এক ঝলক (০৮ ফেব্রুয়ারি ২০১৭)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ৩৩
শীতের সকালে বাঁশের ওপর চুপটি করে বসে আছে এক দোয়েল। ছবিটি আজ বুধবার সকালে মানিকগঞ্জ সদর উপজেলার পিতলাই গ্রাম থেকে তোলা। ছবি: আব্দুল মোমিন

২ / ৩৩
বগুড়ার গাবতলী উপজেলার মহিষাবান ইউনিয়নের গোলাবাড়ি এলাকায় ইছামতী নদীর তীরে দিনব্যাপী মাছের মেলা বসেছে। ছবিটি আজ বুধবার সকালে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া।

৩ / ৩৩
খেত থেকে সরিষা তুলে বাড়ি ফিরছেন এক কৃষক। ছবিটি বুধবার সকালে মানিকগ​ঞ্জ সদর উপজেলার দিঘী গ্রাম থেকে তোলা। ছবি: আবদুল মোমিন

৪ / ৩৩
ইন্দোনেশিয়ার ঐতিহ্যবাহী বান্দা আচেহ বন্দর থেকে বিক্রির জন্য মাছ নিয়ে যাচ্ছেন জেলেরা। ছবিটি ৬ ফেব্রুয়ারি তোলা। ছবি: এএফপি

৫ / ৩৩
শরণার্থীশিবিরে মাটির ঘরে কম্বলে জড়িয়ে ঠান্ডা থেকে রক্ষা পাওয়ার চেষ্টা করছে এই শিশুরা। আফগানিস্তানের লাগমান প্রদেশ থেকে ছবিটি গত ১৮ জানুয়ারি তোলা। সম্প্রতি দেশটির উত্তরাঞ্চলীয় বাদাখসান প্রদেশে তুষারধসে শতাধিক লোকের প্রাণহানি ঘটেছে। ছবি: রয়টার্স

৬ / ৩৩
স্বসথানি ব্রতকথা ধর্মীয় উৎসবে যোগ দিতে আসা এক পুণ্যার্থী। ছবিটি আজ বুধবার নেপালে ভক্তপুর থেকে তোলা। ছবি: রয়টার্স

৭ / ৩৩
ট্রাম্পের নিষেধাজ্ঞার ওপর আদালতের স্থগিতাদেশের কারণে শিকাগোতে প্রবেশের সুযোগ পেয়েছেন সিরিয়ার এই শরণার্থী বারা হাজ খালাফ। সঙ্গে এক বছরের মেয়ে শামস। ছবিটি গতকাল মঙ্গলবার শিকাগোরে ও’হেয়ার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তোলা। ছবি: রয়টার্স

৮ / ৩৩
ভেনেজুয়েলায় গতকাল মঙ্গলবার সুপ্রিম কোর্ট অব জাস্টিসে বিচারিক বর্ষের উদ্বোধনী অনুষ্ঠানে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সামরিক সম্মাননা জানানো হয়। পাশে স্ত্রী। ছবি: রয়টার্স

৯ / ৩৩
কোস্টারিকার বাগাসেস শহরে পালো ভারদে ন্যাশনাল পার্কে পরিযায়ী পাখির দল। ছবিটি গতকাল মঙ্গলবার তোলা। ছবি: রয়টার্স

১০ / ৩৩
যুক্তরাষ্ট্রে শিক্ষামন্ত্রী হিসেবে শপথ নিলেন বেসতি ডিভোস। তাঁকে শপথবাক্য পাঠ করান মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। গতকাল মঙ্গলবার হোয়াইট হাউসের আইজেনহাওয়ার এক্সিকিউটিভ অফিস ভবন থেকে ছবিটি তোলা। ছবি: রয়টার্স

১১ / ৩৩
১৯৮৫ সালের ১ জানুয়ারি ইস্টার্ন এয়ারলাইনসের ফ্লাইট ৯৮০ বলিভিয়ার ইলিমানি পর্বতে বিধ্বস্ত হয়েছিল। বোয়িং ৭২৭ নামের এ উড়োজাহাজ ২৯ জন আরোহী নিয়ে প্যারাগুয়ের রাজধানী আসুনসিয়ন থেকে ফ্লোরিডার মায়ামিতে যাচ্ছিল। ঘটনার ৩২ বছর পর দুই অভিযাত্রী পর্বতে সেই উড়োজাহাজের ইঞ্জিনের দেখা পান। ছবিটি গতকাল মঙ্গলবার প্রকাশ করা হয়। ছবি: রয়টার্স

