এক ঝলক (০৯ আগস্ট ২০১৬)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ৩৩
অলিম্পিকে সোনা জয়ের পর মেয়ের সঙ্গে আনন্দ ভাগ করে নিচ্ছেন অস্ট্রেলিয়ার রাগবি তারকা নিকোল বেক। গতকাল সোমবার ব্রাজিলের রিও ডি জেনিরোতে মেয়েদের এই রাগবি প্রতিযোগিতায় নিউজিল্যান্ডকে হারিয়েছেন তাঁরা। ছবি: রয়টার্স

২ / ৩৩
গাছের ছায়ায় ছানাসহ বিশ্রাম নিচ্ছে এক ছাগল। ছবিটি সম্প্রতি ময়মনসিংহের ভালুকা উপজেলার উথুরা গ্রাম থেকে তোলা। ছবি: জগলুল পাশা

৩ / ৩৩
পাট কাটার ফাঁকে খেয়ে নিচ্ছেন কৃষকেরা। ছবিটি আজ মঙ্গলবার ফরিদপুর সদর উপজেলার পুর্ব আলিয়াবাদ এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান

৪ / ৩৩
এয়ার ফোর্স ওয়ানে উঠছে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার কুকুর সানি ও বো। বার্ষিক অবকাশে মেরিল্যান্ডের ঘাঁটি থেকে ম্যাসাচুসেটস যাচ্ছে ওবামা পরিবার। ছবিটি সম্প্রতি তোলা। ছবি: রয়টার্স

৫ / ৩৩
সাপ্তাহিক হাটে মাছ ধরার চাঁই নিয়ে যাচ্ছেন এক ব্যক্তি। ছবিটি আজ মঙ্গলবার সকালে ফরিদপুর সদর উপজেলার বাখুন্ডা পূর্বপাড়া এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান

৬ / ৩৩
বুনো পরিবেশে ভুঁইফোড় বা ছত্রাক। ছবিটি সম্প্রতি ময়মনসিংহের ভালুকা উপজেলার উথুরা গ্রাম থেকে তোলা। ছবি: জগলুল পাশা

৭ / ৩৩
আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০১৬ উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ আদিবাসী ফোরামের আয়োজন। ছবিটি আজ মঙ্গলবার তোলা। ছবি: মনিরুল আলম

৮ / ৩৩
একদিকে বন্যার পানিতে খাল-বিল টইটম্বুর। অন্যদিকে পানি না পেয়ে কৃষকেরা পাট জাগ (পচাতে) দিতে পারছে না। এমন অবস্থায় গোয়ালন্দ-রাজবাড়ী শহর রক্ষা বাঁধের (বেড়িবাঁধ) ভেতরে বসবাসরত কয়েক শ কৃষক পড়েছেন মহা বিপাকে। বাধ্য হয়ে তারা ঘোড়ার গাড়িতে করে পাট জাগ দিতে নিয়ে যাচ্ছে দূরে পদ্মা নদী বা অন্য কোনো স্থানে। ছবিটি গতকাল সোমবার রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দক্ষিণ চর পাচুরিয়া এলাকার দৌলতদিয়া- খুলনা মহাসড়ক থেকে তোলা: রাশেদুল হক

৯ / ৩৩
বৃষ্টিতে ধান খেতে জমে থাকা পানিতে কাদা হাতড়িয়ে মাছ ধরতে ব্যস্ত শিশুরা। ছবিটি গতকাল সোমবার মাগুরার শালিখা উপজেলার শ্রীহট্ট গ্রাম থেকে তোলা: এহসান-উদ-দৌলা

১০ / ৩৩
রঙিন পাখা মেলে প্রজাপতি মনের আনন্দে পেঁপে ফুল থেকে মধু পান করছে। ছবিটি আজ সকালে যশোরের ঝিকরগাছা উপজেলার শিমুলিয়া গ্রাম থেকে তোলা: এহসান-উদ-দৌলা।

১১ / ৩৩
আর কয়েক দিন পরেই জাতীয় শোক দিবস। সে উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধ কমপ্লেক্সে চলছে ধোয়ামোছা। এর ফাঁকে দুরন্তপনায় মেতেছে শিশুরা। ছবিটি আজ সোমবার তোলা: সাদ্দাম হোসেন।

