এক ঝলক (০৯ জুন, ২০২০)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১৯
রাজধানীতে সৌন্দর্যবর্ধনের জন্য সড়ক বিভাজকে লাগানো গাছের পাতায় ধূলার আস্তরণ দেখতেই অভ্যস্ত নগরবাসী। তবে করোনাকালে পরিস্থিতি বদলেছে। দীর্ঘদিন যান চলাচল নিয়ন্ত্রণে থাকা ও বায়ুদূষণ কমায় সবুজ–সতেজ পাতা নজর কাড়ছে সবার। ধানমন্ডি, ৯ জুন। ছবি: সাবিনা ইয়াসমিন

২ / ১৯
ঢাকা ইপিজেডের একটি কারখানার পোশাকশ্রমিকেরা বকেয়া বেতনের দাবিতে শ্রম ভবনের সামনে অবস্থান নিয়েছেন। তাঁদের দাবি, পাঁচ মাস ধরে বেতন পাচ্ছেন না। বিজয়নগর, ঢাকা, ৯ জুন। ছবি: আবদুস সালাম

৩ / ১৯
দুই মাসের বেশি সময় ধরা চলা অঘোষিত লকডাউনের সময় বাসা থেকে একবারের জন্যও বের হয়নি আবুল মতিনের দুই নাতি-নাতনি। তাদের বায়না রাখতে বিকেলে বাহাদুর শাহ পার্কে এসেছেন তিনি। ঢাকা, ৮ জুন। ছবি: দীপু মালাকার

৪ / ১৯
চট্টগ্রাম নগরে দুপুরের অল্প বৃষ্টিতেই আখতারুজ্জামান উড়ালসড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয়। চট্টগ্রাম, ৮ জুন । ছবি: জুয়েল শীল

৫ / ১৯
স্বাস্থ্যবিধি না মেনেই এক রিকশায় পাঁচজন চড়ে সদরঘাট লঞ্চ টার্মিনালে যাচ্ছেন। সদরঘাট এলাকা, ঢাকা, ৮ জুন। ছবি: দীপু মালাকার

৬ / ১৯
এবার আগাম বৃষ্টিতে ভোগান্তি বেড়েছে কৃষকের। কাদা-পানি পেরিয়ে ঘোড়ার গাড়িতে করে জমি থেকে ধান নিয়ে বাড়ি ফিরছেন কৃষক। ভাঙ্গাগড়া, গঙ্গাচড়া, রংপুর, ৮ জুন। ছবি: মঈনুল ইসলাম

৭ / ১৯
আসবাববোঝাই পিকআপে করে ঝুঁকি নিয়ে গন্তব্যে যাচ্ছে কয়েকজন। আদর্শ কলেজ গেট এলাকা, বগুড়া, ৯ জুন। ছবি: সোয়েল রানা

৮ / ১৯
গ্রামীণ পাকা সড়কে সাইকেলে চেপে গন্তব্যে যাচ্ছেন এক শিক্ষার্থী। লাহিড়ীপাড়া গ্রাম, বগুড়া সদর, ৯ জুন। ছবি: সোয়েল রানা

৯ / ১৯
করোনাভাইরাস সংকটের মধ্যে নগরে বেড়েছে যানবাহনের চলাচল। যানজট নিয়ন্ত্রণে রাখতে সুরক্ষা সরঞ্জাম পরে দায়িত্ব পালন করছেন সিলেট মহানগর ট্রাফিক পুলিশের এক সদস্য। কোর্ট পয়েন্ট, সিলেট, ৯ জুন। ছবি: আনিস মাহমুদ

১০ / ১৯
ঝুঁকি নিয়ে সড়কে বেরিয়ে পড়েছে মানুষজন। চলন্ত যানবাহনের মধ্য দিয়ে সড়ক পারাপার হচ্ছে মানুষ। কোর্ট পয়েন্ট, সিলেট, ৯ জুন। ছবি: আনিস মাহমুদ

