এক ঝলক (০৯ জানুয়ারি ২০১৭)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২৫
গাছের ওপর বসে রোদ পোহাচ্ছে বক ও পানকৌড়ি। ছবিটি সোমবার খুলনার রূপসা উপজেলার ইলাইপুর এলাকা থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন

২ / ২৫
বেয়ারিংয়ের তৈরি গাড়িতে চড়ে বসেছে এক শিশু। তাকে ঠেলছে অন্য দুজন। ছবিটি গতকাল রোববার পাবনার মালঞ্চি ইউনিয়ন থেকে তোলা। ছবি: হাসান মাহমুদ

৩ / ২৫
ফুটেছে ডালিয়া। ছবিটি গত বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ক্যাম্পাস থেকে তোলা। ছবি: এমদাদুল হক

৪ / ২৫
গোধূলি বেলায় সৈকতে পর্যটকদের ভিড়। ছবিটি গত শনিবার কক্সবাজারের কলাতলী সাগর সৈকত থেকে তোলা। ছবি: সুপ্রিয় চাকমা

৫ / ২৫
ভারতের মুম্বাইয়ে আরব সাগরের তীরে কবুতরকে খাওয়াচ্ছেন এক ব্যক্তি। ছবিটি সোমবার তোলা। ছবি: রয়টার্স

৬ / ২৫
৭৪তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডের আসর বসেছিল যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলসের বেভারলি হিলটন হোটেলে। বর্ণিল পোশাকে এই আয়োজনে শামিল হন অভিনেত্রী অলিভিয়া কালপো। ছবি: রয়টার্স

৭ / ২৫
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় রোববার ঝড়ের প্রভাবে পেটালুমা নদীর পানি বেড়ে বন্যার সৃষ্টি হয়। বন্যার পানি মেইলবক্স ছুঁই ছুঁই করছে। ছবি: রয়টার্স

৮ / ২৫
চিলির দক্ষিণের তিরুয়া শহরের দূরে রোববার ছোট একটি বিমান বিধ্বস্ত হয়েছে। লোকজন দাঁড়িয়ে সেটাই দেখছেন। ছবি: রয়টার্স

৯ / ২৫
কুয়াশা থেকে বোরোর বীজতলা সুরক্ষিত রাখতে পরিমাণমতো ওষুধ দিচ্ছেন কৃষক সাদেক আলী। ছবিটি সোমবার সকালে বগুড়ার শেরপুর উপজেলার দড়িপাড়া গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা

১০ / ২৫
বিলে ফুটেছে শাপলা। ছবিটি সোমবার খুলনার রূপসা উপজেলার জাবুসা এলাকা থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন

১১ / ২৫
উন্নয়ন মেলা উপলক্ষে সোমবার সকালে বগুড়া জেলা প্রশাসনের উদ্যোগে শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। ছবিটি শহরের ব্যস্ততম নওয়াববাড়ী সড়ক থেকে তোলা। ছবি: সোয়েল রানা

১২ / ২৫
স্পেনের মাদ্রিদের রেত্রিও পার্কের একটি দোকান। ছবিটি রোববারের। ছবি: রয়টার্স

১৩ / ২৫
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় রোববার ঝড়ের প্রভাবে পেটালুমা নদীর পানি বেড়ে বন্যার সৃষ্টি হয়। বাড়িঘরে পানি উঠে যাওয়ায় অন্যত্র সরে যাচ্ছেন এক ব্যক্তি। ছবি: রয়টার্স

১৪ / ২৫
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সানফ্রান্সিকোতে ঝড়ে গাছের ডাল ভেঙে পড়েছে পার্কিং করা গাড়িটির ওপর। ছবি: রয়টার্স

১৫ / ২৫
ভোরে শীত উপেক্ষা করে কাজের উদ্দেশে গন্তব্যে ছুটেছেন এই বৃদ্ধ কৃষক। রাঙামাটি শহরের মোনঘর উচ্চ বিদ্যালয় এলাকা থেকে আজ সোমবার ছবিটি তোলেন সুপ্রিয় চাকমা

১৬ / ২৫
তুষারপাতের মধ্যে গতকাল রোববার ইতালির দক্ষিণে কোলে টাউনের সান্তারামো সড়ক দিয়ে হাঁটছেন লোকজন। গত দু দিনের ইউরোপে প্রচণ্ড ঠান্ডায় অন্তত ২৩ জনের মৃত্যু হয়েছে। ছবি: এএফপি