১২ / ৩৩
ইট ভাঙার মেশিনে ঝুঁকি নিয়ে চলেছে অনেক যাত্রী। ছবিটি আজ সোমবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়া এলাকা থেকে তোলা: সাদ্দাম হোসেন।

১৩ / ৩৩
ফুল থেকে মধু আহরণে ব্যস্ত প্রজাপতি। ছবিটি সম্প্রতি ভালুকা উপজেলার উথুরা গ্রাম থেকে তোলা। ছবি: জগলুল পাশা

১৪ / ৩৩
কেন্দ্রীয় শহীদ মিনারে এ বছরের আন্তর্জাতিক আদিবাসী দিবসের অনুষ্ঠানে বৃষ্টি থেকে বাঁচতে ছাতা নিয়ে আছেন উৎসবে যোগ দেওয়া আদিবাসীরা। এ বছরে প্রতিপাদ্য ছিল আদিবাসীদের শিক্ষা, ভূমি ও জীবনের অধিকার। ছবিটি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় তোলা। ছবি: মনিরুল আলম

১৫ / ৩৩
বৃষ্টির মধ্যেই কেন্দ্রীয় শহীদ মিনারে বেলুন উড়িয়ে আন্তর্জাতিক আদিবাসী দিবসের অনুষ্ঠান উদ্বোধন করা হয়। এ বছরে প্রতিপাদ্য আদিবাসীদের শিক্ষা, ভূমি ও জীবনের অধিকার। ছবিটি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় তোলা। ছবি: মনিরুল আলম

১৬ / ৩৩
আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে তরুণীদের নৃত্য পরিবেশনা। ছবিটি আজ মঙ্গলবার সকাল ১০টায় রাঙামাটি পৌরসভা প্রাঙ্গণ থেকে তোলা। ছবি: সুপ্রিয় চাকমা

১৭ / ৩৩
নদী-নালায় পানি কমতে শুরু করায় মাছ পাওয়া যাচ্ছে ভালো। শৌখিন মৎস্য শিকারি সিরাজ সেখ ছোট ভাই বাদশা সেখকে নিয়ে মাছ ধরতে বেরিয়েছেন। ছবিটি আজ মঙ্গলবার দুপুরে ফরিদপুর সদর উপজেলার বাছের মোল্লার ডাঙ্গী এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান

১৮ / ৩৩
মাস খানেক পরেই কোরবানির ঈদ। এরই মধ্যেই ফরিদপুর শহরের টেপাখোলা এলাকায় পশুর হাটটি জমে উঠতে শুরু করেছে। হাটে এখন গরুর ব্যাপারীদের ভিড় বাড়ছে। তাঁরা এখন গরু কিনে রাখছেন কোরবানির কাছাকাছি সময়ে বেশি দামে বিক্রি করতে। ছবিটি আজ মঙ্গলবার দুপুরে ফরিদপুর শহরের টেপাখোলা এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান

১৯ / ৩৩
বর্ষা মৌসুমে গ্রামাঞ্চলে প্রধান বাহন নৌকা। পানিতে নামানোর আগে নৌকায় আলকাতরা লাগানো হচ্ছে। ছবিটি আজ মঙ্গলবার পাবনার সুজানগর উপজেলার সাতবাড়িয়ার রায়পুর এলাকা থেকে তোলা। ছবি: হাসান মাহমুদ

২০ / ৩৩
রাজধানীর খিলগাঁও উড়ালসড়কের শাহজাহানপুর অংশে এভাবেই প্রতিদিন লেগে থাকে যানজট। উড়ালসড়কে নতুন ইউলুপ যোগ হওয়ায় যানজটের তীব্রতা বৃদ্ধি পেয়েছে বলে অভিযোগ অনেকের। ছবিটি আজ মঙ্গলবার সকালে তোলা। ছবি: আবদুস সালাম

২১ / ৩৩
রাজধানীর গেন্ডারিয়ার স্বামীবাগ এলাকায় নকল ইঞ্জিন অয়েলের কারখানা ও গোডাউনে আজ মঙ্গলবার সকালে অভিযান চালায় র‍্যাব-১০-এর ভ্রাম্যমাণ আদালত। এ সময় নির্বাহী হাকিম সারওয়ার আলম পাঁচটি প্রতিষ্ঠানকে ১৪ লাখ টাকা জরিমানা এবং দুজনকে এক বছর করে কারাদণ্ড দেন। ছবি: আবদুস সালাম

