সরষে খেতে হলুদ ফুলের চোখ জুড়ানো প্রাচুর্যে উদ্ভাসিত শিশুটি। ছবিটি গতকাল শুক্রবার ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার কুশমাইল গ্রাম থেকে তোলা। ছবি: জগলুল পাশা
২ / ১৮
নদীর ধারে ধানের চারা বোনছে তিন শিশু। ছবিটি মানিকগঞ্জের বালির টেক এলাকা থেকে তোলা। ছবি: মাকদুসউজ্জামান রবিন
৩ / ১৮
ফসলের মাঠে পাখির ওড়াউড়ি। ছবিটি মানিকগঞ্জের বাঘিয়া এলাকা থেকে তোলা। ছবি: মাকদুসউজ্জামান রবিন
৪ / ১৮
আনমনে বসে আছে শালিক পাখিটি। ছবিটি গতকাল মানিকগঞ্জের বাঘিয়া থেকে তোলা। ছবি: মাকদুসউজ্জামান রবিন
৫ / ১৮
ধান কাটার পর খেতের নাড়া পুড়িয়ে দিচ্ছেন এক কৃষক। ছবিটি মানিকগঞ্জের বাঘিয়া এলাকা থেকে তোলা। ছবি: মাকদুসউজ্জামান রবিন
৬ / ১৮
দেখে মনে হচ্ছে, বিশ্রাম নিচ্ছে চার পাখি! ছবিটি মানিকগঞ্জের বাঘিয়া এলাকা থেকে তোলা। ছবি: মাকদুসউজ্জামান রবিন
৭ / ১৮
মাটির হাড়ি বানাচ্ছেন এক নারী। ছবিটি মানিকগঞ্জের বাঘিয়া এলাকা থেকে তোলা। ছবি: মাকদুসউজ্জামান রবিন
৮ / ১৮
শীতের সকালে নতুন বই নিয়ে বিদ্যালয়ে যাচ্ছে শিশুরা। ছবিটি রংপুরের গঙ্গাচড়া উপজেলার জয়দেব এলাকা থেকে তোলা। ছবি: মঈনুল ইসলাম
৯ / ১৮
সকালের রোদে ‘কুমড়া বড়ি’ তৈরিতে ব্যস্ত এক গৃহিণী। মাষকালাই ও খেসারি ডাল দিয়ে করা হয় এটি; যা সবজি বা তরকারিতে সহযোগী খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। ছবিটি আজ শনিবার যশোর সদরের ফতেপুর গ্রাম থেকে তোলা। ছবি: এহসান-উদ-দৌলা
১০ / ১৮
নিষেধাজ্ঞা অমান্য করে মহাসড়কে কোনো বাধা ছাড়াই তিন চাকার অটোরিকশা চলছে। ছবিটি আজ শনিবার দুপুরে ঢাকা-রংপুর মহাসড়কের বগুড়ার ঠেঙ্গামারা এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা
১১ / ১৮
খেত থেকে আলু তুলে হাটে বিক্রির জন্য নিয়ে যাচ্ছেন কৃষকেরা। আকারভেদে পাইকারিতে প্রতি মণ আলু ৬০০ টাকা থেকে ৬৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। ছবিটি আজ শনিবার দুপুরে বগুড়ার মহাস্থানগড় এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা
১২ / ১৮
বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে বিক্রির জন্য হরেক রকম প্লাস্টিকের মালামাল সাইকেলে নিয়ে যাচ্ছেন একদল বিক্রেতা। ছবিটি আজ শনিবার সকালে ফরিদপুর সদর উপজেলার মুনশীবাজার এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান
১৩ / ১৮
বাড়ির পাশে লাগানো লাল শাক ও মুলা শাকের খেত পরিচর্যায় ব্যস্ত ফরিদপুর নগরকান্দা উপজেলা সদরের গৃহবধূ মুক্তা বেগম। ছবিটি আজ শনিবার সকালে তোলা। ছবি: আলীমুজ্জামান
১৪ / ১৮
আজ শনিবার সকাল ১০টার দিকে ঘন কুয়াশার মধ্যে কর্মস্থলে ছুটছেন মানুষ। ছবিটি নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর বন্দর খেয়াঘাট এলাকা থেকে তোলা। ছবি: পাপ্পু ভট্টাচার্য্য
১৫ / ১৮
সিলেটে জেঁকে বসেছে শীত। দুপুর পর্যন্ত সূর্যের দেখা মেলেনি, আকাশ ছিল কুয়াশাচ্ছন্ন। কনকনে এই শীতে চা বাগানের রাস্তায় হেঁটে চলছে শিশুরা। ছবিটি শনিবার সকালে সিলেট শহরতলির খাদিমনগর চা-বাগানের লালীছড়া থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ
১৬ / ১৮
সারা দেশে বেগুনের ফলন ভালো হয়েছে। প্রতি কেজি বেগুন বিক্রি হচ্ছে ৬ টাকা দরে। ছবিটি আজ শনিবার নারায়ণগঞ্জ শহরের দিগুবাবুর বাজার এলাকা থেকে তোলা। ছবি: পাপ্পু ভট্টাচার্য্য
১৭ / ১৮
বোরো ধান রোপণ করছেন কৃষকেরা। ছবিটি আজ শনিবার বেলা ১১টার দিকে তোলা। ছবি: সাইয়ান
১৮ / ১৮
শীত বাড়ার সঙ্গে সঙ্গে গাঙচিলের আনাগোনা বেড়েছে রাঙামাটির কাপ্তাই লেকে। ছবিটি রাঙামাটির কাপ্তাই লেকের হাজারী বাঁক এলাকা থেকে আজ শনিবার ছবিটি তোলা। ছবি: সুপ্রিয় চাকমা