বাগানে ফুটে আছে হলুদ আর কমলা রঙের গাঁদা ফুল। রায়গঞ্জ, ৫ ফেব্রুয়ারি ২০১৮। ছবি: সাজেদুল আলম।
৪ / ১৩
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় রায় হওয়ার কথা আজ বৃহস্পতিবার। বকশি বাজারে আদালত চত্বর এলাকায় কঠোর নিরাপত্তা বেষ্টনী গড়ে তুলেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। ঢাকা, ৮ ফেব্রুয়ারি ২০১৮। ছবি: আসাদুজ্জামান।
৫ / ১৩
রাজধানীর চকবাজারের পাইকারি খেলনার দোকান। বাংলাদেশের সম্ভাবনাময় খাতের একটি দেশীয় খেলনা। ঢাকা, ৭ ফেব্রুয়ারি। ছবি: দীপু মালাকার
৬ / ১৩
ইসরায়েলে অবস্থিত রুয়ান্ডা দূতাবাসের সামনে ইসরায়েল সরকারের বিরুদ্ধে আয়োজিত সমাবেশে একজন আফ্রিকান অভিবাসী। সম্প্রতি আফ্রিকান অভিবাসীদের দেশ ত্যাগ করার নির্দেশ দিয়েছে ইসরায়েল। ইসরায়েল, ৭ ফেব্রুয়ারি। ছবি: রয়টার্স
৭ / ১৩
তাইওয়ানে ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পে একদিকে এভাবেই হেলে পড়ে একটি ভবন। হুয়াইলিন, তাইওয়ান, ৭ ফেব্রুয়ারি। ছবি: এএফপি
৮ / ১৩
তুষারঢাকা ভাস্কর্যের ওপর বসে আছে তিনটি গাঙচিল। প্যারিস, ফ্রান্স, ৭ ফেব্রুয়ারি। ছবি: এএফপি
৯ / ১৩
আজ শুরু হচ্ছে বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্ট। প্রথম আলো ফাইল ছবি
১০ / ১৩
দুটি লিমার মাঝখানে দাঁড়িয়ে আছেন চিড়িয়াখানার একজন কর্মকর্তা। বার্ষিক গণনার কাজ শুরু হয়েছে লন্ডনের জেডএসএল জুতে। লন্ডন, যুক্তরাজ্য, ৭ ফেব্রুয়ারি। ছবি: রয়টার্স
১১ / ১৩
২০১৮ এর পিয়ংচ্যাং শীতকালীন অলিম্পিকের মাসকট সোহোরাং-এর সঙ্গে শিশুর দল। গ্যাংনং, দক্ষিণ কোরিয়া,৮ ফেব্রুয়ারি। ছবি: রয়টার্স
১২ / ১৩
প্রবল বৃষ্টিতে তিকুপাইয়া নদীর পানি উপচে বন্যার সৃষ্টি হয়েছে। বন্যাকবলিত কর্দমাক্ত একটি জায়গা থেকে আটকে পড়া এক কুকুরকে উদ্ধার করছে এক ব্যক্তি। কোকোবাম্বা,বলিভিয়া, ৭ ফেব্রুয়ারি। ছবি: রয়টার্স
১৩ / ১৩
ভিয়েনায় ঐতিহ্যবাহী অপেরা বল নৃত্যের মূল অনুষ্ঠানের আগের দিন চূড়ান্ত মহড়ায় উদ্বোধনী কমিটির সদস্যরা নাচ করছেন। ৩০০ তরুণ-তরুণী এতে অংশ নেবেন। ভিয়েনা, অস্ট্রিয়া,৭ ফেব্রুয়ারি। ছবি: রয়টার্স