এক ঝলক (০৯ এপ্রিল ২০১৭)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ৩২
রোববার সন্ধ্যায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সঙ্গে সাক্ষাৎ করেন। দেশটির রাষ্ট্রপতি ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে তাঁর সম্মানে আয়োজিত রাষ্ট্রপতির ভোজসভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: ফোকাস বাংলা

২ / ৩২
জাপানের টোকিওতে চেরি ফুলের পাশে চলছে বেসবল খেলা। ছবি: রয়টার্স

৩ / ৩২
গাড়ির চাকার টিউব নিয়ে বদ্ধ খালে নাইতে নেমে দুষ্টামিতে মেতেছে দুই শিশু-কিশোর। ছবিটি গতকাল শনিবার দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার নতুন বসতি গ্রাম থেকে তোলা। ছবি: আব্দুল মোমিন

৪ / ৩২
মজুরির বিনিময়ে অন্যের জমি চাষ করছেন এক ব্যক্তি। ছবিটি গতকাল শনিবার দুপুরে ফরিদপুর সদর উপজেলার ধুলদী গোবিন্দপুর এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান

৫ / ৩২
গাছে ধরেছে কাঁঠাল। ছবিটি আজ রোববার সকালে পিরোজপুর পৌরসভার রাজারহাট মহল্লা থেকে তোলা। ছবি: এ কে এম ফয়সাল

৬ / ৩২
নদীর কিনারায় খাবার খাচ্ছে একদল কবুতর। ছবিটি গতকাল শনিবার সকালে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার চামটাঘাট এলাকা থেকে তোলা। ছবি: তাফসিলুল আজিজ

৭ / ৩২
নদী থেকে মাছ শিকার করে নিয়ে যাচ্ছে এক পানকৌড়ি। ছবিটি গতকাল শনিবার কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার বালিখলা এলাকা থেকে তোলা। ছবি: তাফসিলুল আজিজ

৮ / ৩২
পাহাড়ি চেঙ্গি নদীর হাঁটু পানিতে মাছ শিকার করছেন এক ব্যক্তি। ছবিটি রোববার সকালে খাগড়াছড়ি সদরের কুমারধন রোয়াজাপাড়া এলাকা থেকে তোলা। ছবি: নীরব চৌধুরী

৯ / ৩২
সবুজ পাহাড়ে শুভ্র ফুল। ছবিটি রোববার সকালে খাগড়াছড়ি সদরের কুমারধন রোয়াজাপাড়া এলাকা থেকে তোলা। ছবি: নীরব চৌধুরী

১০ / ৩২
প্লাস্টিকের ড্রাম বিক্রি করতে বের হয়েছেন তিন ব্যক্তি। খুচরায় একেকটি ড্রাম আকারভেদে ৩৫০ থেকে ৫০০ টাকায় বিক্রি হয়। ছবিটি রোববার সকালে বগুড়ার গাবতলী উপজেলার তাঁতুড়া গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা

১১ / ৩২
গ্রামে ঘুরে ঘুরে কৃষকদের কাছ থেকে পাট কিনেছেন মোবারক হোসেন। এখন ছুটছেন হাটে বিক্রির জন্য। পাইকারিতে প্রতি মণ পাট ১৬০০ থেকে ১৭০০ টাকায় বিক্রি হচ্ছে। ছবিটি রোববার সকালে বগুড়ার গাবতলী উপজেলার নাড়ুয়ামালা এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা

১২ / ৩২
বগুড়া সদর উপজেলার জোড়গাছা হাট এলাকার বেশ কয়েকটি গ্রামে বাণিজ্যিকভাবে ঢ্যাঁড়সের চাষ হয়। সাতসকালে চাষিরা নিজেদের খেত থেকে ঢ্যাঁড়স তুলে সড়কের ধারে মেপে নিচ্ছেন। এরপর পাইকারিতে বিক্রির জন্য এসব ঢ্যাঁড়স নেওয়া হবে হাটে। প্রতি কেজি ঢ্যাঁড়স ২৮ থেকে ৩০ টাকায় বিক্রি হচ্ছে। ছবিটি আজ রোববার বগুড়া সদর উপজেলার মণ্ডলধরন গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা

১৩ / ৩২
খাবারের খোঁজে হাঁসের পাল। ছবিটি আজ রোববার কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার চামটাঘাট এলাকা থেকে তোলা। ছবি: তাফসিলুল আজিজ

