এক ঝলক (০৮ মার্চ ২০১৬)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২৫
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আজ মঙ্গলবার দিনাজপুর জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে শহরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। ছবি: বিরামপুর প্রতিনিধি

২ / ২৫
মানবতাবিরোধী অপরাধের মামলায় মীর কাসেম আলীর আপিলের রায়কে কেন্দ্র করে আজ মঙ্গলবার সুপ্রিম কোর্ট এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। ছবি: হাসান রাজা

৩ / ২৫
সবুজ পাতায় ঝিম মেরে বসে আছে এক গঙ্গা ফড়িং। ছবিটি আজ মঙ্গলবার সকালে বগুড়া সদর উপজেলার গোকুল এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা

৪ / ২৫
ফুলেতে বসেছে কালো ভ্রমর। ছবিটি বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থান এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা

৫ / ২৫
বাগানের এমন বাহারি ফুল মুহূর্তেই মন ভালো করে দেয় যে কারও। ছবিটি বগুড়া সদর উপজেলার গোকুল এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা

৬ / ২৫
মানবতাবিরোধী অপরাধে জামায়াত নেতা মীর কাসেম আলীর ফাঁসির রায় আপিলে বহাল থাকায় আদালতে উচ্ছ্বাস প্রকাশ মুক্তিযোদ্ধা বিচ্ছু জালালসহ অন্যরা। ছবি: হাসান রাজা

৭ / ২৫
মানবতাবিরোধী অপরাধে জামায়াত নেতা মীর কাসেম আলীর ফাঁসির রায় আপিলে বহাল থাকায় আজ মঙ্গলবার রাজধানীর শাহবাগে গণজাগরণ মঞ্চের নেতা-কর্মীরা উচ্ছ্বাস প্রকাশ করেন। ছবি: সাহাদাত পারভেজ

৮ / ২৫
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আজ মঙ্গলবার চট্টগ্রামে ডিসি হিল এলাকায় বাংলাদেশ নারী প্রগতি সংঘের সদস্যরা এক শোভাযাত্রা বের করে। ছবি: সৌরভ দাশ

৯ / ২৫
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা মীর কাসেম আলীর ফাঁসির রায় বহাল থাকায় মানববন্ধন, আনন্দ মিছিল ও মিষ্টি মুখ করেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রামের সদস্যরা। ছবিটি আজ মঙ্গলবার চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে থেকে তোলা। ছবি: সৌরভ দাশ

১০ / ২৫
এ বছর পাহাড়ে মিষ্টি কুমড়ার ফলন ভালো হয়েছে। খেত থেকে কুমড়া সংগ্রহ করে বিক্রির জন্য বাজারে নিয়ে যাচ্ছেন এক মারমা নারী। ছবিটি আজ মঙ্গলবার সকালে খাগড়াছড়ি শহরের গোলাবাড়ি এলাকা থেকে তোলা। ছবি: নীরব চৌধুরী

১১ / ২৫
জমে উঠেছে ইউনিয়ন পরিষদ নির্বাচন। প্রার্থীদের পক্ষে প্রচার-প্রচারণায় ব্যস্ত কর্মী-সমর্থকেরা। সিলেট সদর উপজেলার ৬ নম্বর ইউনিয়নের হিলুয়াছড়া চা-বাগান এলাকায় এক মেম্বার প্রার্থীর পক্ষে বাঁশের তৈরি ফুটবল প্রতীক রশিতে ঝোলাচ্ছেন কর্মীরা। ছবিটি মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে তোলা। ছবি: আনিস মাহমুদ

১২ / ২৫
কিছুদিন আগে রোপণ করা হয়েছে বোরো ধান। এখন সময় পরিচর্যার। নারী-পুরুষ শ্রমিকেরা মিলে বোরো ধানের খেতের আগাছা পরিষ্কার করছেন। ছবিটি মঙ্গলবার সকালে সিলেট শহরতলির ইসলামপুর এলাকা থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ

১৩ / ২৫
পড়ন্ত বেলায় গ্রামের মেঠো পথের ধুলো উড়িয়ে কৃষক মাঠ থেকে গরু নিয়ে বাড়ি ফিরছেন। ছবিটি ফরিদপুর সদর উপজেলার নাজির বিশ্বাসের ডাঙ্গী এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান

