এক ঝলক (০৯ জুন ২০১৭)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২২
রাজধানীর শ্যামলী শিশুমেলার সামনের সড়ক বিভাজকের কাটা অংশ দিয়ে ঝুঁকি নিয়ে পার হন অনেকে৷ ছবিটি আজ শুক্রবার দুপুরে তোলা৷ ছবি: সাবিনা ইয়াসমিন

২ / ২২
শুক্রবার সারা দিন আকাশ মেঘলা ছিল। রাজধানীতে কিছুটা বৃষ্টিও ঝরেছে। বৃষ্টি থেকে বাঁচতে পা গুটিয়ে রিকশায় বসে আছেন এক চালক। ছবি: আশরাফুল আলম

৩ / ২২
স্বল্প দূর পাল্লার বাসগুলোর নির্দিষ্ট সময়ের মধ্যে পৌঁছানোর নিয়ম। কিন্তু কে শোনে কার কথা।  এই বাসগুলো সড়কের যেকোনো স্থানে বাস থামিয়ে যাত্রী ওঠানামা করায়। এরপর ঠিক সময়ে পৌঁছাতে শুরু হয় বেপরোয়াভাবে ছুটে চলা। ফলে প্রায়ই দুর্ঘটনা ঘটে। ছবিটি গতকাল বৃহস্পতিবার খুলনার খানজাহান আলী সেতু থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন

৪ / ২২
গরমে ক্লান্ত শরীর। তাই বিশ্রাম নিতে গিয়ে ঘুমিয়ে পড়েন এই চালক। ছবিটি আজ শুক্রবার দুপুরে সিলেট নগরের কিনব্রিজ এলাকা থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ।

৫ / ২২
মোটরসাইকেলে দুজনের বেশি আরোহী ওঠার ওপর নিষেধাজ্ঞা থাকলেও নিজের সঙ্গে আরও তিনজনকে নিয়ে চলেছেন এই চালক। ছবিটি আজ শুক্রবার সকাল ১০টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা কোটবাড়ী বিশ্বরোড থেকে তোলা। ছবি: এমদাদুল হক

৬ / ২২
মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা চলাচল নিষিদ্ধ থাকা সত্ত্বেও বেপরোয়া গতিতে ঝুঁকি নিয়ে চলছে এসব যানবাহন। ফলে প্রায়ই ঘটছে দুর্ঘটনা এবং প্রাণ হারাচ্ছেন সাধারণ যাত্রীরা। ছবিটি আজ শুক্রবার সকালে ময়মনসিংহ-নেত্রকোনা মহাসড়কের চায়না মোড় এলাকা থেকে তোলা। ছবি: জগলুল পাশা

৭ / ২২
ভিয়েতনামের রাজধানী হ্যানয়ের কাগজ তৈরির কারখানার চিমনি থেকে বের হচ্ছে কালো ধোঁয়া। ছবিটি গতকাল বৃহস্পতিবার তোলা। ছবি: রয়টার্স

৮ / ২২
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ১০ নং ডাউনিং স্ট্রিটের পোষা বিড়াল ল্যারি। আজ শুক্রবার সকালে তোলা ছবি। সাবেক প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের সময় তাকে আনা হয়। ক্ষমতার পালা বদলে ক্যামেরন চলে গেলেও থেরেসার জন্য রেখে যান ল্যারিকে। ছবি: এএফপি

৯ / ২২
নিষেধাজ্ঞার পরও ঢাকা-পাবনা মহাসড়কে চলছে তিন চাকার দেশীয় যান। ছবিটি গতকাল বৃহস্পতিবার তোলা। ছবি: হাসান মাহমুদ

১০ / ২২
নাসিরাবাদ ইউনিয়নটি ঢাকার খিলগাঁও থানার অন্তর্ভুক্ত। ইউনিয়নটি বিচ্ছিন্ন দ্বীপের মতো। নাসিরাবাদের চারপাশে পানি। এক স্থান থেকে অন্য স্থানে যেতে গ্রামবাসীর যাতায়াতের মাধ্যম নৌকা ও সাঁকো। ছবিটি গতকাল বৃহস্পতিবার তোলা। ছবি: আবদুস সালাম

১১ / ২২
মেইডেনহেডে নির্বাচনের ফলাফলের অপেক্ষায় ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। ছবিটি আজ শুক্রবারের। ছবি: রয়টার্স