১৭ / ২৫
শীতের প্রকোপ বেড়ে যাওয়ায় কম্বল কেনার ধুম পড়েছে। অনেকেই বিভিন্ন মার্কেট ও ফুটপাত থেকে তাঁদের পছন্দ অনুযায়ী কম্বল কিনছেন। তাই এ সময় মৌসুমি ব্যবসায়ীরা এসব কম্বল ঢাকা থেকে কিনে স্থানীয় বাজারে বিক্রি করেন। ছবিটি আজ সোমবার দুপুরে যশোর শহরের মুজিব সড়ক থেকে তোলা। ছবি: এহসান-উদ-দৌলা

১৮ / ২৫
ভুলে ভরা পাঠ্যপুস্তক বাতিল ও এর সঙ্গে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ সোমবার বেলা সাড়ে ১১টায় সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট ও শিশু-কিশোর মেলা বগুড়া জেলা শাখার উদ্যোগে শহরের সাতমাথায় মানববন্ধন করা হয়। ছবি: সোয়েল রানা

১৯ / ২৫
সুন্দরবন রক্ষায় রামপালে বিদ্যুৎকেন্দ্র স্থাপনে প্রতীকী গণভোটের আয়োজন করেছে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট যশোর শাখা। ৬ জানুয়ারি থেকে শুরু হওয়া এ গণভোট চলবে ১৮ জানুয়ারি পর্যন্ত। এতে সুন্দরবন এলাকায় রামপাল বিদ্যুৎকেন্দ্র স্থাপনের পক্ষে ও বিপক্ষে ভোট প্রদান করছে সাধারণ মানুষ। ছবিটি আজ সোমবার দুপুরে যশোর শহরের ঈদগাহ মোড় থেকে তোলা। ছবি: এহসান-উদ-দৌলা

২০ / ২৫
দেশের উন্নয়নের চিত্র তুলে ধরার লক্ষ্যে যশোর জেলা প্রশাসনের উদ্যোগে আজ সোমবার থেকে যশোর টাউন হল ময়দানে তিন দিনব্যাপী ‘উন্নয়ন মেলা-২০১৭’ শুরু হয়েছে। মেলায় বাংলাদেশ বিমানবাহিনীর স্টলের সামনে রাখা ট্রেনিং বিমানের সামনে সেলফি তোলায় ব্যস্ত দুই শিক্ষার্থী। ছবি: এহসান-উদ-দৌলা

২১ / ২৫
সারা দেশের অন্যান্য এলাকার মতো কুমিল্লায়ও বেড়েছে শীত। রাতের ঠান্ডা বাতাস ও শীত থেকে রক্ষা পেতে সড়কের পাশে কাঠে আগুন জ্বালিয়ে তাপে শরীর গরম করছেন অনেকে। গতকাল রোববার রাত ১০টার দিকে নগরের ঝাউতলা এলাকা থেকে তোলা। ছবি: এমদাদুল হক

২২ / ২৫
গাছি নেই, সেই সুযোগে খেজুরগাছে উঠে রস খাচ্ছে কিশোর। আজ সোমবার দুপুরে কুমিল্লা আদর্শ সদর উপজেলার ভাটপাড়া গোমতী নদীর পাড় থেকে ছবিটি তোলা। ছবি: এমদাদুল হক

২৩ / ২৫
বাঁশের তৈরি ঝাঁপি তৈরি হয় সিলেটের বিভিন্ন উপজেলায়। সেখান থেকে বিক্রির জন্য আনা হয় সিলেট নগরে। রিকশায় করে ঝাঁপি নিয়ে সিলেট নগরের কিনব্রিজ এলাকায় আসছেন এক রিকশাচালক। ছবিটি আজ সোমবার সকালে তোলা। ছবি: আনিস মাহমুদ

২৪ / ২৫
ক্লাস পুরোদমে শুরু হয়নি। শীতের সকালে একটু আগেই বিদ্যালয়ে এসেছে এরা। ক্লাস শুরু হতেও দেরি। তাই খেলায় মেতে উঠেছে শিশু শিক্ষার্থীরা। ছবিটি আজ সোমবার সকালে রাজশাহীর বাগমারার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে তোলা। ছবি: মামুনুর রশিদ

২৫ / ২৫
প্রথমা প্রকাশনের উদ্যোগে আজ সোমবার জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী মিলনায়তনে ‘জীবনানন্দ দাশ পাণ্ডুলিপি পুরস্কার ১৪২২’ প্রদান অনুষ্ঠানে রাসেল রায়হানের হাতে সনদ তুলে দেন কথাসাহিত্যিক ফারুক মঈনউদ্দীন (বাঁয়ে)। অনুষ্ঠানে আরও ছিলেন (ডান থেকে) প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক সাজ্জাদ শরিফ, রাসেলের বাবা আলী আকবর ও জাতীয় জাদুঘরের মহাপরিচালক ফয়জুল লতিফ চৌধুরী। ছবি: জাহিদুল করিম