এক ঝলক (০৮ সেপ্টেম্বর ২০১৫)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২৩
সবুজ পাতার ফাঁকে বসে আছে লাল বুক ও লাল ঠোঁট টিয়ার দল। পাহাড়ে দেখা মেলে এদের। ছবিটি সোমবার রাঙামাটির রাঙাপানি এলাকা থেকে তোলা। ছবি: সুপ্রিয় চাকমা

২ / ২৩
পানিতে টইটম্বুর সিলেটের হাওরে জাল দিয়ে মাছ ধরায় ব্যস্ত মৎস্যজীবী। ছবিটি সোমবার সকালে দক্ষিণ সুরমা উপজেলার দোবাগীর এলাকা থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ

৩ / ২৩
হাওরে মাছ ধরছে জেলেরা। পাশ দিয়ে যাচ্ছে ট্রেন। ছবিটি সোমবার সকালে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার দোবাগীর হাওর থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ

৪ / ২৩
ঘেরে গলদা চিংড়ির সঙ্গে অন্যান্য মাছেরও চাষ হয়। চিংড়ি বাদে অন্য মাছ উঠলে তুলে ছেড়ে দিচ্ছেন মৎস্যজীবীরা। ছবিটি আজ খুলনার জিরো পয়েন্ট-ফুলতলা মহাসড়কের পাশে রায়েরমহল এলাকা থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন

৫ / ২৩
ঘের থেকে নির্দিষ্ট আকারের গলদা চিংড়ি ধরছেন জেলেরা। ছবিটি আজ খুলনার জিরোপয়েন্ট-ফুলতলা মহাসড়কের পাশে রায়েরমহল থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন

৬ / ২৩
সবুজ ঘাসে রঙিন ফুলের হাসি। ছবিটি আজ সকালে শহরের বোম্বাই কলোনি থেকে তোলা। ছবি: জগলুল পাশা

৭ / ২৩
শরতে দোলন চাঁপার শুভ্রতা। ছবিটি আজ সকালে শহরের বোম্বাই কলোনি থেকে তোলা। ছবি: জগলুল পাশা

৮ / ২৩
বিক্রির জন্য তোলা হয়েছে সিলেটের ঐতিহ্যবাহী শীতল পাটি। ছবিটি আজ সিলেটের গোয়াইনঘাট উপজেলার শালুটিকর বাজার থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা

৯ / ২৩
সিলেট নগরের কুশিঘাট এলাকায় খাবারের খোঁজে বের হয়েছে বালিহাঁসের ছয় ছানা। ছবি: আনিস মাহমুদ, সিলেট

১০ / ২৩
আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে দা-ছুরি-বটি বানানোর কাজ পুরোদমে এগিয়ে চলছে। ছবিটি আজ মঙ্গলবার সিলেট নগরের তোপখানা থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ, সিলেট

১১ / ২৩
বট গাছে বসে মনের সুখে ফল খাচ্ছে একটি পাখি। ছবিটি রাঙামাটি সদরের মরংছড়ি মোন পাড়া এলাকা থেকে তোলা। ছবি: সুপ্রিয় চাকমা, রাঙামাটি

১২ / ২৩
বন্যায় বগুড়ার সারিয়াকান্দি উপজেলার শেখপাড়া গ্রামের পানিবন্দী মানুষের দুর্ভোগ বাড়ছে। ছবিটি আজ মঙ্গলবার সকালে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া

১৩ / ২৩
গাছের ডালে বসে মজা করে পাকা ফল খাচ্ছে বুলবুলি পাখি। ছবিটি রাঙামাটি সদরের মরংছড়ি মোনপাড়া এলাকা থেকে তোলা। ছবি: সুপ্রিয় চাকমা, রাঙামাটি

১৪ / ২৩
কোরবানির ঈ​দকে সামনে রেখে দা-ছুরি বানানোর ব্যস্ততা বেড়েছে কামারদের বাড়িতে। ছবিটি আজ মঙ্গলবার রাজশাহীর আরডিএ অফিসের গেট-সংলগ্ন এলাকা থেকে তোলা। ছবি: শহীদুল ইসলাম, রাজশাহী

