এক ঝলক (০৮ সেপ্টেম্বর ২০১৭)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২০
নৌপথে মিয়ানমার থেকে বাংলাদেশে আসা দুই রোহিঙ্গা নারী। ছবিটি কক্সবাজারের টেকনাফের সমুদ্রসৈকত থেকে বৃহস্পতিবার তোলা। ছবি: রয়টার্স

২ / ২০
শ্রীলঙ্কার পুলিশ ১৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করতে যাচ্ছে। সে অনুষ্ঠানের মহড়ায় অংশ নেওয়া প্রশিক্ষণপ্রাপ্ত একটি কুকুরের কসরত। ছবিটি বৃহস্পতিবারের। ছবি: রয়টার্স

৩ / ২০
রাখাইন রাজ্য থেকে পালিয়ে আসা এক রোহিঙ্গা পরিবার ঝুড়িতে করে দুই শিশুকে নিয়ে শুক্রবার সকালে কক্সবাজারের টেকনাফের হারিয়াখালে পৌঁছে। ছবি: আশরাফুল আলম

৪ / ২০
একটি বাঁশে বসে আছে দুটি শালিক পাখি। ছবিটি শুক্রবার সকালে খাগড়াছড়ি শহরের পানখাইয়াপাড়া এলাকা থেকে তোলা। ছবি: নীরব চৌধুরী

৫ / ২০
আইফেল টাওয়ারের সামনে ছবি তুলছেন এক জুটি। ছবিটি বৃহস্পতিবার ফ্রান্সের প্যারিস থেকে তোলা। ছবি: এএফপি

৬ / ২০
মিয়ানমারে রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে বক্তব্য দিচ্ছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সাজিদ হোসেন

৭ / ২০
বাবা প্রিন্স উইলিয়াম ও স্কুলপ্রধানের হাতে হাত রেখে প্রথমবারের মতো স্কুলে যুক্তরাজ্যের প্রিন্স জর্জ। ছবিটি বৃহস্পতিবার লন্ডন থেকে তোলা। ছবি: এএফপি

৮ / ২০
তাঁতে কাপড় বুনছেন এক ত্রিপুরা নারী। ছবিটি বৃহস্পতিবার খাগড়াছড়ি সদরের চেলাছড়া এলাকা থেকে তোলা। ছবি: নীরব চৌধুরী

৯ / ২০
ফিলিস্তিনের দুই খুদে শিক্ষার্থী বাসের জন্য অপেক্ষা করছে। ছবিটি বৃহস্পতিবার গাজা সিটি থেকে তোলা। ছবি: এএফপি

১০ / ২০
বিয়েকে স্মরণীয় করে রাখতে চেষ্টার কোনো কমতি রাখেননি এই দম্পতি। বিয়ের পোশাকে নেমে গেছেন পানিতে। ছবিটি চীনের বেইজিংয়ের কিয়ানিশি আন্ডারওয়াটার ফটোগ্রাফি স্টুডিও থেকে তোলা। ছবি: রয়টার্স

১১ / ২০
অভিযান চালিয়ে বিভিন্ন স্থান থেকে উদ্ধার করা শিশুদের সঙ্গে সেলফি তুলছেন এক সেনাসদস্য। ছবিটি ফিলিপাইনের লানাও দ্য নর্তে প্রদেশের একটি কেন্দ্র থেকে শুক্রবার তোলা। ছবি: রয়টার্স

১২ / ২০
ফ্রান্সের প্যারিসের এক খাবার দোকানে ওভেন থেকে মজাদার খাবার বের করছেন এক কর্মী। ছবি: রয়টার্স

১৩ / ২০
গুলি করে মানুষকে হত্যা করা যায়, তবে তাঁর আদর্শকে নয়—এ কথাই বলতে চাইছেন এই প্রতিবাদকারী। ভারতের জ্যেষ্ঠ সাংবাদিক গৌরী লাঙ্কেসের হত্যার প্রতিবাদে এই নারীর মতো শামিল হয়েছেন আরও অনেকে। ছবিটি বৃহস্পতিবার তোলা। ছবি: রয়টার্স

১৪ / ২০
মনের সুখে আইসক্রিম খাচ্ছে পাকিস্তানের পেশোয়ারের ছোট্ট মেয়েটি। ছবিটি বৃহস্পতিবার তোলা। ছবি: রয়টার্স

১৫ / ২০
লতায় বসে থাকা ফড়িংয়ের ছবিটি শুক্রবার দুপুরে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার হাচুকপাড়া এলাকা থেকে তোলা। ছবি: নীরব চৌধুরী

১৬ / ২০
মিয়ানমারের হাইমপাড়ায় রোহিঙ্গাদের বাড়িতে আজ শুক্রবার সন্ধ্যায় আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। ছবিটি কক্সবাজারের টেকনাফের নাইট্যংপাহাড়ের ওপর থেকে তোলা। ছবি: আশরাফুল আলম

১৭ / ২০
রাজধানীর ঢাকার নৌ সদর দপ্তরের সামনে শুক্রবার দুপুরে সড়ক বিভাজকের ওপর উঠে যায় এই যাত্রীবাহী বাসটি। ছবিটি ঢাকা বিমানবন্দর সড়ক থেকে তোলা। ছবি: সাবিনা ইয়াসমিন।

১৮ / ২০
আপনজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি শেষে কর্মস্থলে ফিরতে বাস টার্মিনালে মানুষে ভিড়। পরিবারের সঙ্গে আসা আবেদা খাতুন বসে আছে বাসের অপেক্ষায়। ছবিটি শুক্রবার বেলা ১১টায় বগুড়া শহরের ঠনঠনিয়া আন্তজেলা বাস টার্মিনাল থেকে তোলা। ছবি: সোয়েল রানা

১৯ / ২০
নির্যাতন ও হত্যার ভয়ে মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের সমর্থনে শুক্রবার জুমার নামাজ শেষে রাজধানীর পুরানা পল্টনে বায়তুল মোকাররম মসজিদের সামনে আন্দোলন করেন মুসল্লিরা। ছবি: আহমেদ দীপ্ত

২০ / ২০
বিভিন্ন সবজি নিয়ে বাজারে বিক্রি করতে বসেছেন পাহাড়ি নারীরা। এসব পণ্যর ক্রেতাও নারী। ছবিটি শুক্রবার সকালে খাগড়াছড়ি শহরের লক্ষ্মীনারায়ণ মন্দির সড়ক এলাকা থেকে তোলা। ছবি: নীরব চৌধুরী