ভোরবেলায় নৌকা নিয়ে ব্রহ্মপুত্র নদে মাছ ধরতে বেরিয়েছেন জেলে। আজ শুক্রবার সকালে ময়মনসিংহের জেলখানা গোদারাঘাট এলাকা থেকে তোলা। ছবি: জগলুল পাশা
২ / ১৯
ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে মিস ভেনেজুয়েলা সুন্দরী প্রতিযোগিতায় বিজয়ীর মুকুট পরছেন মারিয়াম হাবাচ। ছবিটি আজকের তোলা। ছবি: এএফপি
৩ / ১৯
যুক্তরাষ্ট্রের টেক্সাসে হাউসটন টেক্সানস ও ইন্ডিয়ানাপোলিস কল্টসের মধ্যে রাগবি খেলা শুরুর আগে মাঠে একজন চিয়ারলিডারের পরিবেশনা। ছবিটি বৃহস্পতিবার হাউসটনের এনআরজি স্টেডিয়াম থেকে তোলা। ছবি: এএফপি
৪ / ১৯
ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে আয়োজিত মিস ভেনেজুয়েলা সুন্দরী প্রতিযোগিতা ২০১৫ এর মুকুট জয়ের পর হাস্যোজ্বল মারিয়াম হাবাচ। ছবি: রয়টার্স
৫ / ১৯
মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ডাদেশ পাওয়া আসামি আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের সঙ্গে সাক্ষাৎ শেষে কারাগার থেকে বের হয়ে আসছেন পরিবার। ছবি: সাজিদ হোসেন
৬ / ১৯
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘খ’ ইউনিটের ভর্তিপরীক্ষা অনুষ্ঠিত হয়েছে আজ। ছবি: সাজিদ হোসেন
৭ / ১৯
ছাদে ভেজা দুই কাক। গতকাল বৃহস্পতিবার বরিশাল নগরের পলিটেকনিক রোড থেকে ছবিটি তোলা। ছবি: সাইয়ান
৮ / ১৯
আজ শুক্রবার বিশ্ব ডিম দিবস। এ উপলক্ষে সিলেট নগরে শোভাযাত্রা বের হয়। আয়োজক সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়। ছবি: আনিস মাহমুদ, সিলেট
৯ / ১৯
রাজধানীতে কুকুর নিধনের বিরুদ্ধে জনসচেতনতা তৈরি করতে চলছে প্রচার। ছবিটি আজ দুপুরে বিজয় সরণি এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালাম
১০ / ১৯
রাজশাহীতে রেলওয়ের বিভিন্ন পদে আজ শুক্রবার নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার্থীরা বাড়ি ফেরার সময় শহরের কামারুজ্জামান বাস টার্মিনাল এলাকায় দুপুরে যানজট হয়। ছবি: শহীদুল ইসলাম
১১ / ১৯
কদিন আগেও এখানে ছিল থই থই পানি। প্রচণ্ড রোদে হাওর-খাল-বিলের পানি কমতে শুরু করেছে। তাই ছোট-বড় সবাই মিলে মাছ ধরতে নেমে পড়েছে হাওরে। ছবিটি আজ দুপুরে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার লালারগাঁও হাওর থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ, সিলেট
১২ / ১৯
পাহাড়ি ছড়া বা খালগুলো পারাপারে নেই কোনো সেতু। তাই বাঁশ দিয়ে তৈরি এই সাঁকোই এখানকার মানুষের ভরসা। ছবিটি আজ সকালে সিলেটের সীমান্তবর্তী গোয়াইনঘাট উপজেলার বগাইয়া গ্রাম থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ, সিলেট
১৩ / ১৯
শুরু হয়েছে আমন কাটার মৌসুম। কৃষক খেত থেকে বি আর ২৯ ও ৩৩ জাতের স্বল্পমেয়াদি আমন ধান কেটে বাড়ি নিয়ে যাচ্ছেন। ছবিটি আজ শুক্রবার সকালে ফরিদপুর সালথা উপজেলার ফুকরা এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান, ফরিদপুর
১৪ / ১৯
সড়ক বিভাজনের কাজ করতে গিয়ে কেটে ফেলা হয়েছে গাছের শিকর। এতে আজ শুক্রবার ভোরে পুরোনো একটি গাছ উপড়ে পড়েছে পার্শ্ববর্তী দোকানপাটের ওপর। তবে কেউ হতাহত হয়নি। ছবিটি বেলা ১১টায় বরিশাল নগরের কাজীপাড়া সংলগ্ন সিঅ্যান্ডবি রোড থেকে তোলা। ছবি: সাইয়ান, বরিশাল
১৫ / ১৯
কুলোতে ঘাস, চুলার কালো মাটি ও ফুল নিয়ে বাড়ি বাড়ি ঘুরে চাল সংগ্রহ করে শিশুরা বৃষ্টির আশায় গান গেয়ে বেড়াচ্ছে। ছবিটি আজ শুক্রবার দুপুরে বগুড়ার শাজাহানপুর উপজেলার দাঁড়িগাছা গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া
১৬ / ১৯
শরতের কাশবনে শিশুরা ইচিং-বিচিং খেলায় মেতেছে। ছবিটি আজ শুক্রবার রংপুর নগরের কুকরুল এলাকা থেকে তোলা। ছবি: মঈনুল ইসলাম, রংপুর
১৭ / ১৯
কয়েক দিন পরই দুর্গাপূজা। তাই ভ্যানে করে বগুড়ার কামারপাড়া পূজা মণ্ডপে নিয়ে যাওয়া হচ্ছে প্রতিমা। ছবিটি আজ শুক্রবার দুপুরে বগুড়া-ঢাকা মহাসড়কের শাজাহানপুর উপজেলার রাধারঘাট এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া
১৮ / ১৯
পার্বত্য চট্টগ্রাম থেকে ট্রাকে করে আনা হয়েছে জাম্বুরা। ট্রাক থেকে নামিয়ে গুদামজাত করায় ব্যস্ত শ্রমিকেরা। ছবিটি আজ শুক্রবার চট্টগ্রাম নগরের ফিরিঙ্গিবাজার এলাকা থেকে তোলা। ছবি: জুয়েল শীল, চট্টগ্রাম
১৯ / ১৯
শীত আসতে এখনো কিছু দিন বাকি। শীতে ব্যবহার হয় কাঁথার। বাড়ির আঙিনায় আপন মনে সেই কাঁথা সেলাই করছেন মা আর মেয়ে খেলছে চৌকিতে। ছবিটি খুলনার ডুমুরিয়া উপজেলার টিয়াবুনিয়া গ্রাম থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন, খুলনা