এক ঝলক (০৯ জুলাই ২০১৭)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ৩০
পর্তুগালের সাও মিগুয়েলে রেড বুল ক্লিফ ডাইভিং ওয়ার্ল্ড সিরিজ চলছে। প্রতিযোগিতার প্রথম দিনে ২৭ মিটার উঁচু থেকে লাফ দিচ্ছেন বুলগেরিয়ার প্রতিযোগী তোদোর স্পাসোভ। ছবিটি ৭ জুলাই তোলা। ছবি: রয়টার্স

২ / ৩০
বৃষ্টিদিনে কাদা-মাঠে ফুটবল খেলছে শিশু-কিশোরেরা। ছবিটি গতকাল শনিবার খুলনার সার্কিট হাউস মাঠ থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন

৩ / ৩০
খোলস থেকে মাথা বের করে আছে এক শামুক। ছবিটি শনিবার রাজধানীর রমনা পার্ক থেকে তোলা। ছবি: জামিউল ইসলাম

৪ / ৩০
গাইবান্ধার সুন্দরগঞ্জের দুর্গম চরাঞ্চলে অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ছবি: প্রথম আলো

৫ / ৩০
বৃষ্টিতে পাবনা শহরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। নোংরা পানি মাড়িয়ে চলছেন সাধারণ মানুষ। ছবিটি শনিবার শালগাড়িয়া এলাকা এতিমখানা পাড়া থেকে তোলা। ছবি: হাসান মাহমুদ

৬ / ৩০
প্লাস্টিকের বর্জ্য কেটে ছোট ছোট টুকরো করা হয়েছে। টুকরোগুলো রোদে শুকানোর পর তা গলিয়ে বিভিন্ন পণ্য তৈরি করা হবে। ছবিটি সম্প্রতি পুরান ঢাকার লালবাগের শহীদনগর থেকে তোলা। ছবি: আবদুস সালাম

৭ / ৩০
কুমিল্লা নগরের ধর্মসাগর দিঘিতে বড়শি দিয়ে মাছ ধরার ধুম পড়েছে। ছবিটি শনিবার দুপুরে তোলা। ছবি: এমদাদুল হক

৮ / ৩০
ঘাসে বসেছে এক ফড়িং। ছবিটি শনিবার রাজধানীর শিশুপার্ক থেকে তোলা। ছবি: জামিউল ইসলাম

৯ / ৩০
বগুড়ার সারিয়াকান্দি পয়েন্টে পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যায় ডুবে গেছে ঘরবাড়ি। এ অবস্থায় গবাদিপশুর জন্য তৈরি করা হয়েছে মাচা। ছবিটি শনিবার ঘুঘুমারী শেখপাড়া থেকে তোলা। ছবি: সোয়েল রানা

১০ / ৩০
প্রথম আলো ও জাতীয় সামাজিক সুরক্ষা ফোরাম আয়োজনে ‘বয়স্ক ভাতা কর্মসূচি বিষয়ে মাঠপর্যায়ের পর্যবেক্ষণ ও সুপারিশ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য হাবিবে মিল্লাত। ছবিটি আজ রোববার রাজধানীর কারওয়ান বাজারের প্রথম আলো কার্যালয় থেকে তোলা। ছবি: আবদুস সালাম

১১ / ৩০
যমুনা নদীর পানি বেড়ে যাওয়ায় বাঁধে আশ্রয় নিয়েছে এই পরিবারটি। উনুনে পাট শাক সিদ্ধ করছেন বৃদ্ধ ইজাতন বেওয়া। খাবারের জন্য অপেক্ষায় করছে পরিবারের শিশুরা। ছবিটি আজ রোববার দুপুরে বগুড়ার সারিয়াকান্দি উপজেলার রৌহদহ পুরাতন বাঁধ থেকে তোলা। ছবি: সোয়েল রানা

১২ / ৩০
আগাম জাতের শিমে ভরে গেছে মাঠে। ফলনে খুশি চাষিরা। কিছুদিন পরই আগাম জাতের এ শিম বাজারে উঠবে। ছবিটি আজ রোববার সকালে যশোর সদরের চূড়ামনকাটি গ্রাম থেকে তোলা। ছবি: এহসান-উদ-দৌলা

১৩ / ৩০
রাজশাহী সি‌টি করপোরেশনের দৈনিক মজু‌রি ভিত্তিক কর্মচারী‌দের বেতন বৃ‌দ্ধিসহ ১১ দফা দা‌বি বাস্তবায়‌নের দাবিতে সি‌টি করপোরেশন ভবনের প্রধান ফটকের গেট বন্ধ ক‌রে বি‌ক্ষোভ ক‌রে কর্মচারী ইউনিয়ন। ছবি‌টি আজ রোববার সকালে তোলা। ছ‌বি: শহীদুল ইসলাম

১৪ / ৩০
পদ্মার পাড়ে রোদে ধান শুকানো শেষে বস্তায় ভরা হচ্ছে। ছবিটি আজ রোববার ফরিদপুর সদর উপজেলার তাহের বিশ্বাসের ডাঙ্গী এলাকা থেকে তোলা।Ñছবি: আলীমুজ্জামান

১৫ / ৩০
বগুড়ার সারিয়াকান্দি উপজেলার কামালপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় চত্বর যমুনা নদীর পানিতে থইথই। বিদ্যালয়ের নিচতলায় বন্যা দুর্গতরা আশ্রয় নিয়েছেন। দ্বিতীয় তলায় পাঠদান চলছে। ছবিটি আজ রোববার তোলা। ছবি: সোয়েল রানা

