এক ঝলক (০৮ সেপ্টেম্বর ২০১৬)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১৮
রঙিন সুতা ও জড়ি দিয়ে রিনাই (মেয়েদের পোশাক বিশেষ) বুনতে ব্যস্ত সুচরিতা ত্রিপুরা। এক কেজি ১০০ গ্রাম কোরীয় সুতা দিয়ে এটি বুনতে তিন-চার দিন সময় লাগে। একেকটি ১০০০-১২০০ টাকায় বিক্রি হয়। ছবিটি গতকাল বুধবার বিকেলে খাগড়াছড়ি সদরের চেলাছড়া এলাকা থেকে তোলা। ছবি: নীরব চৌধুরী

২ / ১৮
গাছের ডালে নীলগলা বসন্ত বাউরি। ছবিটি গতকাল বুধবার পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ ক্যাম্পাস থেকে তোলা। ছবি: হাসান মাহমুদ

৩ / ১৮
সিলেট নগরের কুশিঘাট এলাকায় খালের পানিতে ঝাঁকি জাল দিয়ে মাছ শিকার করছেন এক ব্যক্তি। ছবিটি গতকাল বুধবার দুপুরে তোলা। ছবি: আনিস মাহমুদ

৪ / ১৮
ঈদুল আজহাকে সামনে রেখে বিক্রির জন্য খাটিয়া সাজাচ্ছেন এই মৌসুমি ব্যবসায়ীরা। কোরবানির পশুর মাংস কাটার গুরুত্বপূর্ণ সরঞ্জাম এটি। ছবিটি গতকাল বুধবার দুপুরে শহরের পাটগুদাম এলাকা থেকে তোলা। ছবি: জগলুল পাশা

৫ / ১৮
মৌলভীবাজারে মনু নদে নৌকাবাইচ। গতকাল বুধবার এই নৌকাবাইচের আয়োজন করে মৌলভীবাজার পৌরসভা ও জেলা ক্রীড়া সংস্থা। ছবি: প্রথম আলো

৬ / ১৮
কোরবানির পশুর মাংস রাখার জন্য হোগলার চাটাইয়ের বেশ চাহিদা রয়েছে। বিক্রির জন্য রিকশাভ্যানে করে নিয়ে যাওয়া হচ্ছে সেই চাটাই। ছবিটি গতকাল বুধবার খুলনা নগরের নতুন রাস্তা মোড় থেকে তোলা। ছবি: মো. সাদ্দাম হোসেন

৭ / ১৮
পাটুরিয়া ঘাটে পারাপারের অপেক্ষায় যানবাহনের দীর্ঘ সারি। ছবিটি আজ বৃহস্পতিবার সকালে তোলা। ছবি: সাজিদ হোসেন

৮ / ১৮
লাওসের ভিয়েনতিয়েনে আসিয়ান-ইউএস সম্মেলনের সময় অং সান সু চির সঙ্গে হাস্যোজ্জ্বল বারাক ওবামা। ছবিটি আজ বৃহস্পতিবার তোলা। ছবি: এএফপি

৯ / ১৮
ব্রাজিলের রিও ডি জেনেরিওতে প্যারা অলিম্পিকে অংশ নিতে যাওয়া বাহরাইনের এক প্রতিযোগী। ছবি: এএফপি

১০ / ১৮
লাওসে আসিয়ান সম্মেলনে যোগ দেওয়া বিশ্বনেতারা। ছবি: এএফপি

১১ / ১৮
পড়ন্ত বেলায় বৈদ্যুতিক তারে যেন শালিক পাখির সমাবেশ হচ্ছে! ছবিটি বুধবার বগুড়া শহরের স্টেশন সড়ক থেকে তোলা। ছবি: সোয়েল রানা

১২ / ১৮
গাছের ডালে বসে থাকা পাখিটির ছবি বৃহস্পতিবার সকালে সদর উপজেলার ভাটবাউর গ্রাম থেকে তোলা। ছবি: আবদুল মোমিন

১৩ / ১৮
গরু-ছাগলের হাট বসেছে রাজধানীর শাজাহানপুর রেলওয়ে কলোনি মৈত্রী সংঘের মাঠে (খিলগাঁও রেলগেট বাজারসংলগ্ন)। তবে টিটি পাড়া রেলক্রসিং এলাকায় অবৈধভাবে রেললাইনের পাশে ঝুঁকিতে বেচাকেনার এই ছবি আজ বৃহস্পতিবার সকালে তোলা। ছবি: সাবিনা ইয়াসমিন

১৪ / ১৮
কয়েক দিন পরই কোরবানির ঈদ। রাজধানী ছেড়ে যেতে শুরু করেছে ঘরমুখী মানুষ। ভেতরে জায়গা না পেয়ে অনেকে ট্রেনের ছাদে উঠেছেন। আজ বৃহস্পতিবার সকালে বিজয় সরণি তেজগাঁও উড়ালসড়ক থেকে তোলা। ছবি: সাবিনা ইয়াসমিন

১৫ / ১৮
ঈদের আগে শেষ কার্যদিবসে (বৃহস্পতিবার) লেনদেনের জন্য ব্যাংকগুলোতে ছিল প্রচণ্ড ভিড়। ছবিটি মতিঝিলের একটি ব্যাংক থেকে দুপুরে তোলা। ছবি: সাইফুল ইসলাম

১৬ / ১৮
গাজীপুরের সাদাত অ্যাপারেলস লিমিটেড এবং কদমতলীর ফিনকলি অ্যাপারেলস লিমিটেডের সব শ্রমিকের বকেয়া বেতন ও বোনাস পরিশোধের দাবিতে গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র আজ বৃহস্পতিবার বিকেলে বিজিএমইএ ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করে। ছবি: সাইফুল ইসলাম

১৭ / ১৮
বাংলাদেশ-চীন ফাউন্ডেশনের কার্যক্রমের উদ্বোধন করা হয় আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর সোনারগাঁও হোটেলে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত মা মিং কিয়াং এবং ফাউন্ডেশনের চেয়ারম্যান সাংসদ সাবের হোসেন চৌধুরী। ছবি: আবদুস সালাম

১৮ / ১৮
প্রিয়জনদের সঙ্গে ঈদ করতে চট্টগ্রাম থেকে চাঁদপুরগামী মেঘনা এক্সপ্রেসে যাত্রীরা ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে ওঠেন। এতে একপর্যায়ে ট্রেনের দুটি বগি সামান্য কাত হয়ে যায়। ছবিটি আজ বৃহস্পতিবার চট্টগ্রাম রেলস্টেশন থেকে তোলা। ছবি: সৌরভ দাশ