নদীর তীরে শুকনা ডালে বসে আছে শালিক। জেলা প্রশাসকের কার্যালয়, বগুড়া, ৯ জানুয়ারিছবি: সোয়েল রানা
২ / ১১
অবৈধ দখলে থাকা খাসজমি উদ্ধার করে ভূমিহীনদের মধ্যে বন্দোবস্ত করে দেওয়াসহ ১৭ দফা দাবিতে নোয়াখালীতে বিক্ষোভ মিছিল। জজকোর্ট সড়ক, নোয়াখালী, ৯ জানুয়ারিছবি: প্রথম আলো
৩ / ১১
গ্রামীণ মাঠ থেকে লাকড়ি ও খড়কুটো সংগ্রহ করে বাড়িতে ফিরছেন দুই নারী। উঞ্চুরকী গ্রাম, গাবতলী উপজেলা, বগুড়া, ৯ জানুয়ারিছবি: সোয়েল রানা
৪ / ১১
গৃহস্থালির কাজে ঝাঁকার চাহিদা সব সময় থাকে। তাই হাটবাজারে বিক্রির জন্য বাড়ির উঠানে বসে বাঁশের ঝাঁকা তৈরি করছেন এক দম্পতি। মল্লিক ডাংগী, সদর উপজেলা, ফরিদপুর, ৯ জানুয়ারিছবি: আলীমুজ্জামান
৫ / ১১
হালের বলদ নেই, তাতে কী। স্বামী-স্ত্রী মিলেই প্রস্তুত করছেন বোরো ধানের বীজতলা। বোরো মৌসুমকে সামনে রেখে কৃষক ওবায়দুর বরকন্তাজ স্ত্রী রাশেদা বেগমকে সঙ্গে নিয়ে বোরো ধানের বীজতলা প্রস্তুত করছেন। ঈশান গোপালপুর, সদর উপজেলা, ফরিদপুর, ৯ জানুয়ারিছবি: আলীমুজ্জামান
করোনার টিকা নিতে শিক্ষার্থীসহ নানা বয়সী মানুষের ভিড়। সিটি করপোরেশন, রংপুর, ৯ জানুয়ারিছবি: মঈনুল ইসলাম
৮ / ১১
নারী কারাতে শিক্ষাকেন্দ্রের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রার প্রস্তুতি চলছে। তার আগে শীতের রোদে সময় কাটাতে নিজেদের মধ্যে কারাতের বিভিন্ন কসরত করছে শিক্ষার্থীরা। শহীদ হাদিস পার্ক, খুলনা, ৯ জানুয়ারিছবি: সাদ্দাম হোসেন
৯ / ১১
ডিঙিতে করে গন্তব্যে ছুটছে একদল স্থানীয় মানুষ। কাপ্তাই হ্রদের পার ঘেঁষে শতবর্ষের প্রাকৃতিক বনে ঢাকা উঁচু পাহাড় যেন নিসর্গ। বরকল উপজেলা, রাঙামাটি, ৯ জানুয়ারিছবি: সুপ্রিয় চাকমা
১০ / ১১
রাজধানীর মেয়র হানিফ ফ্লাইওভারে টোল প্লাজা পার হওয়ার আগেই বাস থেকে নামিয়ে দেওয়ায় উড়ালসড়কের পাশ দিয়ে দীর্ঘ পথ ঝুঁকি নিয়ে হেঁটে আসতে হয় যাত্রীদের। গতকাল শনিবার উড়ালসড়কের কাপ্তান বাজারের এ অংশে হেঁটে আসা দুই যাত্রী বাসচাপায় মারা যায়। ঢাকা, ৯ জানুয়ারিছবি: দীপু মালাকার
১১ / ১১
করোনাভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ার কারণে ইতিমধ্যে ‘করোনার টিকা ছাড়া স্কুল পরিচালনা নয়’ ঘোষণা এসেছে। সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের টিকার আওতায় আনার কার্যক্রম চালু হয়েছে। টিকা নিতে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে বিভিন্ন স্কুলশিক্ষার্থীরা ভিড় করেছে। মতিঝিল, ৯ জানুয়ারিছবি: সাজিদ হোসেন