যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের (বাঁয়ে) সঙ্গে আলাপে মশগুল মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। ছবিটি গতকাল শুক্রবার পোল্যান্ডের ওয়ারসতে চলমান ন্যাটো শীর্ষ সম্মেলন থেকে তোলা। ছবি: রয়টার্স
২ / ১২
ঈদের দিন নৌকায় করে পদ্মা নদী পার হচ্ছেন বেড়াতে বের হওয়া মানুষ। ছবিটি ফরিদপুর সদর উপজেলার ডিক্রীরচর ইউনিয়নের মুন্সী ডাঙ্গী ধলার মোড় এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান
৩ / ১২
ঈদের দুদিন ভারী খাবার খেয়ে তৃতীয় দিন সকালে অনেকে ছুটেছেন কাঁচাবাজারে। রুচি বদলে কিনছেন মাছ ও সবজি। ছবিটি আজ শনিবার খুলনার খালিশপুর পৌর সুপার মার্কেট থেকে তোলা। ছবি: মো. সাদ্দাম হোসেন
৪ / ১২
ঈদের দ্বিতীয় দিন আপনজনদের নিয়ে ঘুরিয়ে বেরিয়েছে অনেকে। সেই স্মৃতি ধরে রাখতে দর্শনীয় স্থানে সেলফি তুলছেন দর্শনার্থীরা। ছবিটি গতকাল শুক্রবার বিকেলে বগুড়ার বেহুলার বাসর ঘর (গোকুল মেধ) থেকে তোলা। ছবি: সোয়েল রানা
৫ / ১২
ঈদের তৃতীয় দিন আজ শনিবার রাজধানীর রাজপথ প্রায় ফাঁকা। ছবিটি কারওয়ান বাজার এলাকায় সার্ক ফোয়ারা মোড় থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা
৬ / ১২
ঈদের ছুটি শেষ, রাজধানীতে ফিরতে শুরু করেছে মানুষ। ছবিটি আজ শনিবার দুপুরে কমলাপুর রেল স্টেশন থেকে তোলা: আবদুস সালাম
৭ / ১২
ঈদুল ফিতরের ছুটি শেষ হওয়ায় রাজধানীতে সপরিবারে ফিরছেন কর্মজীবী মানুষ। ছবিটি আজ শনিবার দুপুরে কমলাপুর রেল স্টেশন থেকে তোলা। ছবি : আবদুস সালাম
৮ / ১২
ঈদের ছুটিতে রাজধানীতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুরানা পল্টন মোড় এলাকায় পুলিশের সতর্ক অবস্থান। ছবিটি আজ শনিবার দুপুরে তোলা। ছবি : আবদুস সালাম
৯ / ১২
ঈদের ছুটির আজ শেষ দিন হলেও এখনো রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে সাধারণ মানুষের উপচে পড়া ভিড়। ছবিটি আজ শনিবার বিকেলে শিশুপার্ক থেকে তোলা : আবদুস সালাম
১০ / ১২
রাজধানীর শিশুপার্কের দোলনায় হাস্যোজ্জ্বল দুই শিশু। ছবিটি আজ শনিবার বিকেলে শাহবাগের শিশুপার্ক থেকে তোলা। ছবি : আবদুস সালাম
১১ / ১২
ঈদের ছুটি থাকায় রাজধানীর ব্যস্ততম সড়কগুলো ছিল একেবারেই ফাঁকা। ছবিটি শনিবার দুপুরে ১২টায় ফার্মগেট এলাকা থেকে তোলা। ছবি: আশরাফুল আলম
১২ / ১২
রাজধানী গুলশানের হলি আর্টিজান বেকারি রেস্তোরাঁয় জঙ্গি হামলায় পর গুলশানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ছবিটি শনিবার বিকেল তিনটায় গুলশান-২ থেকে তোলা। ছবি: আশরাফুল আলম