এক ঝলক (০৯ এপ্রিল ২০১৬)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২২
সোনালু ফুলের সৌন্দর্য। ছবিটি গতকাল শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা এলাকা থেকে তোলা। ছবি: জামিউল ইসলাম

২ / ২২
গাঁয়ের মেঠোপথে বিছিয়ে আছে মেহগনির ফুল। ছবিটি মানিকগঞ্জ সদর উপজেলার ভাটবাউর গ্রাম থেকে তোলা। ছবি: আব্দুল মোমিন

৩ / ২২
বিশ্রামের একফাঁকে গাঝাড়া দিচ্ছে তিন শালিক। ছবিটি মানিকগঞ্জ সদর উপজেলার দীঘিগ্রাম থেকে গতকাল শুক্রবার তোলা। ছবি: আব্দুল মোমিন

৪ / ২২
মেঘে ঢেকে গেছে ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সেসকো গোল্ডেন গেট ব্রিজ। ছবিটি গতকাল শুক্রবার তোলা: রয়টার্স

৫ / ২২
বৃষ্টি পড়ছে। এর মধ্যেই মেরিন ওয়ান হেলিকপ্টার থেকে নেমে মেয়ে মালিয়াকে নিয়ে এয়ার ফোর্স ওয়ান উড়োজাহাজের দিকে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। ছবিটি গতকাল শুক্রবার লস অ্যাঞ্জেলেস থেকে তোলা। ছবি: রয়টার্স

৬ / ২২
কোস্টারিকার রাজধানী সান হোসের কাছে গতকাল শুক্রবার দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষের পর ছুটে যান উদ্ধারকর্মীরা। ছবি: রয়টার্স

৭ / ২২
বাগান আলো করে ফুটে আছে কলাবতী ফুল। ছবিটি গতকাল শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা এলাকা থেকে তোলা। ছবি: জামিউল ইসলাম

৮ / ২২
পীত ফলগুলো এখন পেকে গাছের তলায় পড়তে শুরু করেছে। ছবিটি গতকাল শুক্রবার দুপুরে ফরিদপুর শহরের পশ্চিম খাবাসপুর এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান

৯ / ২২
নাটোর অঞ্চলের ভাষা প্রতিযোগে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। ছবিটি আজ শনিবার সকালে নাটোর জেলার দিঘাপতিয়া এম কে কলেজ থেকে তোলা। ছবি: সোয়েল রানা

১০ / ২২
সবুজপাতার ফাঁকে হলদেটে কড়ই ফুল। ছবিটি গতকাল শুক্রবার দুপুরে ফরিদপুর শহরের খাবাসপুর এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান

১১ / ২২
পয়লা বৈশাখ উপলক্ষে চট্টগ্রাম নগরের বাজারগুলোতে চলছে ইলিশ বিক্রির ধুম। আকার ভেদে কেজি প্রতি ইলিশ এক হাজার ৫০০ থেকে দুই হাজার টাকায় বিক্রি হচ্ছে। ছবিটি আজ শনিবার সকালে নগরের কাজির দেউড়ি বাজার থেকে তোলা। ছবি: সৌরভ দাশ

১২ / ২২
পয়লা বৈশাখ উপলক্ষে রাজবাড়ীর গোয়ালন্দে দেয়ালচিত্র অঙ্কনে ব্যস্ত কয়েকজন শিল্পী। ছবিটি আজ শনিবার শহিদ স্মৃতি সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় এলাকা থেকে তোলা। ছবি: রাশেদুল হক

১৩ / ২২
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে কুতুবদিয়াকে রক্ষা ও জীবন রক্ষাকারী স্থায়ী টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে আজ বেলা ১১টায় ওই দ্বীপের চরধূরং এলাকায় গ্রিনবেল্ট ট্রাস্টের উদ্যোগে মানববন্ধন। ছবি: প্রথম আলো

১৪ / ২২
তুরস্কের আদানা নগরে বার্ষিক কার্নিভাল উদ্‌যাপন অনুষ্ঠানে ফুল দিয়ে সেজেছেন এক নারী। ছবিটি গতকাল তোলা: রয়টার্স

১৫ / ২২
কম্বোডিয়ার রাজধানী নমপেনের রাস্তায় সবজি বিক্রি করছেন এক নারী। ছবিটি আজ শনিবার তোলা: এএফপি

১৬ / ২২
জাটকা ধরা আপাতত বন্ধ। তাই বরিশাল নগরের পোর্ট রোডের ঘাটে মাছের বদলে তরমুজ বোঝাই ট্রলার ভিড়ছে। বেশির ভাগই এসেছে ভোলার বিভিন্ন এলাকা থেকে। ছবিটি আজ শনিবার সকালে তোলা। ছবি: সাইয়ান

১৭ / ২২
কেন্দ্রীয় শহীদ মিনারে গ্রাম পুলিশের সদস্যরা আজ শনিবার সকাল থেকে বিভিন্ন দাবিতে সমাবেশ করে। ছবি: হাসান রাজা

১৮ / ২২
বাঙালির প্রাণের উৎসব পয়লা বৈশাখকে সামনে রেখে চলছে নানা আয়োজন। এর মধ্যে ঢাকায় সবচেয়ে ঐতিহ্যবাহী হচ্ছে ঘোড়ার গাড়ি। আর এই ঘোড়ার গাড়িগুলোতে নতুন করে রং করার কাজে ব্যস্ত গাড়ির চালকেরা। ছবিটি শনিবার বিকেলে শহীদনগর বেড়িবাঁধ এলাকা থেকে তোলা। ছবি: আশরাফুল আলম

১৯ / ২২
ধল্লা নদীর তীরে চলছে জাহাজ বানানোর কাজ। ছবিটি শনিবার দুপুরে মানিকগঞ্জের সিঙ্গাইর এলাকা থেকে তোলা। ছবি: আশরাফুল আলম

২০ / ২২
আর কয়েক দিন পরই বাঙালির প্রাণের উৎ​সব পয়লা বৈশাখ। নানা জায়গায় বসবে মেলা। মেলায় বিক্রির জন্য মাটির তৈরি জিনিস তৈরিতে ব্যস্ত এক নারী। ছবিটি কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর থেকে তোলা। ছবি: এম সাদেক

২১ / ২২
ফোটার অপেক্ষায় আছে সন্ধ্যামালতী ফুল। ছবিটি নাটোরের দিঘাপতিয়া এম কে কলেজ থেকে তোলা। ছবি: সোয়েল রানা

২২ / ২২
আলোকচিত্র ও শিল্পকর্ম প্রদর্শন প্রতিষ্ঠান দৃক গ্যালারির প্রশাসনিক কর্মকর্তা ইরফানুল ইসলামের হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে আজ শনিবার মানববন্ধন করা হয়। দৃক ও পাঠশালার উদ্যোগে আয়োজিত এই মানববন্ধনের সময় ক্যামেরা মাটিতে রেখে আলোকচিত্রীরা একাত্মতা প্রকাশ করেন। ছবি: জাহিদুল করিম