছবি: রয়টার্স
৯ / ১৯
ব্রাজিলের রিও ডি জেনিরো শহরের সাম্বাড্রোমে শোভাযাত্রায় অংশ নেয় গ্র্যান্ড রিও সাম্বা স্কুলের শিক্ষার্থীরা। ছবিটি ৮ ফেব্রুয়ারি তোলা: এএফপি
১০ / ১৯
শীত বিদায় নিচ্ছে। আসছে বসন্ত। এরই মধ্যে পত্র-পল্লবহীন হিজল বৃক্ষের ডালপালা ভরে উঠছে ফুল-পাপড়িতে। রাঙামাটি শহরের ফিসারি সড়ক বাঁধ এলাকা থেকে আজ সোমবার ছবিটি তোলা। ছবি: সুপ্রিয় চাকমা, রাঙামাটি
১১ / ১৯
চীনা নতুন বছর উপলক্ষে মালয়েশিয়ার কুয়ালালামপুরে মন্দিরে প্রার্থনা করতে যায় চীনের একটি পরিবার। সেখানে ওই পরিবারের এক শিশু আনন্দে ঘুরে বেড়ায়। ছবিটি ৮ ফেব্রুয়ারি তোলা: রয়টার্স
১২ / ১৯
ফরিদপুর সদরের অম্বিকাপুর এলাকায় মটর কলাইয়ৈর আবাদ করেছেন কৃষকেরা। মটর গাছে এখন ফুল এসেছে। ছবি: আলীমুজ্জামান
১৩ / ১৯
ফরিদপুর সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়নের দুর্গাপুর এলাকায় রসুন খেতে কীটনাশক ছিটাচ্ছেন কৃষক। ছবি: আলীমুজ্জামান
১৪ / ১৯
রাজধানীর কলাবাগান বাসস্ট্যান্ড এলাকায় আজ সোমবার দুপুরে উচ্ছেদ অভিযান পরিচালনা করে রাজউক। এ সময় অননুমোদিত বেশ কিছু স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। ছবি: আবদুস সালাম
১৫ / ১৯
রংপুরে নিবন্ধনহীন অবৈধ অটোরিকশা চলাচল বন্ধ ও চার্জার রিকশার নিবন্ধন বন্ধের দাবিসহ চার দফা দাবিতে ব্যাটারিচালিত অটোরিকশা মালিক-শ্রমিক সমবায় সমিতি আজ সোমবার সকালে সিটি করপোরেশন ঘেরাও করে প্রতিবাদ করে। এ সময় সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে। ছবি: মঈনুল ইসলাম
১৬ / ১৯
আগামী শনিবার ১৩ ফেব্রুয়ারি সরস্বতী পূজা পালিত হবে। এ উপলক্ষে চলছে প্রতিমা তৈরির কাজ। ছবিটি সিলেট নগরের দাড়িয়াপাড়া এলাকা থেকে আজ সোমবার তোলা। ছবি: আনিস মাহমুদ
১৭ / ১৯
সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে আজ সোমবার সকালে আপিল বিভাগে নবনিযুক্ত তিন বিচারপতি মির্জা হোসেইন হায়দার, মো. নিজামুল হক ও মোহাম্মদ বজলুর রহমানকে শপথ পাঠ করান প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। ছবি: সাজিদ হোসেন
১৮ / ১৯
জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে ফরিদপুর শহরের ঝিলটুলী এলাকায় ঝিলটুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে জেলা প্রাথমিক শিক্ষা কর্তৃপক্ষের উদ্যোগে দুই দিনব্যাপী শিক্ষা উপকরণ মেলার আয়োজন করা হয়। আজ সোমবার মেলার শেষ দিনে জেলার নয়টি উপজেলা থেকে অংশ নেওয়া স্টলগুলোতে দর্শনার্থীরা ভিড় করেন। ছবি: আলীমুজ্জামান
১৯ / ১৯
এসএসসি পরীক্ষা পদ্ধতিতে নব সংযোজনের প্রতিবাদে আজ চট্টগ্রাম নগরে মিছিল করে বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চ বিদ্যালয়সহ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। ছবিটি নগরের জামালখান এলাকা থেকে আজ সোমবার দুপুর ১২টার দিকে তোলা। ছবি: জুয়েল শীল