রাজধানীতে ফুটেছে নাগলিঙ্গম ফুল। এই ফুলের আদি নিবাস মধ্য ও দক্ষিণ আমেরিকা। সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা, ৮ মে। ছবি: শুভ্র কান্তি দাশ
২ / ১৫
জলাধারের পাশে দলবেঁধে ঘুরছে বক। ছোট মাছ ও পোকা খুঁজে বেড়াচ্ছে তারা। সাভার, ঢাকা, ৮ মে। ছবি: মোছাব্বের হোসেন
৩ / ১৫
জুতসই জায়গা খুঁজছে কাঠঠোকরা পাখিটি। পছন্দের জায়গা পেলেই ঠোকরানো শুরু করে দেবে। সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা, ৮ মে। ছবি: শুভ্র কান্তি দাশ
৪ / ১৫
‘হেভেনলি বডিস: ফ্যাশন অ্যান্ড দ্য ক্যাথলিক ইমাজিনেশন’ উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে পৌঁছেছেন ম্যাডোনা। মেট্রোপলিটন মিউজিয়াম অফ আর্ট কস্টিউম ইনস্টিটিউট গালা, ম্যানহাটন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র, ৭ মে। ছবি: রয়টার্স
৫ / ১৫
বেশ গরম পড়েছে। পার্কে গাছের ছায়ায় ঘাসে শুয়ে আছে এক তরুণ, হাতে প্রিয় বই। সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা, ৮ মে। ছবি: আবদুস সালাম
৬ / ১৫
ধান কেটে তা রিকশাভ্যানে তুলে বাড়ি ফিরছেন কৃষক। সামনে বসিয়ে নিয়েছেন ছেলেকে। দৈবকগাঁতী, ব্রহ্মগাছা, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ৭ মে। ছবি: সাজেদুল আলম
৭ / ১৫
ধান কাটা শেষ। বৃষ্টিতে কাদা-পানি জমেছে খেতে। সেখানে ফুটবল খেলায় মেতেছে ছেলেরা। লক্ষ্মীকোলা, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ৭ মে। ছবি: সাজেদুল আলম
৮ / ১৫
পাতায় প্রজাপতি। জোড়াগেট মোড়, খুলনা, ৮ মে। ছবি: সাদ্দাম হোসেন
৯ / ১৫
দেখে মনে হয় খেলনা। কিন্তু আসলে এগুলো সাবান। ফ্রান্স সফরে গিয়ে সুরভিত এই সাবানে রং লাগাচ্ছেন ব্রিটেনের প্রিন্স চার্লস। নাইস, ফ্রান্স, ৭ মে। ছবি: রয়টার্স
১০ / ১৫
গভীর গর্ত করে চলছে পয়োনালা সংস্কারের কাজ। শ্রমিকদের জন্য সুরক্ষা ব্যবস্থা নেই। পথচারী ও যানবাহন চলাচলের জন্যও কোনো বেষ্টনী রাখা হয়নি। রাজু ভাস্কর্য এলাকা, ঢাকা, ৮ মে। ছবি: আবদুস সালাম
১১ / ১৫
বাসা থেকে মাটিতে নেমে এসেছে বুলবুলির ছানা। মা পাখি আশপাশেই। সাভার, ঢাকা, ৮ মে। ছবি: মোছাব্বের হোসেন
সিলেট গত এক সপ্তাহ ধরে বৃষ্টি হচ্ছে। টানা বৃষ্টির কারণে ভোগান্তি বেড়েছে জনজীবনে। মঙ্গলবার দুপুরে মুষলধারে বৃষ্টির মধ্যে থেমে নেই জনজীবন। চৌহাট্টা, সিলেট, ৮ মে। ছবি: আনিস মাহমুদ
১৪ / ১৫
সকাল থেকেই বগুড়ায় ঝিরঝির বৃষ্টি। এর মধ্যে খাবারের জন্য নিচে নেমে বৃষ্টিতে জবুথবু হয়ে বসে আছে দোয়েল ছানা। সাতমাথা, বগুড়া, ৮ মে। ছবি: সোয়েল রানা
১৫ / ১৫
বিএসটিআই ও র্যাবের অভিযানে অনুমোদনহীন প্রতিষ্ঠানের ২ হাজার ২০০টি পানির জার ধ্বংস করা হয়। তেজগাঁও, ঢাকা, ৮ মে। ছবি: শুভ্র কান্তি দাশ