১৪ / ৩২
তিস্তা পানির ন্যায্য হিস্যা, সীমান্ত হত্যা বন্ধ, টিপাইমুখে বাঁধ নির্মাণ বন্ধ ও প্রতিরক্ষা চুক্তি বাতিলের দাবিতে বাংলাদেশ লেবার পার্টি রোববার বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ করে। ছবি: সাইফুল ইসলাম

১৫ / ৩২
রাজধানীর ডিআইটি রোডের মৌচাক থেকে মালিবাগ রেলগেট পর্যন্ত সড়কটি পয়োনিষ্কাশন লাইনের কাজের জন্য পুরোটাই খুঁড়ে ফেলে হয়েছে। বন্ধ রয়েছে সব ধরনের যান চলাচল। এতে ভোগান্তিতে পড়ছেন সাধারণ পথচারী। ছবিটি রোববার দুপুরে নির্মাণাধীন মৌচাক-মালিবাগ উড়ালসড়কের নিচ থেকে তোলা। ছবি: সাইফুল ইসলাম

১৬ / ৩২
ম্যানহোল পরিষ্কার করার সময় বিষাক্ত গ্যাসক্রিয়ায় পরিচ্ছন্নতাকর্মী মারা যাওয়ার ঘটনা বিরল নয়। তারপরও শ্রমিকেরা কোনো প্রকার সুরক্ষাব্যবস্থা ছাড়াই গভীর ম্যানহোলে নেমে কাজ করেন। ছবিটি গতকাল শনিবার রাজধানীর সাতমসজিদ রোডের স্টামফোর্ড ইউনিভার্সিটির সামনে থেকে তোলা। ছবি: আবদুস সালাম

১৭ / ৩২
মেট্রোরেলের বৈদ্যুতিক তার স্থাপনের জন্য রাজধানীর মিরপুর ১১ নম্বর বাসস্ট্যান্ড থেকে পল্লবী পর্যন্ত সড়ক খোঁড়া হয়েছে। সড়ক পার হতে পদচারীদের জন্য রাখা হয়নি পর্যাপ্ত ব্যবস্থা। ফলে অনেকেই এভাবে ঝুঁকি নিয়ে লাফ দিয়ে সড়ক পার হচ্ছেন। ছবিটি রোববার দুপুরে মিরপুর ১১ নম্বর বাসস্ট্যান্ড এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালাম

১৮ / ৩২
মেট্রোরেল স্থাপনের জন্য পল্লবী থেকে মিরপুর ১১ নম্বর বাসস্ট্যান্ড পর্যন্ত সড়ক খোঁড়া হয়েছে। পারাপারের জন্য কয়েক জায়গায় দু-একটি বাঁশ ফেলে সেতুর মতো তৈরি করা হয়েছে। নড়বড়ে বাঁশের ওপর দিয়ে ঝুঁকি নিয়ে পথচারীরা আসা-যাওয়া করছেন। ছবিটি রোববার দুপুরে মিরপুর ১১ নম্বর বাসস্ট্যান্ড এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালাম

১৯ / ৩২
রাজধানীর ক্যান্টনমেন্টের মানিকদী এলাকার খানাখন্দে ভরা সড়কগুলোতে সারা বছরই কাদা-জল জমে থাকে। দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাচ্ছেন এলাকাবাসী। ছবিটি রোববার দুপুরে মানিকদী প্রধান সড়ক থেকে তোলা। ছবি: আবদুস সালাম

২০ / ৩২
বয়সসীমা নির্ধারণের অজুহাতে তৈলবাহী জাহাজে তেল পরিবহন বন্ধ করে দেওয়ার প্রতিবাদে চট্টগ্রামে সমাবেশ ও মানববন্ধন করেছে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন। ছবিটি আজ রোববার বিকেল চারটায় নগরের প্রেসক্লাবের সামনে থেকে তোলা। ছবি: জুয়েল শীল

২১ / ৩২
চৈত্রের গরমে বেড়ে যায় ডাবের চাহিদা। তাই গ্রাম থেকে ডাব সংগ্রহ করে বিক্রির জন্য শহরে নেওয়া হচ্ছে। ছবিটি রোববার দুপুরে ফরিদপুর সদর উপজেলার সাদিপুর এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান

২২ / ৩২
চৈত্রের ভারী বৃষ্টি আর পাহাড়ি ঢলে সিলেট অঞ্চলের বিভিন্ন হাওর তলিয়ে গেছে। পানির নিচে তলিয়ে গেছে বোরো ফসল। সিলেট সদরের বাওরকান্দি হাওরে তলিয়ে যাওয়া কাঁচা বোরো ধান গরুর খাবারের জন্য কেটে আনছে এক কিশোর। ছবিটি রোববার সকালে তোলা। ছবি: আনিস মাহমুদ

