ভোরে খালের স্বল্প পানিতে জাল দিয়ে মাছ শিকার করছেন এক ব্যক্তি। উচালিয়াপাড়া, সরাইল, ব্রাহ্মণবাড়িয়া। ৯ অক্টোবরছবি বদর উদ্দিন
২ / ১০
রক্ষিত আলু হিমাগার থেকে বের করে সবজি হিসেবে বিক্রি করার জন্য পঁচা আলু বাছাইয়ে আলাদা করা হচ্ছে। আলু বাছাইয়ে পুরুষ- মহিলা শ্রমিকরা ৫৫ কেজি ওজনের বস্তা ১০ টাকা কমিশন হিসেবে প্রতিদিন সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত কাজ করে ৩০০ থেকে ৫০০ টাকা পাচ্ছেন। নোয়াদ্দা সরকার আইস এন্ড কোল্ড ষ্টোরেজ লিমিটেড, দাউদকান্দি,কুমিল্লা। ৯ অক্টোবরছবিঃ আবদুর রহমান ঢালী
৩ / ১০
গোলাপি রঙ্গন ফুল থেকে মধু আহরন করছে মৌমাছি। ছবিটি শুক্রবার দুপুরে কুমিল্লা নগরের ঠাকুর পাড়া এলাকা থেকে তোলা। ৯ অক্টোবরএম সাদেক, কুমিল্লা
৪ / ১০
তামাক কোম্পানির আগ্রাসন ও অবৈধ বিজ্ঞাপন বন্ধের দাবিতে শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে তামাক বিরোধী সংগঠন প্রত্যাশা। ৯ অক্টোবরছবি : তানভীর আহাম্মেদ
৫ / ১০
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জাতীয় পরিচয় পত্রের নিবন্ধন কার্যক্রম. টিএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয়, ৯ অক্টোবরছবি: শুভ্র কান্তি দাশ
শীতের বিভিন্ন সবজির চারার বীজতলায় ব্যস্ত সময় পার করছে কৃষক। ফুল কপি, বাঁধা কপি, বেগুন, টমেটোসহ বিভিন্ন সবজির চারা উৎপাদন করছেন তাঁরা। কুমিল্লার বুড়িচং উপজেলার সৈয়দপুর এলাকা থেকে তোলা। ০৯ অক্টোবরছবি: এম সাদেক, কুমিল্লা
১০ / ১০
দেড় থেকে দুই বছর আগেও কীর্তনখোলা নদীর তীরের এই স্থানে ছিল না কোনো স্থাপনা। কিন্তু এখন নদীর তীর ঘেঁষেই গড়ে উঠেছে কয়েকটি পাকা স্থাপনা। শহীদ আবদুর রব সেরনিয়াবাত সেতু, কর্ণকাঠি, বরিশাল সদর, ৯ অক্টোবরছবি: সাইয়ান