কানাডার ফোর্ট ম্যাকমুরে শহরের কাছের সড়ক থেকে দেখা যাচ্ছে দাবানলের আগুন। ছবিটি গতকাল শনিবারের। ছবি: রয়টার্স
২ / ১৫
যুক্তরাষ্ট্রের কেনটাকিতে ১৪২তম কেনটাকি ঘোড়দৌড় প্রতিযোগিতা শুরু আগে ডেরবি হ্যাট পরে হাজির হয়েছেন মার্কিন মডেল মনিক রোসেটেইং। ছবিটি গতকাল শনিবার চার্চিল ডাউনস থেকে তোলা। ছবি: রয়টার্স
৩ / ১৫
এই মা জানেন না আজ বিশ্ব মা দিবস। তাই বলে থেমে নেই সন্তানের প্রতি তাঁর অসীম স্নেহ-ভালোবাসা। ছবিটি খুলনার রূপসা এলাকা থেকে তোলা। ছবি: মো. সাদ্দাম হোসেন
৪ / ১৫
মাছ শিকার করে ঠোঁটে নিয়ে বসে আছে মাছরাঙা পাখিটি। ছবিটি খুলনার রূপসা উপজেলার খাড়াবাধ এলাকা থেকে তোলা। ছবি: মো. সাদ্দাম হোসেন
৫ / ১৫
ছাত্রদের পাশাপাশি ছাত্রীরাও সাইকেল চালিয়ে বিদ্যালয়ে যাচ্ছে। ছবিটি খুলনার রূপসা এলাকা থেকে তোলা। ছবি: মো. সাদ্দাম হোসেন
৬ / ১৫
গাছে ধরেছে পিচ ফল। ছবিটি মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার শাহরাইল গ্রাম থেকে তোলা। ছবি: আবদুল মোমিন
জামায়াতের ডাকা হরতালে চট্টগ্রাম নগরে যান চলাচলের দৃশ্য। ছবিটি নগরের অক্সিজেন এলাকা থেকে তোলা। ছবি: জুয়েল শীল
৯ / ১৫
জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর ফাঁসির দণ্ড বহাল থাকার প্রতিবাদে জামায়াত হরতাল ডাকে। হরতাল কর্মসূচি চলাকালে আজ রোববার রাজধানীর মিরপুরে আওয়ামী লীগের হরতালবিরোধী মিছিলে দলটির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। ছবি: আশরাফুল আলম
১০ / ১৫
জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর ফাঁসির দণ্ড বহাল থাকার প্রতিবাদে জামায়াত হরতাল ডাকে। হরতাল কর্মসূচি চলাকালে আজ রোববার রাজধানীর মিরপুরে আওয়ামী লীগের হরতালবিরোধী মিছিলে দলটির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে বেশ কয়েকজন আহত হন। ছবি: আশরাফুল আলম
১১ / ১৫
দুই সিটি করপোরেশনের উদ্যোগে রাজধানীর বিভিন্ন স্থানে স্থাপন করা হয়েছে ময়লার পাত্র। কিছুদিন না যেতেই সেগুলোর অবস্থা শোচনীয় হয়ে পড়েছে। অনেক স্থানে এভাবেই ভেঙে পড়ে আছে। ছবিটি আজ রোববার সকালে খিলগাঁওয়ের দক্ষিণ গোড়ান এলাকা থেকে তোলা: আবদুস সালাম
১২ / ১৫
আন্তর্জাতিক মা দিবসে রোববার আজাদ প্রোডাক্টস রত্নগর্ভা মা’দের সম্মানিত করেছে। ছবি: আবদুস সালাম
১৩ / ১৫
অনেক রাজনৈতিক আন্দোলন-সংগ্রামের সাক্ষী রাজধানীর পল্টনের ‘মুক্তাঙ্গন’ স্থানটি। বর্তমানে এই স্থানটির অবস্থা শোচনীয়। বিভিন্ন স্থাপনা গড়ে তোলার পাশাপাশি এখানে স্থাপন করা হয়েছে ভাগাড়। ছবিটি রোববার বিকেলে তোলা: আবদুস সালাম
১৪ / ১৫
আজ রোববার রাজধানীর জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রতিনিধি দলের সঙ্গে প্রাক-বাজেট আলোচনায় বসেন নিউজ পেপারস ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)-এর প্রতিনিধি দল। সেখানে সংবাদপত্রশিল্পে ব্যবহৃত আমদানি করা নিউজপ্রিন্টের ওপর ৫ শতাংশ আমদানি শুল্ক মওকুফের দাবি জানানো হয়। বক্তব্য দেন নোয়াবের সভাপতি মতিউর রহমান। ছবিটি সেগুনবাগিচার এনবিআর কার্যালয় থেকে তোলা: আবদুস সালাম
১৫ / ১৫
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৫তম জয়ন্তী উপলক্ষে মননশীল সাহিত্য চর্চায় শিক্ষাবিদ আবদুল্লাহ আবু সায়ীদ ও রবীন্দ্রসংগীত চর্চায় কণ্ঠশিল্পী তপন মাহমুদকে আজীবন সম্মাননা দিয়েছে চ্যানেল আই। ছবি: চ্যানেল আই সৌজন্যে