১৪ / ২৫
দুই পাশে দড়ি ধরে ঘুরাচ্ছে দুই শিক্ষার্থী। আর মাঝখানে লাফ দিচ্ছে একদল সহপাঠী। এই খেলার নাম ‘লতা খেলা’। ছবিটি আজ মঙ্গলবার বগুড়া সদর উপজেলার দোবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে তোলা। ছবি: সোয়েল রানা

১৫ / ২৫
রাজধানীতে গত ৬ মার্চ রাতের কালবৈশাখী ঝড়ে মোহাম্মদপুরের তাজমহল রোডে ফুটপাতে থাকা টেলিফোন এক্সচেঞ্জের বাক্স দুটি ভেঙে যায়। পরে এলাকাবাসী এতে তার দিয়ে টানা ও বাঁশের খুঁটি দিয়ে ঠেকা দিয়ে রেখেছে। এর পাশে ফুটপাতে আছে বড় দুটি গাছ। সব মিলে চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে পথচারীদের। ছবিটি আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় তোলা। ছবি: জাহিদুল করিম

১৬ / ২৫
জার্মান ডিজাইনার কার্ল লাজারফেল্ড এর নকশা করা পোশাকে মডেল লিন্ডসে উইক্সসন (বামে)। প্যারিসে ফ্যাশন হাউস চ্যানেলের জন্য তৈরি পোশাকগুলো দিয়ে গ্র্যান্ড পেলেই-তে আয়োজন করা ফ্যাশন শো’র। ছবি: রয়টার্স

১৭ / ২৫
গ্রিক-মেসিডোনিয়া সীমান্তে গ্রিসের ইদোমেনি গ্রামে আশ্রয় নেওয়া শরণার্থী শিবিরের দুই শিশু। ছবি: রয়টার্স

১৮ / ২৫
প্যারিসে ফ্যাশন হাউস চ্যানেলের জন্য তৈরি পোশাকের ফ্যাশন শোতে এক মডেল। ছবি: রয়টার্স

১৯ / ২৫
ভারতের আহমেদাবাদে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভ করে স্থানীয় একটি নারী সংগঠন। ছবি: রয়টার্স

২০ / ২৫
ঢাকা বিশ্ববিদ্যালয় আন্তহল ছাত্রী ফুটবল প্রতিযোগিতায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলকে হারিয়ে চ্যাম্পিয়ন রোকেয়া হল। প্রথমবারের মতো আয়োজিত এই প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকসহ আয়োজকেরা। ছবি: খালেদ সরকার

২১ / ২৫
শাড়ি পরে মোটরবাইক চালিয়ে কেরানীগঞ্জ থেকে ধানমন্ডিতে অফিসে যাচ্ছেন এক নারী৷ ছবি তোলার পর কথা হয় তাঁর সঙ্গে। তিনি জানালেন, আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শাড়ি পরে মোটরবাইক চালাচ্ছেন তিনি৷ ছবি: সাবিনা ইয়াসমিন

২২ / ২৫
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বেঙ্গল সি ফেস্ট অনুষ্ঠানে শিল্পীদের পরিবেশনা৷ ছবিটি আজ মঙ্গলবার ধানমন্ডির সুলতানা কামাল ক্রীড়া কমপ্লেক্স থেকে তোলা৷ ছবি: সাবিনা ইয়াসমিন

২৩ / ২৫
রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর টেলিটকের নতুন লোগো উন্মোচন অনুষ্ঠানে অতিথিরা। আজ মঙ্গলবার রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারের নবরাত্রী হলে টেলিটকের নতুন লোগো উন্মোচন এবং রি-ব্র্যান্ডিং কার্যক্রমের উদ্বোধন করা হয়। ছবি: আব্দুস সালাম

২৪ / ২৫
ঢাকা উত্তর সিটি করপোরেশন কর্তৃপক্ষ বেশ কিছুদিন আগে তেজগাঁও ট্রাক স্ট্যান্ড পার্কিংমুক্ত বলে ঘোষণা করে। সেখানে সড়কের পাশের ফুটপাতে টাইলস লাগানোর কাজ চলছে। ছবিটি আজ মঙ্গলবার দুপুরে তোলা। ছবি: আবদুস সালাম

২৫ / ২৫
রাজধানীর পান্থপথ এলাকায় আজ মঙ্গলবার দুপুরে বেশ কিছু অবৈধ স্থাপনা উচ্ছেদ করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। ছবি: আবদুস সালাম