এক ঝলক (০৯ অক্টোবর ২০১৬)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১৩
বিয়ের পোশাকের বাজার এটি। গিনেস রেকর্ড ভাঙার চেষ্টায় বেলুন হাতে বিয়ের পোশাকে জড়ো হয়েছেন নারীরা। ছবিটি চীনের সুঝাউ এলাকা থেকে তোলা। ছবি: রয়টার্স

২ / ১৩
চলছে জাতীয় খেলা হাডুডু। ছবিটি গতকাল শনিবার বিকেলে রংপুর নগরের পূর্ব বাহাকাছনা এলাকা থেকে তোলা। ছবি: মঈনুল ইসলাম

৩ / ১৩
রংপুর নগরের পূজামণ্ডপে দর্শনার্থী ও পুণ্যার্থীদের ভিড়। ছবিটি গতকাল শনিবার রাতে নগরের তালতলা কালীবাড়ি করুণাময়ী মন্দির থেকে তোলা। ছবি: মঈনুল ইসলাম

৪ / ১৩
শারদীয় দুর্গোৎসবে আজ আজ রোববার কুমারী পূজা হয়। ছবিটি রাজধানীর গোপীবাগে রামকৃষ্ণ মিশন থেকে তোলা। ছবি: হাসান রাজা

৫ / ১৩
শাপলা তুলে ফিরছে চার শিশু। ছবিটি আজ রোববার দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার দিঘী গ্রাম থেকে তোলা। ছবি: আব্দুল মোমিন

৬ / ১৩
জমে উঠেছে কাবাডি খেলা। ছবিটি গতকাল শনিবার বিকেলে তোলা। ছবি: মঈনুল ইসলাম

৭ / ১৩
চট্টগ্রামের জহুর আহম্মেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ ও ইংল্যান্ডের একটি ওয়ানডে ও একটি টেস্ট ম্যাচ হবে। খেলায় যেকোনো ধরনের দুর্ঘটনা ও  নাশকতা মোকাবিলা করার প্রস্তুতি হিসেবে মহড়ার আয়োজন করে পুলিশ। ছবিটি আজ রোববার সকাল ১০টার দিকে তোলা। ছবি: সৌরভ দাশ

৮ / ১৩
এখন খাল-বিলের পানি কমতে থাকায় ধরা পড়ছে মাছ। পড়ন্ত বেলায় বিলের পানিতে ধানখেতের আইলে কারেন্ট জাল পেতে মাছ শিকার করছেন মৎস্য শিকারি। ছবিটি গতকাল শনিবার বিকেলে ফরিদপুর সদর উপজেলার দক্ষিণ গোয়ালচামট এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান

৯ / ১৩
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ময়মনসিংহ ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফিক সোসাইটি একটি উন্মুক্ত আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করে। শহরের দুর্গাবাড়ী মন্দিরে ৮ অক্টোবর থেকে শুরু হওয়া তিন দিনব্যাপী প্রদর্শনীটিতে কলকাতা ও ময়মনসিংহের ২৩ জন আলোকচিত্রীর ২৩টি আলোকচিত্র প্রদর্শিত হচ্ছে। ছবিতে কয়েকজন দর্শনার্থী আলোকচিত্রগুলো দেখছেন। ছবি: জগলুল পাশা

১০ / ১৩
নদীর ধারে শরতের কাশফুল আর অন্যদিকে চলছে দলবেঁধে জেলেদের মাছ ধরা। গ্রামবাংলার এক অনন্য সৌন্দর্য। ছবিটি আজ রোববার বিকেলে ময়মনসিংহের শহরতলির চর খরিচা এলাকা থেকে তোলা। ছবি: জগলুল পাশা

১১ / ১৩
রাজধানীর মৌচাক-মগবাজার উড়ালসড়কটির সদ্যনির্মিত কাজের একাংশ ভেঙে ফেলা হচ্ছে। ছবিটি রোববার বিকেলে রাজধানীর এফডিসির সামনে থেকে তোলা। ছবি: আশরাফুল আলম

১২ / ১৩
নিরাপত্তা সরঞ্জাম ছাড়া বেশির ভাগ সময় ঝুঁকি নিয়ে কাজ করেন নির্মাণশ্রমিকেরা। এতে প্রায় ঘটে দুর্ঘটনা। ছবিটি মৌচাক এলাকা থেকে আজ রোববার তোলা। ছবি: আশরাফুল আলম

১৩ / ১৩
মৌচাক-মগবাজার উড়ালসড়কে সড়ক দুর্ঘটনার পর বাসের তেল সড়কের ওপর পড়ে পিচ্ছিল হয়ে যায়। সে কারণে নতুন কোনো দুর্ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাঁদের নিজ উদ্যোগে রাস্তার ওপর বালু ফেলছেন। ছবিটি আজ রোববার রমনা থানার সামনের সড়ক থেকে তোলা। ছবি: আশরাফুল আলম