১২ / ৩৩
বগুড়ার গাবতলী উপজেলার মহিষাবান ইউনিয়নের গোলাবাড়ি এলাকায় ইছামতী নদীর তীরে দিনব্যাপী মাছের মেলা বসেছে। মেলায় ১২ কেজি ওজনের এই ব্ল্যাক কার্প মাছটির দাম হাঁকা হয়েছে সাত হাজার ২০০ টাকা। ছবিটি আজ বুধবার সকালে তোলা। ছবি: সোয়েল রানা

১৩ / ৩৩
বিশাল আকৃতির এই পান্ডার জন্ম গত বছরের ৭ আগস্ট। অস্ট্রিয়ার ভিয়েনার সেনব্রান জো থেকে গত ২৭ জানুয়ারি ছবিটি তোলা হলেও প্রকাশ করা হয় গতকাল মঙ্গলবার। ছবি: রয়টার্স

১৪ / ৩৩
ছোট্ট উপহারসামগ্রী হিসেবে চুম্বক লাগানো এই পুতুলের বেশ কদর রয়েছে। ছবিটি ইতালির রোম থেকে তোলা। ছবি: রয়টার্স

১৫ / ৩৩
আহমেদাবাদে রাস্তার পাশে ফুলের বাজারে গ্রাহকের অপেক্ষায় বিক্রেতারা। ছবি: রয়টার্স

১৬ / ৩৩
ভারতের উত্তর প্রদেশ রাজ্যে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে চলছে প্রচার-প্রচারণা। গাজিয়াবাদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভারতীয় জনতা পার্টির এক সমাবেশে দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে প্রিয় নেতাদের দেখার চেষ্টা করছেন এক সমর্থক। ছবি: রয়টার্স

১৭ / ৩৩
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে পরিযায়ী পাখি। ছবিটি আজ বুধবার তোলা। ছবি: ফোকাস বাংলা

১৮ / ৩৩
নিজের কুকুর নিয়ে তুষারের ওপর খে​লায় মেতেছে এক শিশু। ছবিটি আজ বুধবার কাবুল থেকে তোলা। ছবি: রয়টার্স

১৯ / ৩৩
জনগণকে পরিষ্কার-পরিচ্ছন্নতা বিষয়ে সচেতন করতে শুরু হয়েছে স্যাভলন-ক্লিন বাংলাদেশ ক্যাম্পেইন। রাজধানীর তেজগাঁওয়ে এসিআই সেন্টার মিলনায়তনে আজ বুধবার এক সংবাদ সম্মেলনে পরিচ্ছন্নতাবিষয়ক এ ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়। ছবি: প্রথম আলো

২০ / ৩৩
পেঁয়াজসহ ১১টি পণ্যে পাটের বস্তা ব্যবহার বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়। ২১ জানুয়ারি প্রজ্ঞাপন জারি হলেও পেঁয়াজসহ অনেক পণ্যে এখনো প্লাস্টিকের বস্তা ব্যবহার করা হচ্ছে। ছবিটি আজ বুধবার রাজধানীর মালিবাগ বাজার এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালাম

২১ / ৩৩
রাজধানীর বিভিন্ন ফুটপাতের বেহাল দশা। অনেক ফুটপাতে থাকা ম্যানহোলের ঢাকনার জীর্ণ দশা। যেকোনো সময় ধসে পড়ার আশঙ্কা রয়েছে। ছবিটি বুধবার দুপুরে রাজধানীর আউটার সার্কুলার রোডের রাজারবাগ এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালাম

২২ / ৩৩
বুধবার বিকেলে রাজধানীর গুলশানের একটি হোটেলে পোশাক খাতের নিরাপত্তা নিয়ে সংবাদ সম্মেলন করে অ্যালায়েন্স। এতে বক্তব্য দেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন সংগঠনের পরিচালক জেমস এফ মরিয়ার্টি। ছবি: আবদুস সালাম