২২ / ৩৩
রাজধানীর পল্টনের জিপিও ভবনের সামনের ফুটপাত দখল করে এভাবেই বসানো হয়েছে দোকানপাট। ছবিটি আজ মঙ্গলবার দুপুরে তোলা। ছবি: আবদুস সালাম

২৩ / ৩৩
নারায়ণগঞ্জে স্কুলশিক্ষক শ্যামল কান্তি ভক্তকে কান ধরে ওঠ-বস করানোর ঘটনায় পুলিশের দাখিল করা তদন্ত প্রতিবেদনে সুনির্দিষ্টভাবে কাউকে দায়ী করা হয়নি। এই প্রতিবেদন প্রত্যাখ্যান করে আজ মঙ্গলবার বিকেলে বিক্ষুব্ধ নাগরিকের ব্যানারে রাজধানীর শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে সমাবেশ করা হয়েছে। ছবি: আবদুস সালাম

২৪ / ৩৩
আইডিএলসি ইনভেস্টমেন্টের ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য ‘ইজি ইনভেস্টমেন্ট’ নামক মাসিক বিনিয়োগ সেবা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় আজ মঙ্গলবার রাজধানীর গুলশানের লেকশোর হোটেলে৷ ছবি: সাইফুল ইসলাম

২৫ / ৩৩
আগামীকাল বুধবার থেকে রাজধানীর গুলশান এলাকায় চালু হতে যাচ্ছে এসব রিকশা৷ ছবিটি আজ মঙ্গলবার দুপুরে গুলশানের ২৩ নম্বর সড়ক থেকে তোলা৷ ছবি: সাইফুল ইসলাম

২৬ / ৩৩
এশিয়াটিক সোসাইটি মিলনায়তনে আজ মঙ্গলবার বঙ্গবন্ধু মেমোরিয়াল লেকচারে বক্তব্য দিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম৷ ছবি: সাবিনা ইয়াসমিন

২৭ / ৩৩
প্রখর রোদ থেকে বাঁচতে টুপি কিনছে শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার মিরপুর ১ নম্বর প্রধান সড়ক থেকে তোলা৷ ছবি: সাবিনা ইয়াসমিন

২৮ / ৩৩
পানিতে বসতবাড়ি তলিয়ে যাওয়ায় বিশুদ্ধ পানির অভাব দেখা দিয়েছে। ছবিটি আজ মঙ্গলবার রাজধানীর ত্রিমোহনীর রসুলবাগ এলাকা থেকে তোলা। ছবি: সাহাদাত পারভেজ

২৯ / ৩৩
মাস খানেক ধরে তলিয়ে আছে ঢাকার নিম্নাঞ্চল। ত্রিমোহনীর রসুলবাগ এলাকায় মাচা বেঁধে বসবাস করছে কয়েকটি পরিবার। ছবি: সাহাদাত পারভেজ

৩০ / ৩৩
হাতিরঝিলের বর্জ্য পরিষ্কার করা হচ্ছে। ছবিটি আজ মঙ্গলবার বিকেলে তোলা। ছবি: সাহাদাত পারভেজ

৩১ / ৩৩
খাবারের খোঁজে এভাবেই চুপটি মেরে আছে মাছরাঙা। ছবিটি আজ মঙ্গলবার সকালে বগুড়া সদর উপজেলার দীঘলকান্দি গ্রামের করতোয়া নদীর পাশ থেকে তোলা। ছবি: সোয়েল রানা

৩২ / ৩৩
চট্টগ্রামে আজ মঙ্গলবার সকাল থেকে হওয়া বৃষ্টির কারণে ভোগান্তির শিকার হয় নগরবাসী। ছবিটি সকালে নগরের জামালখান এলাকা থেকে তোলা। ছবি: সৌরভ দাশ

৩৩ / ৩৩
ভাঙনে রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ঘাটের চারটির মধ্যে তিনটি ঘাট ইতিমধ্যে বিলীন হয়েছে। বন্ধ থাকা ৪ নম্বর ঘাট চালু করতে দ্রুতগতিতে কাজ করে যাচ্ছে সড়ক ও জনপথ বিভাগ ও বিআইডব্লিউটিএ। ছবিটি আজ মঙ্গলবার বেলা দুইটার দিকে তোলা। ছবি: রাশেদুল হক