২৩ / ৩২
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বৈশাখী ভাতা ও উচ্চতর বেতন স্কেল প্রাপ্তির দাবিতে রোববার সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বাংলাদেশ শিক্ষক সমিতির সিলেট জেলা শাখার উদ্যোগে মানববন্ধনে অংশে নেন শিক্ষক ও কর্মচারীরা। ছবিটি দুপুর সাড়ে ১২টার দিকে তোলা। ছবি: আনিস মাহমুদ

২৪ / ৩২
কুমিল্লার কালিকাপুর দক্ষিণপাড়ার আবদুল গণি মিয়ার ছেলে কবির হোসেন এ বছর বেগুন চাষের পাশাপাশি ৮৪ শতক জমিতে করলা চাষ করেছেন। ফলন ভালো হয়েছে। পাইকারেরা জমি থেকে করলা কিনে নিয়ে যাচ্ছেন। অসময়ে ঝড় ও বৃষ্টি না হলে ফলন ভালো হয়ে লাভের পরিমাণ বেশি হতো। শনিবার সকাল নয়টায় বুড়িচং উপজেলার কালিকাপুর থেকে তোলা ছবি। ছবি: এমদাদুল হক

২৫ / ৩২
পার্বত্য চট্টগ্রাম আদিবাসী ফোরামের আয়োজনে বিঝু, সাংগ্রাই, বৈসুক, বিষু, বিহু ও চাংক্রান চার দিনব্যাপী উৎসবের উদ্বোধনী শেষে বর্ণাঢ্য শোভাযাত্রা। রোববার রাঙামাটি শহরের পৌর প্রাঙ্গণ থেকে তোলা ছবি। ছবি: সুপ্রিয় চাকমা

২৬ / ৩২
চৈত্রের কাঠফাটা রোদ আর গরমে অনেক সময় বেড়ে যায় লোডশেডিং। এ সময় হাতপাখা ছাড়া উপায়ও থাকে না। ফুটপাতের পাখার দোকানদারেরাও পসরা সাজিয়ে বসেছে নানান রকমের হাতপাখা নিয়ে। ছবিটি রোববার দুপুরে রংপুর নগরের কাচারিবাজার এলাকা থেকে তোলা। ছবি: মঈনুল ইসলাম

২৭ / ৩২
রংপুরে রোববার সকালে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের (বিএনসিসি) আয়োজনে জঙ্গিবাদ, সন্ত্রাস ও মাদকবিরোধী শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে বের হয়ে নগরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। এ সময় লিফলেট বিতরণ ও কাচারিবাজারে সমাবেশ অনুষ্ঠিত হয়। ছবি: মঈনুল ইসলাম

২৮ / ৩২
‘উচ্চশিক্ষার সব পর্যায় ৫ গুণ টিউশন ফি বৃদ্ধি করা হবে’ আসন্ন জাতীয় বাজেট সামনে রেখে রাজধানীতে আয়োজিত এক প্রাক্‌-বাজেট আলোচনায় অর্থমন্ত্রীর এ বক্তব্য প্রত্যাখ্যান করে রোববার বগুড়া শহরের সাতমাথায় সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট বগুড়া জেলা শাখার উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। ছবি: সোয়েল রানা

২৯ / ৩২
আর কয়েক দিন পরেই বাংলা নববর্ষ। পয়লা বৈশাখ বাংলা বছরের প্রথম দিন। তাই নতুন বছরের এ দিনটি সামনে রেখে চারুকলা বরিশালের চলছে নানা আয়োজন ও প্রস্তুতি। ছবিটি রোববার সকালে বরিশাল নগরের সিটি কলেজ প্রাঙ্গণ থেকে তোলা। ছবি: সাইয়ান

৩০ / ৩২
সংবাদ পরিবেশনে জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। রোববার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বজলুর রহমান স্মৃতি পদক বিতরণ অনুষ্ঠানে রাষ্ট্রপতি এ আহ্বান জানান। রাষ্ট্রপতির ও অতিথিদের সঙ্গে পদক জয়ীরা। ছবি: ফোকাস বাংলা

৩১ / ৩২
ভারতের রাষ্ট্রপতি ভবনে রোববার সন্ধ্যায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন দেশটির সংসদের বিরোধী দল কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধী। এ সময় রাহুল গান্ধী ও ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং উপস্থিত ছিলেন। ছবি: ফোকাস বাংলা

৩২ / ৩২
ভারতের রাষ্ট্রপতি ভবনে রোববার সন্ধ্যায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধী। ছবি: ফোকাস বাংলা