২৩ / ৩৩
বুধবার রাজধানীর মালিবাগ বাজার রোডের মাথায় ডিআইটি রোডে একটি লেপ-তোশকের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। ছবি: আবদুস সালাম

২৪ / ৩৩
মিরপুর ২ নম্বর এলাকায় সৌর বিদ্যুতের প্যানেলে জমে পড়া ধুলা পরিষ্কার করছেন এক পরিচ্ছন্নতাকর্মী। ছবিটি আজ বুধবার সকালে তোলা। ছবি: আশরাফুল আলম

২৫ / ৩৩
মেট্রোরেলের জন্য রাস্তা খোঁড়াখুঁড়ির পর সড়কের ওপর উঠে আসা মাটি পরিষ্কার করা হচ্ছে না। রাস্তার যানবাহন চলায় ধুলায় আচ্ছন্ন থাকে ওই এলাকা। ছবিটি রাজধানীর শেওড়াপাড়া এলাকা থেকে আজ বুধবার দুপুরে তোলা। ছবি: আশরাফুল আলম

২৬ / ৩৩
রাজধানীর শেওড়াপাড়া বাসস্ট্যান্ড-সংলগ্ন বিআরটিসি টিকিট কাউন্টার দীর্ঘদিন ধরে এভাবে বন্ধ হয়ে পড়ে আছে। ছবিটি আজ বুধবার তোলা। ছবি: আশরাফুল আলম

২৭ / ৩৩
বসন্ত আসতে এখনো বাকি কয়েক দিন। তবে শিশুরা বসন্তের সাজে বুধবার বইমেলায় এসেছে ৷ স্টলে স্টলে ঘুরে দেখছে বই ৷ ছবি: সাবিনা ইয়াসমিন ৷

২৮ / ৩৩
আর সপ্ত দু-এক পরেই পালিত হবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ২১ ফেব্রুয়ারি উপলক্ষে শহীদ মিনার পরিচ্ছন্নতার কাজ চলছে পুরোদমে। ছবিটি আজ বুধবার বিকেলে তোলা ৷ ছবি: সাবিনা ইয়াসমিন ৷

২৯ / ৩৩
শিকড় রোগে আক্রান্ত শিশু শাহানা ৷ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চলছে তার চিকিৎসা। ছবি: সাবিনা ইয়াসমিন ৷

৩০ / ৩৩
রামপালে বিদ্যুৎকেন্দ্র নির্মাণের বাতিল দাবিতে আজ বুধবার চট্টগ্রাম নগরের চেরাগি পাহাড় মোড়ে বিক্ষোভ করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চারুকলা ইনস্টিটিউশনের শিক্ষার্থীরা। এ সময় নাচ, গান, কবিতা, ড্রয়িং ও নাটকের মাধ্যমে কয়লা বিদ্যুৎকেন্দ্র হলে সুন্দরবনের কি ক্ষতি হতে পারে তা তুলে ধরা হয়। ছবি: সৌরভ দাশ

৩১ / ৩৩
পাবনায় জমে উঠেছে মাসব্যাপী একুশে বইমেলা। বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত মেলায় ভিড় করছে স্কুল-কলেজে পড়ুয়া বইপ্রেমীরা। ছবিটি আজ বুধবার পাবনার বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল পৌর মুক্তমঞ্চ প্রাঙ্গণ থেকে তোলা। ছবি: হাসান মাহমুদ

৩২ / ৩৩
এ সময়ে শুকিয়ে যায় খাল-বিলের পানি। খাল-বিলের পানি সেচে সবাই মিলে ধরছে মাছ। ছবিটি আজ বুধবার সিলেট সদরের বাওরকান্দি এলাকার একটি খাল থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ

৩৩ / ৩৩
সম্মিলিত সাংস্কৃতিক জোটের একুশে অনুষ্ঠানমালা উদ্বোধন করেন সংস্কৃতি জগতের বিশিষ্টজনেরা ৷ আজ বুধবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। ছবি: সাবিনা ইয়াসমিন ৷