১৫ / ২৩
বগুড়ার সারিয়াকান্দি উপজেলার শেখপাড়া গ্রামের বন্যাকবলিত পানিবন্দী মানুষের দুর্ভোগের শেষ নেই। ছবিটি মঙ্গলবার সকালে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া

১৬ / ২৩
বাজারে আসতে শুরু করেছে আমলকী। প্রতি কেজি বিক্রি হচ্ছে ৫০ থেকে ৮০ টাকায়। ছবিটি মঙ্গলবার নারায়ণগঞ্জ শহরের দিগুবাবুর বাজার থেকে তোলা। ছবি: পাপ্পু ভট্টাচার্য্য, নারায়ণগঞ্জ

১৭ / ২৩
মিরপুরে শিশু গৃহকর্মী মাহফুজা আক্তার হ্যাপিকে নির্মম নির্যাতনকারীদের দ্রুত গ্রেপ্তার ও তাদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ বিভিন্ন দাবিতে গৃহশ্রমিক অধিকার প্রতিষ্ঠা নেটওয়ার্ক বিভিন্ন সংগঠন মানববন্ধন করে। ছবিটি মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা

১৮ / ২৩
হাজারীবাগ থেকে সাভারের হেমায়েতপুরে ট্যানারি স্থানান্তরকালে শ্রমিকদের বিষয়গুলো অন্তর্ভুক্ত করার দাবিতে ওয়ার্কার্স ইউনিয়নের উদ্যোগে মানববন্ধন করা হয়। ছবিটি মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা

১৯ / ২৩
সিটি ব্যাংক-প্রথম আলো বিজ্ঞান জয়োৎসবে আজ মঙ্গলবার ঢাকা দক্ষিণের আঞ্চলিক উৎসব শেষে অতিথিদের সঙ্গে বিজয়ীরা। ছবিটি রাজধানীর পান্থপথের একটি কমিউনিটি সেন্টার থেকে তোলা। ছবি: আবদুস সালাম

২০ / ২৩
স্কুলটির নাম ‘হাসির মুখ’। কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই স্কুলটি চালান। কাঁধে কাঁধ রেখে জাতীয় সংগীত গেয়ে সড়কের এক পাশে পাটি বিছিয়ে এই স্কুলে শুরু হয় শিক্ষার্থীদের ক্লাস। সপ্তাহে শুক্রবার বাদে অন্য দিন ক্লাস হয় বিকেল চারটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত। আজ আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে ছবিটি রাজধানীর পরিবাগ এলাকা থেকে তোলা হয়েছে। ছবি: মনিরুল আলম

২১ / ২৩
মানিকগঞ্জ থেকে ঢাকার মিরপুরের দিয়াবাড়ি বটতলায় আসে এই আখ। এখানে এক হাজার আখ পাইকারি দরে বিক্রি হয় ৩ হাজার থেকে ১৫ হাজার টাকায়। পরে এই আখ সারা ঢাকায় বিক্রি হয়। ছবিটি মঙ্গলবার সকালে দিয়াবাড়ি বটতলা থেকে তোলা। ছবি: আশরাফুল আলম

২২ / ২৩
গাবতলী-আমিনবাজার এলাকার জরাজীর্ণ সেতুটি দীর্ঘদিন থেকে পরিত্যক্ত। তবুও প্রয়োজনের তাগিদে মানুষ ঝুঁকি নিয়ে সেতুটি ব্যবহার করছে। আজ মঙ্গলবার দুপুরে তোলা ছবি। ছবি: আশরাফুল আলম

২৩ / ২৩
আফসার আলী পেশায় নরসুন্দর। প্রতিদিন সকালে এসে বসেন আমিনবাজারের পরিত্যক্ত সেতুর পাশে। তিনি ১২ বছর ধরে এই পেশায় নিয়োজিত। এতে তাঁর দৈনিক আয় প্রায় ২৫০ টাকা। এ দিয়েই চলে সংসার। ছবি: আশরাফুল আলম