১১ / ১৯
গ্রাম থেকে শহরে এসেছেন তাঁরা। স্বাস্থ্যবিধি না মেনে রিকশায় করে এভাবেই গন্তব্যে যাচ্ছেন। রিকশার সিটের নিচে বসে আছেন এই বৃদ্ধা। সংক্রমণের ঝুঁকিও রয়েছে। কোর্ট পয়েন্ট, সিলেট, ৯ জুন। ছবি: আনিস মাহমুদ

১২ / ১৯
করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে ব্যক্তিগত সুরক্ষা পোশাক পরে সড়কে হাঁটছেন এক ব্যক্তি। কোর্ট পয়েন্ট, সিলেট, ৯ জুন। ছবি: আনিস মাহমুদ

১৩ / ১৯
নগরে বেড়েছে মানুষের উপস্থিতি। বেড়েছে যান চলাচলের সংখ্যা। স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য নগর পুলিশের পক্ষ থেকে সচেতনতামূলক মাইকিং করা হচ্ছে দিনভর। চৌহাট্টা, সিলেট, ৯ জুন। ছবি: আনিস মাহমুদ

১৪ / ১৯
করোনার সংক্রমণ ছড়িয়ে পড়ায় অক্সিজেনের চাহিদা আগের চেয়ে বেড়েছে কয়েকগুণ। অক্সিজেন সিলিন্ডার বিক্রয়কারী একটি দোকানে রিফিল করা সিলিন্ডার সাজিয়ে রাখা হয়েছে বিক্রির জন্য। মোমিনখলা, দক্ষিণ সুরমা, সিলেট, ৯ জুন। ছবি: আনিস মাহমুদ

১৫ / ১৯
করোনাভাইরাসের সংক্রমণ রোধে সিলেটে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে মাঠে নেমেছে সিলেট সিটি করপোরেশন। মঙ্গলবার হকার উচ্ছেদের সময় নগরের কোর্ট পয়েন্ট এলাকায় জীবাণুনাশক ছিটানো হয়। কোর্ট পয়েন্ট, সিলেট, ৯ জুন। ছবি: আনিস মাহমুদ

১৬ / ১৯
পাবনার হিমাইতপুর ইউনিয়নের চর ভবানীপুর এলাকার বাসিন্দা খলিলুর রহমান কদিন ধরে বেশ অসুস্থ। তিন মেয়ে শ্বশুরবাড়িতে। তাঁরা থেকেও না থাকার মতো। বুড়ো-বুড়িকে দেখার মতো নেই কেউ। তাই একে অন্যের হাত ধরে দ্বারে দ্বারে ভিক্ষা করতে বের হয়েছেন। রাধানগর, পাবনা, ৯ জুন। ছবি: হাসান মাহমুদ

১৭ / ১৯
সরকারি সিদ্ধান্তে পাবনা জেনারেল হাসপাতালের মেডিসিন বিভাগের একটি অংশ কোভিড-১৯ চিকিৎসার জন্য প্রস্তুত করা হচ্ছে। জেনারেল হাসপাতাল, পাবনা, ৯ জুন। ছবি: হাসান মাহমুদ

১৮ / ১৯
রাজধানীতে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের সঙ্গে সঙ্গে নিজ বাড়ি থেকে একেবারেই বের হননি রাবেয়া কামাল। পরিচর্যা ও কবুতর পালন করে তাঁর দিন বেশ ভালোই কাটছে। মিরপুর ১২, ই–ব্লক, ঢাকা, ৯ জুন। ছবি: আশরাফুল আলম

১৯ / ১৯
পাঁচ মাসের বকেয়া বেতনের দাবিতে ঢাকা ইপিজেডের এ ওয়ান বিডি লিমিটেড গার্মেন্টসের পোশাকশ্রমিকেরা বিক্ষোভ মিছিল করেন। পান্থপথ, ঢাকা, ৯ জুন। ছবি: আশরাফুল আলম