১২ / ২২
সাম্প্রতিক হামলায় নিহত ব্যক্তিদের স্মরণ করে সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যের বার্তা লিখে লন্ডন ব্রিজের দেয়ালে লাগানো হয়েছে। ছবিটি গতকাল বৃহস্পতিবার তোলা। ছবি: এএফপি

১৩ / ২২
কৃষকদের কাছ থেকে পাইকারি দরে চিচিঙ্গা কিনে জড়ো করছেন এক ব্যবসায়ী। প্রতি কেজি চিচিঙ্গার পাইকারি দাম ৩ থেকে ৫ টাকা। ছবিটি গতকাল বৃহস্পতিবার বগুড়ার শাজাহানপুর উপজেলার আড়িয়াবাজার এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা

১৪ / ২২
রাজবাড়ীর দৌলতদিয়ায় গত সোমবার বন্ধ হওয়া তিন নম্বর ঘাট গতকাল বৃহস্পতিবার বিকেলে চালু হয়েছে। তবে পানি বাড়তে থাকায় ঘাটের র‍্যামের ওই দিনই বিকেলে ডুবে যায়। ফলে বর্তমানে দৌলতদিয়ার চারটি ঘাটের মধ্যে তিনটি চালু রয়েছে। এতে যানবাহন পারাপার ব্যাহত হচ্ছে। ছবি: রাশেদুল হক

১৫ / ২২
বিদেশি প্রজাতির পালমার আমের ছবিটি সম্প্রতি পিরোজপুর শহরের থানা সড়কের একটি নার্সারি থেকে তোলা। ছবি: এ কে এম ফয়সাল

১৬ / ২২
কুমিল্লা: কুমিল্লা সদর দক্ষিণ থানার বেলতলী এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সর্বোচ্চ গতি ৪০ কিলোমিটার থাকার কথা থাকলেও এই চালক আইন না মেনে বেশি গতিতে গাড়ি চালিয়েছিলেন। গতি পরিমাপ যন্ত্র স্পিড গানের মনিটরে ওঠা গতি চালককে দেখাচ্ছেন কুমিল্লা ময়নামতি হাইওয়ে পুলিশের এক সদস্য। ছবিটি আজ শুক্রবার তোলা। ছবি: এমদাদুল হক

১৭ / ২২
মহাসড়কে গতি না মেনে গাড়ি চলাচল করায় বাড়ছে দুর্ঘটনা। গতি পরিমাপ যন্ত্র ‘স্পিড গান’ দিয়ে শনাক্ত করা আইন অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে কুমিল্লা ময়নামতি হাইওয়ে পুলিশ। ছবিটি আজ শুক্রবার সকাল সাড়ে ১০ টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণ থানার হাড়াতলী এলাকা থেকে তোলা। ছবি: এমদাদুল হক

১৮ / ২২
খাবারের খোঁজে বকের ঘোরাঘুরি। ছবিটি গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় মেহেরপুর সদরের উজলপুর গ্রাম থেকে তোলা। ছবি: আবু সাঈদ

১৯ / ২২
গতকাল বৃহস্পতিবার বিকেল থেকে গভীর রাত পর্যন্ত প্রচণ্ড ঝড়ে এবং বজ্রপাতে পাহাড় ধসে পড়ে সড়কে । এতে রাঙামাটি-বরাদম- কাপ্তাই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে। দুর্ভোগে পড়ে লোকজন। রাঙামাটি সদরের বিলাইছড়ি পাড়া এলাকা থেকে আজ শুক্রবার সকাল সাড়ে ৬টায় তোলা ছবি। ছবি: সুপ্রিয় চাকমা

২০ / ২২
মানবাধিকারকর্মী সুলতানা কামালকে হত্যার হুমকিদাতাদের গ্রেপ্তারের দাবিতে শুক্রবার বিকেলে রাজধানীর শাহবাগ এলাকায় ছাত্র-জনতা প্রতিবাদ সমাবেশ করে। ছবি: আশরাফুল আলম

২১ / ২২
রাজধানীর আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরে আজ শুক্রবার ‘চিন্তা-তৎপরতা-সংলাপ-মানুষ’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা। ছবি: সাবিনা ইয়াসমিন

২২ / ২২
ঈদ উপলক্ষে মেয়ের জন্য জামা কিনছেন মা৷ রাজধানীর ধানমন্ডি এলাকার একটি শপিং মলে তোলা। ছবি: সাবিনা ইয়াসমিন