১৬ / ৩০
রাজধানীর রায়েরবাজার বেড়িবাঁধ সড়কে যত্রতত্র নিয়ম না মেনে চলে ব্যাটারিচালিত রিকশা। ছবিটি আজ রোববার তোলা৷ ছবি: সাবিনা ইয়াসমিন

১৭ / ৩০
ফরিদপুরে পাটের ব্যাপক ফলন হয়েছে। একদিকে চলছে পাট কাটা, অন্যদিকে পাট শুকানো। ছবিটি গতকাল শনিবার ফরিদপুর ভাঙা উপজেলা সদরের বগাইল এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান

১৮ / ৩০
শুক্রবার ও শনিবার সরকারি ছুটির পর আজ রোববার রাজধানীর সড়কগুলোতে যানবাহনের চাপ বেশি ছিল। ছবিটি সকালে ফার্মগেট থেকে তোলা। ছবি: সাবিনা ইয়াসমিন

১৯ / ৩০
চট্টগ্রাম শহরের আকাশে মেঘের ঘনঘটা। ছবিটি আজ রোববার বিকেল নগরের কর্ণফুলী নদীর উত্তর পাড় থেকে তোলা। ছবি: জুয়েল শীল

২০ / ৩০
পাহাড় ধসে রাঙামাটি-খাগড়াছড়ি সড়কে সরাসরি যানবাহন চলাচল এখনো বন্ধ। তাই ভাঙা সড়কটি দিয়ে চলাচল করতে গিয়ে ভোগান্তি পোহাতে হচ্ছে লোকজনকে। ছবিটি আজ রোববার তোলেন সুপ্রিয় চাকমা

২১ / ৩০
রাজধানীর মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকায় রসুনের খোসা পরিষ্কার করছেন ব্যবসায়ীরা। ছবিটি আজ রোববার তোলা। ছবি: সাবিনা ইয়াসমিন

২২ / ৩০
রাজধানীর বেশির ভাগ ফুটপাতের যথাযথ ব্যবহার হয় না। অনেকগুলো হকারদের দখলে। ছবিটি আজ রোববার ফার্মগেট এলাকা থেকে তোলা৷ ছবি: সাবিনা ইয়াসমিন

২৩ / ৩০
বৈদ্যুতিক খুঁটিতে ফিতে পেঁচিয়ে তা দিয়ে দোল খাচ্ছে এক পথশিশু। ছবিটি আজ রোববার ঢাকার কামরাঙ্গীরচরে লোহার ব্রিজের কাছ থেকে তোলা। ছবি: আশরাফুল আলম

২৪ / ৩০
যমুনা টিভির সাংবাদিক নাজমুল হোসেনের বিরুদ্ধে আইসিটি অ্যাক্টের ৫৭ ধারায় করা ‘হয়রানিমূলক’ মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ ও সাংবাদিকতা বিভাগের একদল শিক্ষার্থী ও শিক্ষক। ছবিটি আজ রোববার দুপুরে অপরাজেয় বাংলার সামনে থেকে তোলা। ছবি: সাইফুল ইসলাম

২৫ / ৩০
কচুরিপানা ঠেলে বুড়িগঙ্গা নদীতে যাওয়ার চেষ্টায় ইঞ্জিনচালিত নৌকা। বুড়িগঙ্গার সঙ্গে সংযুক্ত খালগুলো দূষণ ও দখলের কারণে অস্তিত্ব হারাতে বসেছে। ছবিটি আজ রোববার রাজধানীর কামরাঙ্গীরচর এলাকা থেকে তোলা। ছবি: আশরাফুল আলম

২৬ / ৩০
ঢাকা বিশ্ববিদ্যালয়ে চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে শুরু হয়েছে ‘জাম্প স্টার্ট অ্যাট থার্টি’ শীর্ষক চিত্রকর্ম প্রদর্শনী। রোববার প্রদর্শনীর উদ্বোধন করেন শিল্পী রফিকুন নবী। ছবি: আশরাফুল আলম

২৭ / ৩০
তাইপেতে চলছে তাইপে ইন্টারন্যাশনাল ট্যাটু অ্যান্ড মিউজিক ফেস্টিভ্যাল। সেখানে এক ব্যক্তি নিজের শরীরে এভাবেই ট্যাটু আঁকিয়েছেন। মনে হচ্ছে যেন জামা পড়ে আছেন। ছবিটি ৯ জুলাই তোলা। ছবি: রয়টার্স

২৮ / ৩০
নিউ মেক্সিকোর তাওসে চলছে আমেরিকান আদিবাসীদের এক নৃত্য প্রতিযোগিতা ও সামাজিক বন্ধনের অনুষ্ঠান। সেখানে ৮ জুলাই সাত বছরের এক শিশু ছোট মেয়েশিশুদের ফ্যান্সি শাল ক্যাটাগরিতে নিজের শাল দেখাচ্ছে।

২৯ / ৩০
পর্তুগালের সাও মিগুয়েলে রেড বুল ক্লিফ ডাইভিং ওয়ার্ল্ড সিরিজ চলছে। সেখানে ৭ জুলাই এক প্রশিক্ষণ শেষে পানির নিচে সেলফি তোলেন কলম্বিয়া ও মেক্সিকোর তিন প্রতিযোগী। ছবি: রয়টার্স

৩০ / ৩০
আজ রোববার খুলনা জেলা স্টেডিয়ামে আওয়ামী লীগের খুলনা বিভাগীয় প্রতিনিধি সভা ছিল। সেখানে প্রধান অতিথির বক্তব্যে তিনি  নেতাদের ‘খাই খাই ভাব’ পরিহার করার আহ্বান জানান। ছবি: সাদ্দাম হোসেন